05/01/2018
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা
#প্রার্থনা করে, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য একটি করে সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন।”
আত-তাবারানী, শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।
আপনি কি জানেন, আপনি যদি এই দুয়া করেন,
“আয় আল্লাহ! আমার এবং সকল মুসলিম পুরুষ ও মুসলিম নারী, জীবিত ও মৃত, সবার গুনাহ আপনি মাফ করে দিন।”
তাহলে এর প্রতিদান হিসেবে আপনি কতগুলো সওয়াব পাবেন? এক লাইনের ছোট্ট একটা দুয়া, কিন্তু এর প্রতিদান হিসেবে কত বড় সওয়াব আপনার আমলনামায় লেখা হবে! আদম আ’লাইহিস সালাম থেকে কেয়ামত পর্যন্ত, এই দুনিয়াতে বসবাসকারী কোটি কোটি মুসলিম সবার জন্য একটি করে সওয়াব হলে, এই একটামাত্র দুয়ার কারণে আপনার আমলনামায় কোটি কোটি সওয়াব লেখা হবে।