15/08/2025
বিশ্বের সবচেয়ে জনবহুল ৪ শহর:
১. টোকিও - ৩ কোটি ৭০ লাখ
২. দিল্লি - ৩ কোটি ৪৭ লাখ
৩. সাংহাই - ৩ কোটি ৫ লাখ
৪. ঢাকা - ২ কোটি ৪৭ লাখ
কিন্তু আয়তনের তুলনা করলে দেখা যায়-
১. টোকিও: প্রায় 2,194 কিমি²
২. দিল্লি: প্রায় 1,484 কিমি²
৩. সাংহাই: প্রায় 6,340.5 কিমি²
৪. ঢাকা সিটি: প্রায় 306.38 কিমি²
অর্থাৎ ঢাকা সিটির আয়তন দিল্লির আয়তনের ৫ ভাগের ১ ভাগ মাত্র।
এই অল্প আয়তনের ঢাকায় এত বিপুল পরিমাণ জনসংখ্যার চাপ, কর্মসংস্থান কি আদৌ সম্ভব? রাস্তা-ঘাট, ফুটপাতের অবস্থা ভয়াবহ, প্রস্রাব-পায়খানা, ময়লা-আবর্জনা, দুর্বল নিষ্কাশন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গাছপালা নেই, অক্সিজেন স্বল্পতা, ধুলাবালির প্রভাব, হাসপাতালে পাওয়া যায় না সিরিয়াল, বেড পেতে লাগে ২ মাস, তাও টাকা ও লবিং, মামা-খালুর জোড়ে, শিক্ষার পরিবেশের অবস্থা আর কী বলবো। জ্যাম তো আছে। মানুষের চেয়ে রিকশা, অটোরিকশার সংখ্যা বেশি, কী করবে, গ্রামে কাজ নেই, ফুটপাত দখল করে আছে হকাররা, করবেটা কি? কর্মসংস্থান কম, জনসংখ্যা বেশি। এত এত চুরি, ডাকাতি, ছিনতাই, হ-য-ব-র-ল অবস্থার পিছনে মূল কারণ অতিরিক্ত জনসংখ্যার চাপ। একটা জায়গায় যখন ১০০ জন লোক থাকে, ১ জন দুর্নীতি না করলেও দেখা গেল ঐ কাজে আরও ৫০-৭০ জন দুর্নীতি করার জন্য লাইন ধরে আছে, কিন্তু ১০ জন থাকলে সেখানে এ হারটা ততটা বাড়তে পারে না। লিংক, লবিংয়েরও প্রয়োজন হয় না। কারণ তখন সকল সুব্যবস্থা জনসংখ্যার অনুপাতে সেট আপ করা থাকে, মামা-খালুর জোড় লাগে না। কিন্তু এই দেশের সংস্কৃতি পরিবর্তন হবে না ততদিন, যতদিন না জনসংখ্যার অনুপাত আয়তন ও যোগানের সাথে সমানুপাতিক হবে।