আজ থেকে শুরু হয়েছে
এসএসসি ও দাখিল পরীক্ষা
সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া রইল। আল্লাহ তা‘আলা তাদের পরীক্ষা সহজ করে দিন—আমীন 🤲
Darur Rahman Ja'fria Madrasah
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darur Rahman Ja'fria Madrasah, Education, Cumilla.
দারুর রাহমান জা’ফরীয়া মাদরাসা
ও জামে মসজিদ কমপ্লেক্স
পরিচালক : মুহাম্মদ শিহাবুল ইসলাম জা’ফরী
প্রধান শিক্ষক: মুফতী আল-আমিন ইমতিয়াজ
☎️Office: 01619-112008
✉️Email: [email protected]
17/04/2026
আলহামদুলিল্লাহ।
অবশেষে আল্লাহর অনুগ্রহে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুবিধার জন্য মাদরাসার নিজস্ব জায়গায়
গেইটের অভ্যন্তরে বাথরুম,অজু-গোসলখানার নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীদের কষ্ট লাগব করার লক্ষেই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা (বড় হুজুর) মাওলানা দেলোয়ার হোসাইন জা'ফরী সাহেব এই উদ্যোগ নিয়েছেন।
পাশাপাশি মাদরাসার বোর্ডিং ঘরটিও স্থানান্তরিত করে গেইটের অভ্যন্তরে নিয়ে আসা হবে। যেন এখান থেকেই শিক্ষার্থীদের খাবার সহজে সার্ভ করা যায়।
আল্লাহ যেনো সকল কাজ অতিদ্রুত সহজভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন এবং বড় হুজুরকে নেক হায়াত দান করেন। আমীন।
15/04/2026
আদর্শ সন্তান আপনার জন্য সদকায়ে জা--রিয়াহ।
আপনি যেই শিক্ষায়ই শিক্ষিত করুন না কেন,
যদি কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন,
মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে সেই
সন্তান আপনার জন্য কুরআন পড়বে,দোয়া করবে।
জ্ঞানীরা শুধু অর্থ সঞ্চয় করে না,
সন্তানকেই জ্ঞানী করে,সঞ্চয় করে যায়।
রব যেন- সকলের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কবুল করেন। আমীন।
01/04/2026
⚠️ আসন সংখ্যা সীমিত
“কুরআনের পথে আপনার সন্তানের যাত্রা
শুরু হোক গ্রামীণ পরিবেশে জা’ফরীয়ার সাথে”
হিফজুল কুরআন (সবকী ও শুনানি) বিভাগে ৩টি গ্রুপের কোটা ইতোমধ্যে সম্পন্ন। ✔️
নূরানী‚ নাজেরা ও ইবতেদায়ী (শিশু - তৃতীয় শ্রেণি) পর্যন্ত সীমিত আসনে ভর্তি চলছে।
📞যোগাযোগ: 01619-112008/01914-152424
📍ঠিকানা: কৃষ্ণপুর‚ মুরাদনগর‚ কুমিল্লা।
01/04/2026
মাশাআল্লাহ! ❤️
30/03/2026
#শোকবার্তা
বরেণ্য আলেমে দ্বীন‚ মুহাদ্দিস ও শিক্ষাবিদ
আল্লামা মুফতি আবু তাহের নদভী (রহ.)-এর ইন্তেকালে দারুর রাহমান জা’ফরীয়া মাদরাসা-এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।
১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণকারী এ গুণী আলেম ইলমে দ্বীনের খেদমতে আজীবন নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া-তে হাদীসের খেদমত করেন এবং সর্বশেষ উক্ত প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর ইন্তেকালে উম্মাহ একজন প্রজ্ঞাবান আলেম ও দরদী শিক্ষানায়ককে হারালো। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালার নিকট তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত পরিবার ও সংশ্লিষ্ট সকলকে সবরে জামিল দান করুন—আমীন।
- এ্যাডমিন পোস্ট
#কৃষ্ণপুর_জাফরীয়া_মাদরাসা
৩০ মার্চ ২০২৬ | বিকাল ০৫:০৮
29/03/2026
ঈদের ছুটির পর প্রথম হাজিরা
আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মাদরাসার প্রথম হাজিরাতেই প্রায় ৯০% শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শিক্ষার্থীদের এই আগ্রহ, নিয়মিততা ও দ্বীনি শিক্ষার প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে বরকত দান করুন, আমিন।
#জাফরীয়া_মাদরাসা
25/03/2026
দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস
দুর্ঘটনায় গভীর শোক ও বেদনা প্রকাশ
দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত হৃদয়বিদারক বাস দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
এই দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ তা‘আলা তাদেরকে মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।
নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকর উদ্ধার কার্যক্রম পরিচালনার আহ্বান জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।
- অ্যাডমিন প্যানেল
#কৃষ্ণপুর_জাফরীয়া_মাদরাসা
24/03/2026
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৬
• হাফেজ নাঈমুল ইসলাম রোহান
• ইয়াসিন আরাফাত সরকার
- অ্যাডমিন পোস্ট
#কৃষ্ণপুর_জাফরীয়া_মাদরাসা
22/03/2026
🌙 Eid al-Fitr Moments 2026
Ja'fria Madrasah Family
- Admin Post
21/03/2026
“পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক
ত্যাগের মহিমায় শান্তি ভালোবাসা ও বরকত।”
দারুর রাহমান জা’ফরীয়া মাদরাসার পক্ষ থেকে সকল শিক্ষক‚ শিক্ষার্থী‚ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদুল ফিতরের মোবারক শুভেচ্ছা ।
🌙 ঈদ মুবারক!
- অ্যাডমিন
#কৃষ্ণপুর_জাফরীয়া_মাদরাসা
২১ মার্চ, শনিবার | সকাল ৯:৫২
20/03/2026
দারুর রাহমান জা’ফরীয়া মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা (বড় হুজুর), আলহাজ্ব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন জা’ফরী (হাফিঃ) এর পক্ষ থেকে
মাদরাসার সকল শুভাকাঙ্ক্ষী ও মুহিব্বীনদের জানানো যাচ্ছে— পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
🌙 ঈদ মোবারক!
রমজানের ত্যাগের আলোয়
ঈদ উদযাপন হোক শান্তি, কল্যাণ ও আনন্দে।
- অ্যাডমিন
#কৃষ্ণপুর_জাফরীয়া_মাদরাসা
২০ মার্চ, জুমাবার | বিকাল ৫:২৮
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Cumilla