17/05/2026
স্বপ্ন থেকে সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের মেধাবী শিক্ষার্থীরা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের এই অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কলেজের সুনাম আরও উজ্জ্বল হোক, এই কামনা রইলো।
02/05/2026
আসসালামু আলাইকুম,
আমাদের এই প্রচেষ্টা আপনাদের সকলকে একত্রিত করার।
বিভিন্ন ব্যাচ থেকে যারা এই পেইজে যুক্ত রয়েছেন দয়া করে আপনার ব্যাচের বাকি যারা আছেন তাদের এই বার্তা টি ফরোয়ার্ড করুন যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেইসবুক পেইজের লিংক রয়েছে। আর এই লিংকে জয়েন করে আপনাদের ব্যাচের বাকিরা এড হতে পারবে।
আপনারা সকলে আমাদের সহযোগিতা করুন, আপনাদের সকলের সহযোগিতায় সকলকে একত্রিত করা সম্ভব।
১. পেইজ লিংক
https://www.facebook.com/share/18vLFAUwpv/
২. হোয়াটসঅ্যাপ গ্রুপ
https://chat.whatsapp.com/DffTa20Pltz4E9VF2Ek88S
01/05/2026
আসসালামু আলাইকুম,
আমাদের এ্যালামনাই অ্যাসোসিয়েশন নামে একটি ফেইসবুক পেইজ খুলেছি এখন থেকে এ্যালামনাই এবং রজত জয়ন্তী সংক্রান্ত সকল আপডেট পেইজেও পেয়ে যাবেন।
সবাই পেইজটি ফলো দিয়ে রাখুন।
https://www.facebook.com/share/18vLFAUwpv/
30/04/2026
আসসালামু আলাইকুম,
আমাদের এ্যালামনাই অ্যাসোসিয়েশন নামে একটি ফেইসবুক পেইজ খুলেছি এখন থেকে এ্যালামনাই এবং রজত জয়ন্তী সংক্রান্ত সকল আপডেট পেইজেও পেয়ে যাবেন।
সবাই পেইজটি ফলো দিয়ে রাখুন।
https://www.facebook.com/share/18vLFAUwpv/
Paruara Abdul Matin Khasru College Alumni Association
“Connecting PAMKC alumni | Building network | Supporting our college”
30/04/2026
আমাদের এই প্রচেষ্টা আপনাদের সকলকে একত্রিত করার।
আপনাদের সকলকে নিয়ে গঠিত হবে আমাদের বহুল প্রতীক্ষিত এ্যালোমনাই।
তাই সবার আন্তরিক সহযোগী প্রয়োজন৷
নিচে দেওয়া লিংক থেকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে অথবা কমেন্টে দেওয়া QR কোডটি স্ক্যান করে নিজের নাম এবং ব্যাচ নাম্বার লিখে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের সকলকে নিয়ে শুরু হবে আমাদের রজতজয়ন্তী ও পুনর্মিলনের মত কার্যক্রম গুলো।
https://chat.whatsapp.com/DffTa20Pltz4E9VF2Ek88S
22/04/2026
এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে!
এখনই সময় শেষ প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার। সকল পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক শুভকামনা—সাফল্য তোমাদের হাতের মুঠোয়।
14/04/2026
🌼🎉 পহেলা বৈশাখ উদযাপন ১৪৩৩ 🎉🌼
নতুন বছরের আগমনী বার্তা আর বাঙালির চিরচেনা ঐতিহ্যকে ধারণ করে পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পহেলা বৈশাখ।
বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য, আবৃত্তি এবং নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ ও উচ্ছ্বাসে। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের রঙ, প্রাণের ছোঁয়া আর মিলনমেলার এক অপূর্ব দৃশ্য।
এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতিচ্ছবি। সকল শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
✨ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ✨
শুভ নববর্ষ! 🌺
30/03/2026
পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের পেইজ ও গ্রুপের জন্য নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরির লক্ষ্যে কিছু আগ্রহী ও দক্ষ স্বেচ্ছাসেবক খোঁজা হচ্ছে। 💙
🔹 প্রয়োজন:
✔️ ২ জন গ্রাফিক্স ডিজাইনার
✔️ ২ জন ভিডিও এডিটর
✔️ ২ জন কনটেন্ট রাইটার
👉 যারা স্বেচ্ছায় সময় ও শ্রম দিয়ে কলেজের জন্য কাজ করতে আগ্রহী, তাদেরকে এই টিমে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে কাজের মূল্যায়নের ভিত্তিতে একটি সম্মানজনক বাজেট নির্ধারণ করা হবে।
📝 যোগ্যতা:
প্রতিটি আগ্রহী প্রার্থীকে ২টি করে ডেমো (নিজের কাজের নমুনা) কলেজের পেইজে মেসেজে পাঠাতে হবে। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রতিটি বিভাগে ২ জন করে নির্বাচিত করা হবে।
🤝 এটি শুধু একটি কাজের সুযোগ নয়, বরং নিজের দক্ষতা প্রকাশ এবং প্রিয় প্রতিষ্ঠানের জন্য কিছু করার একটি সুন্দর প্ল্যাটফর্ম।
📩 আজই আপনার ডেমো পাঠিয়ে দিন!
26/03/2026
মহান স্বাধীনতা দিবস- ২০২৬ এর আলোচনা সভায় কলেজ মিলনায়তনে শিক্ষক শিক্ষার্থীরা।
22/03/2026
🎉 পূর্ণমিলনী ২০২৬ | স্মৃতি, বন্ধন ও নতুন সূচনা 🎉
আজ পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া পূর্ণমিলনী অনুষ্ঠান। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত ছিল আমাদের চিরচেনা ক্যাম্পাস। 🤍
এই আয়োজনকে ঘিরে এ্যালোমনাই অ্যাসোসিয়েশন গঠন, আগামীর ঈদুল আযহায় পূর্ণমিলনী আয়োজন এবং কলেজের রজতজয়ন্তী উদযাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও, সবার মাঝে যোগাযোগ আরও বৃদ্ধি ও সম্পর্ককে আরও দৃঢ় করার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করা হয়েছে। 🤝
এই মিলনমেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের প্রিয় কলেজকে ঘিরে ভালোবাসা, স্মৃতি আর একাত্মতার এক অনন্য প্রকাশ। 💙