24/12/2025
Pipulia islamia kamil madrasha.
Pipulia Islamia Kamil (M.A) Madrasha. It is situated in: Pipulia bazar. Upazila:Sadar dakkhin. Zila: PIPULIA ISLAMIA SE.
FAZIL MADRASAH (EIIN: 105732)
Thana/Upazilla: SADAR DAKSHIN, Zilla: COMILLA
24/12/2025
16/09/2025
অদ্য ১৫/০৯/২০২৫ ইং পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা কতৃক আয়োজিত ২০২৫ইং সনের আলিম,ফাজিল ও অনার্স ১ম বর্ষের ছবক ও নবীন বরন অনুষ্ঠানের কিছু চিত্রঃ
11/09/2025
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমার বন্ধু/ক্লাসমেট Rakib Uddin Mojumder ২০১৭ সালে পিপুলিয়া মাদ্রাসা থেকে দাখিল (SSC) ও ২০১৯ সালে আলিম (HSC) পাশ করে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য তিনি “রেটিনা” কোচিং-এ যান। কিন্তু রেটিনা তার দাখিলের রেজাল্ট 4.89 দেখে তাকে পরামর্শ দেয় —গ্রামের মাদ্রাসার ছাত্র, আবার A+ নাই, তাই সরকারি মেডিক্যালে চান্স পাওয়ার সম্ভাবনা খুবি কম। বরং গ্রুপ পরিবর্তন করে মানবিক বিভাগে অনার্স করার পরামর্শ দেয়।
কিন্তু রাকিব তাদের কথা শোনেননি। তিনি “উন্মেষ” কোচিং-এ ভর্তি হয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যান। অবশেষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফরিদপুর সরকারি মেডিক্যাল কলেজে চান্স পান। আমি-ই প্রথম অনলাইনে তার রেজাল্ট দেখে তাকে জানাই যে সে ফরিদপুর মেডিক্যালে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
মেডিকেল কলেজের পড়াশোনায় ফেল করা বা ইয়ার ড্রপ হওয়া খুব সাধারণ ঘটনা। কিন্তু রাকিব কোনো ফেল ছাড়াই সব পরীক্ষা সফলভাবে শেষ করেন।
আজ তার MBBS Final পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার নামের আগে এখন যুক্ত হলো একটি গর্বিত উপাধি— ডা. রাকিব উদ্দিন মজুমদার।
প্রমাণ হলো—মানুষ তার স্বপ্নের সমান বড়।
লেখক Iman Hossain
ছাত্র নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
11/09/2025
আলহামদুলিল্লাহ
পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্র Rakib Uddin Mojumder MBBS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বর্তমানে তার নামের সাথে ডাক্তার যুক্ত হল।
দাখিল ২০১৭
আলিম ২০১৯
তা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ডা: রাকিব ঊদ্দিনকে দেশ ও মানুষের সেবায় আল্লাহ তায়ালা কবুল করুন।
সকলে তার জন্য দোয়া করবেন।
20/08/2025
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসায় নিম্নোক্ত শিক্ষকগনের সুপারিশ পেয়েছি। সম্মানিত শিক্ষকগনকে যোগাযোগের জন্য অনুরোধ করা গেল। ০১৩০৯১০৫৭৩২/০১৭৩১৩২১৫১১/০১৮১৯১৮১১৬০/
04/08/2025
আলিম ১ম বর্ষে ভর্তি চলছে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসায়। ইন নম্বর ১০৫৭৩২।
30/06/2025
জলবায়ু পরিবর্তন সচেতনতা কাজে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অংশগ্রহণঃ
02/04/2025
আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক নলছোয়া নিবাসী আলহাজ্ব মাওলানা কাজী ইসমাইল হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মুত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। জানাযা আগামীকাল সকাল ১১ টায় পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Cumilla