22/03/2026
সঙ্গীত স্বরের বিস্তারিত পরিচয় :
সঙ্গীতে স্বর মোট ১২ টি । যথা - স, ঋ, র, জ্ঞ, গ, ম, ক্ষ, প, দ, ধ, ণ, ন ।
(স্বর ২ প্রকার । শুদ্ধ ও বিকৃত স্বর)
এর মধ্যে ৭ টি স্বর শুদ্ধ । যথা - স, র, গ, ম, প, ধ, ন ।
এবং ৫ টি স্বর বিকৃত । যথা - ঋ, জ্ঞ, ক্ষ, দ, ণ ।
(বিকৃত স্বর আবার ২ প্রকার, কড়ি ও কোমল স্বর)
কোমল স্বর ৪ টি - ঋ, জ্ঞ, দ, ণ এবং কড়ি স্বর ১ টি ক্ষ ।
স্বরগুলোর শাস্ত্রীয় নামসমূহ নিম্নরূপ:
সা - সড়জ অথবা খরজ
রে - ঋষভ
গা - গান্ধার
মা - মধ্যম
পা - পঞ্চম
ধা - ধৈবত
নি - নিখাদ অথবা নিশাদ
কোন একটি নির্দিষ্ট সুরকে সা ধরে, সা হতে রে, রে হতে গা, মা হতে পা, পা হতে ধা এবং ধা হতে নি স্বরগুলো একটি বাদে একটি রূপে অবস্থিত হলে উক্ত স্বরগুলো শুদ্ধ স্বর । আর প্রতি দুই স্বরের মধ্যের বাদ দেয়া স্বরগুলো হলো বিকৃত স্বর । শুধুমাত্র গা ও মা এবং নি ও র্সা স্বরগুলো পাশাপাশি অবস্থিত । শুধুমাত্র সা ও পা দুটির বিকৃত কোন রূপ নেই তাই এদের অচল স্বর বলে ।