Soumen Chakraborty Manan

Soumen Chakraborty Manan Singer, Lyricist, Composer & Teacher

22/03/2026

সঙ্গীত স্বরের বিস্তারিত পরিচয় :

সঙ্গীতে স্বর মোট ১২ টি । যথা - স, ঋ, র, জ্ঞ, গ, ম, ক্ষ, প, দ, ধ, ণ, ন ।
(স্বর ২ প্রকার । শুদ্ধ ও বিকৃত স্বর)
এর মধ্যে ৭ টি স্বর শুদ্ধ । যথা - স, র, গ, ম, প, ধ, ন ।
এবং ৫ টি স্বর বিকৃত । যথা - ঋ, জ্ঞ, ক্ষ, দ, ণ ।
(বিকৃত স্বর আবার ২ প্রকার, কড়ি ও কোমল স্বর)
কোমল স্বর ৪ টি - ঋ, জ্ঞ, দ, ণ এবং কড়ি স্বর ১ টি ক্ষ ।

স্বরগুলোর শাস্ত্রীয় নামসমূহ নিম্নরূপ:
সা - সড়জ অথবা খরজ
রে - ঋষভ
গা - গান্ধার
মা - মধ্যম
পা - পঞ্চম
ধা - ধৈবত
নি - নিখাদ অথবা নিশাদ

কোন একটি নির্দিষ্ট সুরকে সা ধরে, সা হতে রে, রে হতে গা, মা হতে পা, পা হতে ধা এবং ধা হতে নি স্বরগুলো একটি বাদে একটি রূপে অবস্থিত হলে উক্ত স্বরগুলো শুদ্ধ স্বর । আর প্রতি দুই স্বরের মধ্যের বাদ দেয়া স্বরগুলো হলো বিকৃত স্বর । শুধুমাত্র গা ও মা এবং নি ও র্সা স্বরগুলো পাশাপাশি অবস্থিত । শুধুমাত্র সা ও পা দুটির বিকৃত কোন রূপ নেই তাই এদের অচল স্বর বলে ।

08/03/2025
19/02/2025

লেখাপড়া হল খাদ্য গ্রহণের মত। একজন সাধারণ মানুষ দিনে এক থেকে দেড় কেজি খাবার খায়। বছরে যা প্রায় আধা টনের কাছাকাছি। অথচ এর অধিকাংশই বর্জ্য হিসাবে শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু নির্যাসটুকু শরীরে পুষ্টি জোগায়। একইভাবে, জীবনে পড়া অসংখ্য বই, টপিক ও সাবজেক্ট থেকে ছেঁকে নেওয়া নির্যাসটুকুই জ্ঞান। শরীরকে টিকিয়ে রাখে পুষ্টি আর মনকে টিকিয়ে রাখে জ্ঞান।

ফুল ফুটেছে, গন্ধে সারা মন,তুমি আমার কত যে আপন,দেখা না দিলে বন্ধু, কথা কইও না...আমার কর্মস্থল।
10/02/2025

ফুল ফুটেছে, গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন,
দেখা না দিলে বন্ধু, কথা কইও না...

আমার কর্মস্থল।

শারদীয় দুর্গোৎসব ১৪৩১ এর শুভেচ্ছা।
10/10/2024

শারদীয় দুর্গোৎসব ১৪৩১ এর শুভেচ্ছা।

কলা বউ... 🌾🌿🌱যাকে অধিকাংশ সনাতনীই ভুলভাবে 😒কার্তিকের বউ হিসেবে চিনে...ইহা আসলে নবপত্রিকা 🙏🏻🌺জয় মা🙏🏻
23/09/2024

কলা বউ... 🌾🌿🌱
যাকে অধিকাংশ সনাতনীই ভুলভাবে 😒কার্তিকের বউ হিসেবে চিনে...

ইহা আসলে নবপত্রিকা 🙏🏻🌺

জয় মা🙏🏻

পুরুষ কেন গোপনে কাঁদে? একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে...
29/08/2024

পুরুষ কেন গোপনে কাঁদে?
একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে?
তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে।
যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে? কখন? কিভাবে? কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে?

বৃদ্ধ বললেন,

পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়,
পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়,
পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে,
পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়,
পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে,
পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে,
পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না,
পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না,

হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু... সে তখনই কাঁদে,
যখন সে আঁধারের অতলে...
যখন ঝুম বৃষ্টি নামে...
যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই...

পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না, যা অন্য কেউ দেখে ফেলবে,
পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে, কখনো সেটা একটা দীর্ঘশ্বাস, কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা,
পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে, চুল দাড়ি পেকে যায়, তার হাত দু'টো কেঁপে কেঁপে ওঠে।

এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
হ্যা রে মা, ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে।

🔴কিভাবে খেলা দেখবেন????বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ...
20/06/2024

🔴কিভাবে খেলা দেখবেন????
বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ জিজ্ঞাসা করে থাকেন। আপনাদের সে সমস্যার সমাধানের জন্য নিজের যথা সম্ভব হয়েছে কিছু অ্যাপ ও ওয়েবসাইট সংগ্রহ করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা ফুটবল দেখা থেকে বঞ্চিত না হোন।

আশা করছি আপনাদের উপকারে আসবে আমার অ্যাপস ও ওয়েবসাইট গুলো।

🔗𝐀𝐩𝐩𝐬:

1. Sportzfy
2. Krira TV
3. GHD Sports
4. Yacine Tv App
5. Live Football Tv HD
6. HD Streamz
7. Rapid Streamz
8. Soccery Tv
9. Koko Football (IOS)

(বিঃদ্রঃ এই এপ্লিকেশনগুলো প্লেস্টোরে পাওয়া যাবে না। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।)

🔗𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞:

1. Yacinetv.কম
2. beinmatch1.কম
3. koora.লাইভ
4. Golato.টিভি
5. HD44.কম
6. Yalla.শুট
7. Asgoal.কম
8. Goalarab.কম
9. Foot4live.কম
10. Egylive.অনলাইন
11. Sportstrack.লাইভ
12. FootEm.সাইট
13. Sportsplus.live.সাইট
14. Epicsports.মি
15. Amzfootball.কম
16. Bingsports.কম
17. sportsfeed24.কম
18. Yalla.লাইভ
19. livesports808.কম
20. totalsportek.প্রো

খেলা মিস হয়ে গেছে? কোনো সমস্যা নাই। পুরো খেলা ও খেলার হাইলাইটস দেখার জন্য নিম্নে কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে:

1. footyfull.কম
2. hoofoot.কম

এছাড়াও পেইড এপস ও ওয়েবসাইট গুলোতে অনায়াসে আপনারা ফুটবল উপভোগ করতে পারবেন।

1. Bioscope
2. SonyLiv
3. TSports
4. Hotstar
5. ToffeeTV
6. Rabbit hole ইত্যাদি।

এছাড়া আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগদাতাদের থেকে এফটিপি সার্ভার সংগ্রহ করতে পারেন যেখান থেকে সহজেই আপনারা সকল টিভি চ্যানেল দেখতে পারবেন।

(বি:দ্র: সকল ওয়েবসাইট এবং অ্যাপস কাজ নাও করতে পারে এজন্য বিকল্প কিছু অ্যাপস ও ওয়েবসাইট দেওয়া হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে)

•collected

একেই বলে গণতন্ত্র (Democracy)❗কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জ...
19/04/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)❗
কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফল, সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে। 💯

©

Address

Comilla

Telephone

+8801717518015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soumen Chakraborty Manan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category