04/06/2026
শোকার্ত বাণী:
গভীর শোক প্রকাশ 🖤
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আমাদের চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের অত্যন্ত নিষ্ঠাবান ও প্রিয় মুখ, অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম আজ কর্তব্যরত (ডিউটিরত) অবস্থায় কলেজ ক্যাম্পাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কর্মস্থলের প্রতি তার সততা, দায়িত্ববোধ এবং অমায়িক ব্যবহার আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার এই আকস্মিক বিদায়ে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ পরিবার একজন দক্ষ কর্মী এবং অত্যন্ত ভালো মনের মানুষকে হারালো।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা উনার পরিবার ও পরিজনকে এই অপূরণীয় ক্ষতি এবং কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।
নামাজে জানাজা আজ বিকাল ৫.৩০ ঘটিকায়।
#চাঁদমিয়া_মোল্লা_ডিগ্রি_কলেজ #শোকবার্তা