31/12/2013
*****প্রতিষ্ঠাতার কিছু কথা*****
সন্মানিত অভিভাবকবৃন্দ,
আমার স্বশ্রদ্ধ সালাম ও আন্তরিক অভিনন্দন গ্রহন করুন। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে, এ দেশের শিক্ষা ব্যবস্থায় পুরাতন পদ্ধতি পরিবর্তন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। নতুন এ পদ্ধতিতে চিরাচরিত মুখস্থ বিদ্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ভাল ফলাফল অর্জন করা আদৌ সম্ভব নয়। উক্ত পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে চিন্তন দক্ষতার বিভিন্ন স্তর (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে হয়। এতে করে একজন শিক্ষার্থীর নিজস্ব মেধা, উপলব্দিবোধ, মননশীলতা ও উচ্চতর বিশ্লেষণী চিন্তা শক্তির বিকাশ ঘটে। এ পদ্ধতিতে পাঠ্য বই অনুশীলনের কোন বিকল্প নেই।
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতার যুগ। প্রযুক্তির উৎকর্ষায় প্রতিযোগিতার এ স্রোতে টিকে থাকতে হলে একজন শিক্ষার্থীকে কঠোর সাধনা ও অক্লান্ত পরিশ্রম করতে হবে ।বলা হয়ে থাকে “Industry is the key to success”। কাজেই শুধু পাঠ্য বই-ই নয় এর পাশাপাশি একজন শিক্ষার্থীকে পত্র-পত্রিকা, ম্যাগাজিন সহ নানাবিধ তথ্য ও জ্ঞানমূলক পুস্তক পাঠে অভ্যস্ত হতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণাধার। তাই তাদেরকে সুশিক্ষিত ও স্বনির্ভর হতে হবে। কিন্তু প্রয়োজনীয় ও সঠিক দিকনির্দেশনার অভাবে শিক্ষার্থীদের অনেকেই দিন রাত পড়াশোনা করেও পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। কাজেই শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য চাই প্রয়োজনীয় ও সঠিক দিকনির্দেশনা। মহান এ লক্ষ্য সামনে রেখে আপনাদের ছেলেমেয়েদের লেথাপড়া ও কাঙ্ক্ষিত ভাল ফলাফল অর্জনের কথা বিবেচনা করে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় গড়া “ASK Coaching Academy”। শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে দক্ষ ও অভ্যস্ত করে গড়ে তুলতে এবং ভাল ফলাফল অর্জন করতে আমরাই দিচ্ছি প্রয়োজনীয় ও সঠিক দিকনির্দেশনা। সুতরাং আপনার সন্তানকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও নতুন পাঠ্যসূচী সম্পর্কে সঠিক ধারনা এবং কাঙ্ক্ষিত ভাল ফলাফল অর্জনের জন্য আমাদের অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের সান্নিধ্যে নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
”জ্ঞানীরা ভিন্ন কাজ করে না, বরং একই কাজ তারা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করে সফলতা অর্জন করে”
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হুসাইন
চেয়ারম্যান,
ASK কোচিং একাডেমি।