ষাইটশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ষাইটশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা

ষাইটশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ষাইটশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, School, Shaitshala, Brahmanpara, Cumilla.

চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ঈদুল ফিতরের ছুটির পর ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক...
25/03/2026

চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ঈদুল ফিতরের ছুটির পর ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে একটি মিটিং করেছি। তারাই এই প্রস্তাব দিয়েছেন। রমজান মাসে টানা ছুটির পাঠঘাটতি পূরণে কী ব্যবস্থা নেয়া হবে- এমন প্রশ্নের উত্তরে শিক্ষকরাই প্রস্তাব দিয়েছেন পরবর্তী দশ শনিবার খোলা রাখার। পরে মিটিং করে সবার মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পরে চিঠি দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়া হলো।

এমন পরিস্থিতিতে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

প্রথম থেকে নবম শ্রেণি ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তে পরিপত্র জারি২০২৭ সাল থেকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যা...
17/03/2026

প্রথম থেকে নবম শ্রেণি ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তে পরিপত্র জারি

২০২৭ সাল থেকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি আর লটারির মাধ্যমে করা হবে না। লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক–১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

উপ-সচিব মুন্না রাণী বিশ্বাসের সই করা ওই পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আগামী ২০২৭ সাল থেকে এ পদ্ধতি বাতিল করা হবে। এর পরিবর্তে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ১৩ নভেম্বরের এবং ১৯ নভেম্বরের জারিকরা সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুটি বাতিল করা হয়েছে।

এর আগে, আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একই কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি ধাপে ধাপে বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। লটারি পদ্ধতি মেধা যাচাইয়ের কার্যকর উপায় নয়। অংশীজনদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।

তবে এই পরীক্ষা অত্যন্ত সহজ ও শিশুবান্ধব হবে বলে জানান মন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে। আজ থেকে তিনি শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের...
04/03/2026

শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে। আজ থেকে তিনি শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত গেজেটে এ তথ্য জানা যায়।
প্রকাশিত গেজেটে সরকারের আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এর মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে শুধু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য সাতটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুর্নবণ্টন করা হয়।
প্রকাশিত গেজেটে সরকারের আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এর মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে শুধু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য সাতটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুর্নবণ্টন করা হয়।
বর্তমানে বানিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং বাস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
#শিক্ষা মন্ত্রণালয় #ববি হাজ্জাজ #মন্ত্রিপরিষদ বিভাগ



জুনিয়র বৃত্তি পরীক্ষার স্থগিত...?
30/12/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষার স্থগিত...?

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব তো এমনি হয়! মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লা...
26/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব তো এমনি হয়! মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, ‘‘এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মারা যাবে’’।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল। মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মারা গেছে"। ছাত্রটি উত্তর দেয়: ‘‘না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল।’’

যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো, আমার বন্ধু আমাকে দেখে, হাসলো এবং তার শেষ কথাটা বলল: ‘‘আমি জানতাম তুমি আসবে”।



আমাদের শুরু যেনওদের শেষ না হয় !একটি আতশবাজিতে ৭৫% পটাশিয়াম নাইট্রেট, ১৫% চারকোল এবং ১০% পর্যন্ত সালফার থাকতে পারে ! আতশব...
31/12/2024

আমাদের শুরু যেন
ওদের শেষ না হয় !
একটি আতশবাজিতে ৭৫% পটাশিয়াম নাইট্রেট, ১৫% চারকোল এবং ১০% পর্যন্ত সালফার থাকতে পারে ! আতশবাজি না ফুটিয়ে আমরা কি নতুন বছরে পা রাখতে পারি না ?! এই পৃথিবী শুধু মানুষের জন‍্য নয়। আতশবাজীর শব্দে প্রান যায় অসংখ‍্য পাখ-পাখালির। আমাদের বর্ষবরণ উৎসব যেন পাখীদের মৃত‍্যূর কারন না হয় !!
বিদায় ২০২৪ স্বাগতম ২০২৫ - সবার জন্য ভালবাসা
Courtesy by, www.facebook.com/dhakachakaACbus



#প্রাণীCool

❌ অন্তত এই পাখিগুলোর দিকে তাকিয়ে হলেও এবারের থার্টি ফার্স্ট নাইটে আতশাবজি সহ যাবতীয় বাজি পরিহার করি ! আপনার আমার ক্ষণিকের আনন্দ নিমিষেই ওদের জীবন শেষ করে দিতে পারে ! এই দায় আমার আপনার আমাদের সবার ! কেবল পাখি নয়, বাজির শব্দ ছোট বাচ্চা , বয়স্ক এবং দুর্বল হৃদয়ের মানুষের জন্যে হার্ট এটাক হয়ে মৃত্যুর কারণ হতে পারে !
থার্টি ফার্স্ট নাইটে আতশাবজি ফানুস আমার বর্জন করছি, আপনি করবেন তো ?!

Dhaka Chaka AC Bus - ঢাকা চাকা এসি বাস

Courtesy by, www.facebook.com/dhakachakaACbus



#প্রাণীCool

মানুষ বাড়ার কারিগর হিসেবে শিক্ষকের মর্যাদা অত্যাধিক
12/12/2024

মানুষ বাড়ার কারিগর হিসেবে শিক্ষকের মর্যাদা অত্যাধিক

Address

Shaitshala, Brahmanpara
Cumilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when ষাইটশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category