After HSC

After HSC AFTER HSC can help you to make a right decision for your future..

27/12/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরল পুরোনো সংকট, অনিশ্চিত জীবনে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী

20/12/2024
14/12/2024

BUP এর ভর্তিপরীক্ষার প্রশ্ন দেখলাম। কি শর্ট সিলেবাস, কি ফুল সিলেবাস - সব ছেড়ে পুরনো বই, পুরনো পাঠ্যক্রমের প্রশ্নে ভরপুর বাংলা প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ব্যক্তিদের কেন প্রশ্ন করতে দেয় - যারা সিলেবাস জানে না? আর প্রশ্নকর্তা সিলেবাস জানে না, তার দায় পরীক্ষার্থীদের!

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দয়া করে আবেদন ফি কমানো নিয়ে ভাবুন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দয়া করে প্রশ্ন প্রণয়ন বিষয়ে সচেতন হন।

অয়ন চক্রবর্তী।

04/12/2024

ঢাবি ভর্তি পরীক্ষায় ১২০ মার্কের মধ্যে:
🔹 ২০ মার্ক জিপিএ
🔹 ৬০ মার্ক এমসিকিউ
🔹 ৪০ মার্ক রিটেন

কিন্তু রিটেনের ৪০ মার্ক অনেকের কাছেই চ্যালেঞ্জিং। এই অংশে ভালো প্রস্তুতির অভাবে অনেকেই তাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট থেকে বঞ্চিত হয়।

কেন রিটেন প্রস্তুতিতে গুরুত্ব দিতে হবে?
📌 বি ইউনিটে রিটেনে বাংলা ও ইংরেজি মিলিয়ে মোট পাস মার্ক ১১
📌 সি ইউনিটে রিটেনে পাস মার্ক ১২
📌 রিটেনে ভালো করলে ভালো সাবজেক্টে ভর্তির সম্ভাবনা অনেক বাড়ে

25/11/2024

তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন যেভাবে ঝরে যেতে পারে:-

সবকিছু করতে একটা ন্যূনতম সময় প্রয়োজন হয়।

শুধু পড়ে শেষ করলেই তো হয় না, পড়া বুঝতে হয়, অনুশীলন করতে হয়, মুখস্ত করতে হয়, এরপর রিভিশন দিয়ে ধীরে ধীরে মাথায় গেঁথে নিতে হয়।
একরাতে পড়ে শেষ করা যায় ঠিকই, কিন্তু কনফিউশন ক্লিয়ার হবে না, পরীক্ষার হলে সঠিক উত্তর দ্রুত মনে নাও আসতে পারে, কিংবা হলে অনেক তথ্যের কারণে মাথা পুরো খালি মনে হতে পারে।

আর আমরা চাইলেও ২৪ ঘন্টা পড়তে পারি না, ভালো করে ৮ ঘন্টা পড়তে আরো ৪ ঘন্টা এক্সট্রা লাগবেই।
ফোকাস রাখতে ৬-৭ ঘন্টা ঘুম তো অবশ্যই প্রয়োজন।

এছাড়া কিছু কাজ তো না করে পারা যায় না, অসুস্থতা, জরুরি ঘটনাতে সময় যাবেই।

এর ফলাফল কী?

ফলাফল এই যে যদি জানুয়ারি মাসে নিজেকে গুছিয়ে নিতে না পারো, এরপর আর সবকিছু শেষ করা সম্ভব হবে না, ইংরেজি জিকে পড়ার সময় হবে না, প্রশ্ন ব্যাংক সমাধান করা হবে না, অনুশীলনীগুলো ও ভালো করে দেখা হবে না, আর বেশী দ্রুত সিলেবাস শেষ করতে গিয়ে ফলাফল শূন্য, পরীক্ষা দিয়ে গিয়ে সব কনফিউশন সৃষ্টি হবে, দাগালে আসবে নেগেটিভ মার্ক।

তখন আসলে তাকিয়ে থাকা আর হতাশা ছাড়া আর কিছুই করার থাকে না।

তাই বলছি, রুটিন না থাকলে রুটিন মানো, ক্লাস করো, এক্সাম দাও, নিজের দুর্বলতা নিয়ে সময় দাও, সবগুলো বই শেষ করে ফেলো।

যদি রুটিন না থাকে, কোনো গাইডলাইন না থাকে তাহলে বানাই নাও।

যেটাই করো, যেখানেই পড়ো, কারো জন্য বসে থাকবে না, কোচিং তোমাকে চান্স পাইয়ে দিবে না, তোমাকেই নিজের মতো পড়তে হবে, দুর্বলতা কাটাতে হবে, নিজের মেধা দিয়ে চান্স পেতে হবে।

এই স্বপ্নের জন্য এতটুকু কষ্ট করতেই হবে।
নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাও।
সকলের জন্য শুভকামনা রইলো!

24/11/2024

গুচ্ছ অধিভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়।

23/11/2024

গুচ্ছঅধিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় যদি নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় তবে এতে ইউজিসি কোনো হস্তক্ষেপ করবে না।
- ইউজিসি

22/11/2024

এমআইএসটির ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি প্রকাশ

21/11/2024

ব্রেকিং:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ, কোন ইউনিটের কবে?

21/11/2024

সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বতন্ত্রভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। সেকেন্ড টাইম থাকছে না। সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
লিখিত ৪৮ ও MCQ ২৪ মার্ক এর পরীক্ষা এবং GPA ২৮ মার্ক থাকবে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য জানান।
এইটা কোনো কথা.....?????

18/11/2024

💥চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।💥

18/11/2024

ব্রেকিং নিউজ

এইচএসসি পাস করেই বিসিএস পরীক্ষা দেয়ার পক্ষে সুপারিশ করেছে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন!

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when After HSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share