A to Z English Care

A to Z English Care It's a learning center & a career guideline. English is treated here with careful manner & finally a better way to be successful is A2ZEnglishCare.

এসএসসি'২৬ইংরেজি ১ম পত্রকুমিল্লা বোর্ড
26/04/2026

এসএসসি'২৬
ইংরেজি ১ম পত্র
কুমিল্লা বোর্ড

HSC'26 Routine
22/04/2026

HSC'26 Routine

A to Z English Care এর পক্ষ থেকে SSC 2026 পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া রইল সাথে আমার কিছু পরামর্শ।💥প্রয়োজনীয় কা...
20/04/2026

A to Z English Care এর পক্ষ থেকে SSC 2026 পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া রইল সাথে আমার কিছু পরামর্শ।

💥প্রয়োজনীয় কাগজপত্র ও উপকরণ((Admit Card), রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স এবং ক্যালকুলেটর)—এই সবকিছু আজ রাতেই একটি ব্যাগে গুছিয়ে রাখো। পরীক্ষার সকালে যেন কোনো তাড়াহুড়ো না হয়।

💥কেন্দ্রে গিয়ে নিজের আসন খুঁজে বের করতে হাতে সময় বেশি নিয়ে যাওয়া (কেন্দ্রর দুরত্ব অনুসারে)!

💥OMR যথাযথভাবে পূরণ করা! না বুঝলে পরীক্ষক থেকে জেনে নেওয়া। মনে রাখবে, ওএমআর শিটে রোল, রেজিস্ট্রেশন নম্বর, সেট কোড, প্রবেশপত্র অনুসারে স্বাক্ষর, বিভাগ এবং অতিরিক্ত খাতার ঘর পূরণ ইত্যাদি ভুল করা যাবে না! যদি ভুল হয়ে যায় করণীয় পরীক্ষকের কাছ থেকে জেনে নিতে হবে।

💥সৃজনশীল প্রশ্ন: প্রথমে সহজ প্রশ্নোগুলোর উত্তর করা এবং সবপ্রশ্ন একই সাইজের লিখা সময়ের মানবন্টন অনুসারে উত্তর করতে হয়!

💥সংক্ষিপ্ত প্রশ্ন: বড় করে না লিখে শুধুমাত্র মান/সময় আলোকে মূল উত্তরটি লিখতে হবে।

💥বহু নির্বাচনী প্রশ্ন/MCQ:
🛑১ম পর্যায়: প্রথমেই শতভাগ উত্তর জানা এমন প্রশ্নের সঠিক উত্তরটির বৃত্ত ভরাট করতে হবে।
🛑২য় পর্যায়: ৫০% কনফিউজড এমন প্রশ্নগুলোর নির্ণয় করার চেষ্টা করা!
🛑৩য় পর্যায়/শেষ পর্যায়: উত্তর জানা নেই এমন প্রশ্নের উত্তরের জন্য পূর্বের প্রশ্নের উত্তরের সিকুয়েন্স অনুসরণ করা! যেহেতু নেগেটিভ নম্বর নাই, তাই সবগুলো বৃত্ত ভরাট করতে হবেই নির্দিষ্ট সময়ে।

💥নতুন কিছু নয়: একদম শেষ সময়ে নতুন কোনো অধ্যায় বা কঠিন টপিক পড়ার চেষ্টা করবে না। এতে আত্মবিশ্বাস কমে যেতে পারে। যা পড়েছ, তা-ই রিভিশন দাও।

💥পর্যাপ্ত ঘুম: অন্তত ৬-৭ ঘণ্টা গভীর ঘুম প্রয়োজন। রাত জেগে পড়ার চেয়ে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া পরীক্ষার পারফরম্যান্সের জন্য অনেক বেশি কার্যকরী।

💥 অবশ্যই পেন্সিল দিয়ে স্কেল, কালো কলম দিয়ে উত্তর ও নীল কলম দিয়ে পয়েন্ট লিখবা(অন্য কোন কালার নট এলাউ)

💥ধরে নিতে হবে পরীক্ষা মোট ১৬০ মিনিট।অর্থাৎ ১০ মার্কের জন্য ১৬ মিনিটের বেশি নয়।কৌশল অনুসারে(রিভিশন ৫ মিনিট, সাইন/স্বাক্ষর ফর্মালিটিতে ১০ মিনিট, চিন্তা ৫ মিনিট)

💥ভয়হীন, টেনশনহীন,স্মাইলিং ফেইস রাখবা।

💥 কেন্দ্র থেকে বাসায় আসা যাবে এমন ভাড়া সাথে রাখা।

💥 সর্বশেষ পরীক্ষা পর্যন্ত একই মনোবল ধরে রাখা।

💥তবে, অতিরিক্ত কনফিডেন্স Avoid করা।

শুভকামনায়
তোমাদেরই স্যার
ফোরকান সিকদার
৪১তম বিসিএস(শিক্ষা)ক্যাডার
01314994741(Whatsapp)

16/04/2026

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা,

পরীক্ষা তো একেবারেই নাকের ডগায়।
পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত?
তোমাদের প্রস্তুতিকে চূড়ান্তভাবে শাণিত করতে নিউক্লিয়াস নিয়ে এলো এইচএসসি চূড়ান্ত মডেল টেস্ট প্রোগ্রাম।

এই প্রোগ্রামে থাকবে -
@ ১৩ টি বিষয় ভিত্তিক পরীক্ষা।
@ ১৩ টি বিষয় ভিত্তিক সলভ ক্লাস।

আমাদের এই কোর্সের মেন্টর হিসেবে থাকবেন।
@ বিসিএস ক্যাডার
@ অ্যাডভোকেট
@ বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকগণ।

আমাদের ঠিকানা-
নিউক্লিয়াস কোচিং, কোটবাড়ি, কুমিল্লা।
01648 497962

For SSC'26 & HSC'26
15/04/2026

For SSC'26 & HSC'26

13/04/2026
26/02/2026

রমাদানঃ ৯ম দিন
হাদিসঃ
রাসুল (সাঃ) বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দেন যে, আমি ধারণা করছিলাম অচিরেই তিনি তাদের ওয়ারিশ বানিয়ে দেবেন।

আজকের টিপসঃ
সাহরি ও ইফতারের সময় মাত্রাতিরিক্ত খাবার খাবেন না।

দিনের সেরা কাজঃ
আপনার প্রতিবেশীকে সময় দিন, তার কাছে কিছু সুস্বাদু খাবার নিয়ে যান।

26/02/2026

রমাদানঃ ৮ম দিন
হাদিসঃ মুনাফিকের লক্ষণ হলো ৩টি যখন সে কথা বলে, মিথ্যা বলে। যখন সে প্রতিশ্রুতি দেয়, তা ভঙ্গ করে। আর যখন তার কাছে আমানত রাখা হয় সে তার খিয়ানত করে।( বুখারী: ৩২ ও মুসলিম: ১১৫)

আজকের টিপসঃ যদি রোজা থাকা অবস্থায় দিনের বেলায় ঘুমাতেই হয়, তাহলে ঘুমকে সংক্ষেপ করুন। দিনের অধিকাংশ সময় ইবাদতে ব্যস্ত থাকার চেষ্টা করুন।

দিনের সেরা কাজঃ আপনার খুব ঘনিষ্ঠ নয় এমন কাউকে ইফতারে দাওয়াত দিন

25/02/2026

রমাদানঃ ৭ম দিন
হাদিসঃ যে ব্যক্তি জামায়াতে ফজরের নামাজ আদায় করবে, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির করবে এবং তারপর দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, সে একটি পূর্ণাঙ্গ হজ্ব ও ওমরাহ আদায় করার সওয়াব লাভ করবে। (তিরমিজিঃ ৫৮৬)

আজকের টিপসঃ অতিরিক্ত ভাজাপোড়া এবং চিনি ও সোডিয়ামযুক্ত খাবার পরিহার করুন।

দিনের সেরা কাজঃ ফজরের নামাজের পর উল্লিখিত হাদিসের আলোকে ইশরাকের নামাজ আদায় করুন।

24/02/2026

, রমাদানঃ ৬ষ্ঠ দিন
হাদিসঃ ফজরের দুই রাকাত(সুন্নত) নামাজ গোটা পৃথিবী এবং এর সকল উপাদানের চেয়েও উত্তম। (মুসলিমঃ ১৫৬১)

আজকের টিপসঃ রোজায় নিজেকে, নিজের শরীরকে সক্রিয় রাখুন। অল্প সময়ের জন্য হলেও ইফতার ও সাহরির পর হাঁটাহাঁটি করুন।

দিনের সেরা কাজঃ আপনার আশেপাশের রোজাদারকে খেজুর ও পানি সরবরাহ করে ইফতার করতে সহযোগিতা করুন।

24/02/2026

রমাদানঃ ৫ম দিন
হাদিসঃ এক ব্যক্তি রাসুলের(সাঃ) কাছে জানতে চাইলেন: হে আল্লাহর রাসুল, আমাদের পিতা-মাতা আমাদের কাছ থেকে কতটুকু অধিকার পাওয়ার দাবিদার?
রাসুল (সাঃ) উত্তর দিলেন- তারাই তোমাদের জন্য জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণ হবে। অর্থাৎ তাদের হক পুরোপুরি আদায় করলে জান্নাত আর না করলে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে।
(ইবনে মাজাহঃ ৩৬৬২)

আজকের টিপসঃ শুষ্কতায় যেন আক্রান্ত না হন, সে জন্য ইফতার ও সাহরিতে প্রচুর পরিমাণে পানি পান করুন।

দিনের সেরা কাজঃ আপনার পিতা মাতা/অভিভাবকদের সাথে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি সহানুভূতিশীল হোন। তাদের স্বস্তি ও শান্তি দেওয়ার চেষ্টা করুন। আপনি আখিরাতে এর পুরষ্কার পেতে থাকবেন।

Address

Dhaka Chattogram
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when A to Z English Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share