আগামী ১২-০১-২০১৯ইং রোজ শনিবার সুপ্ত কোচিং সেন্টারের সকল ক্লাসের কার্যক্রম শুরু করা হবে।
SUPTO Coaching Center
Academic coaching
02/04/2018
ইংরেজি শিখার সবচেয়ে কঠিন অংশ হলো ইংরেজি শব্দার্থ বা vocabulary মুখস্ত করা এবং যথাসময়ে সেটা মনে পড়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কারো সাহায্য ছাড়া সবচেয়ে সহজে এই কাজটি আমরা করতে পারি। এটি একটি গেইম, আপনি নিজেই নিজের সাথে খেলতে পারেন। তবে লোক বেশি হলে শব্দও বেশি শিখতে পারবেন, মজাও পাওয়া যায়। গেইমটি আমারই আবিষ্কার এবং যেহেতু একাই খেলতে পারেন, তাই মনে রাখার সুবিধার্থে এই গেইমের নাম No-man Game :) রাখা হলো। চলুন তাহলে -
একটি কলম এবং ১২ তা খাতা অথবা ১টি ডায়রি নিন এখনি। খাতা/ডায়রির উপরে লিখুন No-man Game :) তার পরের পাতায় গেইম শুরু -
১। আপনার এই মুহুর্তে মনে পড়ে এমন ১০টি ইংরেজি শব্দ নিচে নিচে লিখুন যার অর্থ আপনি জানেন, যত সহজ শব্দই হউক বা কঠিন, তবে পাশে অর্থ লিখবেন না।
২। যদি দুজন বা তার বেশি হন তাহলে তাদের শব্দগুলোও আপনার খাতায় লিখে নিন। তবে লিখার আগে অবশ্যই তাদের থেকে শব্দের সঠিক বানান ও অর্থ জেনে নিবেন।
৩। পরেরদিন এবং প্রতিদিন উপরের দুটি ধাপ মেনে চলুন।
শর্ত ও পয়েন্ট:-
১। ১টি শব্দ ১ বারের বেশি লিখা যাবে না। তাই আগের শব্দগুলো দেখে নিশ্চিত হয়ে শুধু unique শব্দগুলো খাতায় লিখবেন।
২। কখনও খাতায় অর্থ লিখবেন না। বরং ব্রেইনে লিখার চেষ্টা করুন। Revision দেয়ার সময় যদি কোন শব্দের অর্থ মনে না পড়ে, তাহলে সেই বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন অথবা ডিকশনারি তো আছেই।
৩। প্রতিটি শব্দের সঠিক বানান ও অর্থের জন্য ১ পয়েন্ট যোগ হবে।
৪। বানান অথবা অর্থ ভুল হলেই ২ পয়েন্ট কাটা এবং এই শব্দের সঠিক বানান এবং অর্থ যিনি আগে বলতে পারবেন তারদিকে ২ পয়েন্ট যোগ হবে।
গেইম শেষ।
যত সহজ শব্দই হউক, লিখে যান। দুইদিন পর থেকে আপনি নিজেই উপলুব্ধি করতে পারবেন, আপনি বা আপনারা কতগুলো(অনেক) শব্দের অর্থ জানেন! প্রতিদিন ৫টি/১০টি শব্দ খাতায় লিখা অবশ্যই তেমন কঠিন কাজ না। ১ সপ্তাহ বা ১ মাস পর কি হবে একবার হিসাব করুন। তাছাড়া unique শব্দের খুজে প্রতিদিন আগের শব্দগুলো revision দিচ্ছেন.... so...
গেইমটি বন্ধুদের সাথে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, কাজে আসবে; কিছু বন্ধুও খুজে পাবেন যারা গেইমটি আপনার সাথে খেলতে চায়।
15/03/2018
সাপ্তাহিক পরীক্ষায় মনযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা।
এতদ্বারা সুপ্ত কোচিং সেন্টারের সকল নতুন ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০১ ফেব্র্রুয়ারী, ২০১৮ইং রোজ বৃহস্পতিবার হইতে কোচিং এর সকল শ্রেণীর ক্লাস আরম্ভ হইবে। যে সকল ছাত্রছাত্রী ভর্তী হতে ইচ্ছুক, নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।
সকাল ০৭.০০ ঘটিকায় - ষষ্ঠ ও সপ্তম শ্রেনি,
সকাল ০৮.০০ ঘটিকায় অষ্টম শ্রেণি এবং
সকাল ৯.০০ ঘটিকায় নবম ও দশম শ্রেণি।
ধন্যবাদান্তে
সুমন স্যার ও নোমান স্যার
পরিচালক
সুপ্ত কোচিং সেন্টার
মহেশপুর, বরুড়া কুমিল্লা।
এতদ্বারা সুপ্ত কোচিং সেন্টারের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০৬-০১-২০১৮ ইং রোজ শনিবার সকাল ৭.০০ ঘটিকা হইতে কোচিং এর সকল শ্রেণির ক্লাস আরম্ভ হইবে। নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।
সকাল ০৭.০০ ঘটিকায় - ষষ্ঠ ও সপ্তম শ্রেনি,
সকাল ০৮.০০ ঘটিকায় অষ্টম শ্রেণি এবং
সকাল ৯.০০ ঘটিকায় নবম ও দশম শ্রেণি।
ধন্যবাদান্তে
সুমন স্যার ও নোমান স্যার
পরিচালক
সুপ্ত কোচিং সেন্টার
মহেশপুর, বরুড়া কুমিল্লা।
অষ্টম শ্রেণীর জে.এস.সি - ২০১৭ইং সনের পরীক্ষায় সুপ্ত কোচিং সেন্টার থেকে ৬টি এ+ পেয়েছে।
23/12/2017
Routine of SSC Examination 2018
২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর। আসছে ডিসেম্বর মাস প্রতিদিন দুইঘন্টা করে ইংরেজী দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ পর্যায়ক্রমে আলোচনা করা হবে। যে সকল ছাত্র ছাত্রীরা নিজেকে আরো একবার ঝালাই করে নিতে চায় তাদেরকে আমন্ত্রণ। ইংরেজীর ভয় দূর হবে ইনশাল্লাহ্।
নোমান স্যার আপনাকে আমরা অনেক মিস করছি।
যত তারাতারি পারেন আমাদের মাঝে ফিরে আসেন।
18/10/2017
আগামী জানুয়ারী, ২০১৮ইং থেকে মাল্টিমিডিয়া ক্লাস শুরু হবে। স্কুলে সেন্টার পরীক্ষা ও সরকারি-বেসরকারি বন্ধের কারনে প্রায়ই স্কুল বন্ধ থাকে। সুপ্ত কোচিং সেন্টারে সারা বছর সপ্তাহে ৬দিনই অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা নিয়মিত ক্লাস হয়। প্রতিটি ব্যাচ-এ সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ২৫ জন। আমাদের ছাত্র-ছাত্রীরা সুপ্ত কোচিং সেন্টারের শিক্ষা-ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট।
আমাদের মূল লক্ষ্য: ভবিষ্যৎ ভর্তিযুদ্ধের জন্য ছাত্র-ছাত্রীদেরকে মেধাগতভাবে ও মানসিকভাকে প্রস্তুত করা।
কোনো স্বজনপ্রীতি, সহমর্মিতা বা স্কুল-পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করবেন, কেন?
আজই আপনার সন্তানকে সুপ্ত কোচিং সেন্টারে ভর্তি করুন।
যোগাযোগ : সুমন স্যার, 01710314153
সুপ্ত কোচিং সন্টারের কিছু মূহুর্ত....
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Moheshpur Puraton Bazar, Moheshpur, Barura
Cumilla
3560
Opening Hours
| Monday | 06:30 - 09:50 |
| 16:10 - 18:00 | |
| Tuesday | 16:10 - 18:00 |
| Wednesday | 06:30 - 09:50 |
| 16:10 - 18:00 | |
| Thursday | 06:30 - 09:50 |
| 15:00 - 17:00 | |
| Saturday | 06:30 - 09:50 |
| 16:10 - 18:00 | |
| Sunday | 06:30 - 09:50 |
| 16:10 - 18:00 |