চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ - Chand Mia Molla Degree College

  • Home
  • Bangladesh
  • Comilla
  • চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ - Chand Mia Molla Degree College

চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ - Chand Mia Molla Degree College চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ - Chand Mia Molla Degree College.
অফিসিয়াল ফেসবুক পেইজ।

শোকার্ত বাণী: গভীর শোক প্রকাশ 🖤অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আমাদের চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের...
04/06/2026

শোকার্ত বাণী:

গভীর শোক প্রকাশ 🖤

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আমাদের চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের অত্যন্ত নিষ্ঠাবান ও প্রিয় মুখ, অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম আজ কর্তব্যরত (ডিউটিরত) অবস্থায় কলেজ ক্যাম্পাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কর্মস্থলের প্রতি তার সততা, দায়িত্ববোধ এবং অমায়িক ব্যবহার আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার এই আকস্মিক বিদায়ে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ পরিবার একজন দক্ষ কর্মী এবং অত্যন্ত ভালো মনের মানুষকে হারালো।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা উনার পরিবার ও পরিজনকে এই অপূরণীয় ক্ষতি এবং কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।

নামাজে জানাজা আজ বিকাল ৫.৩০ ঘটিকায়।
#চাঁদমিয়া_মোল্লা_ডিগ্রি_কলেজ #শোকবার্তা

শোকার্ত বাণী: গভীর শোক প্রকাশ 🖤অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আমাদের চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের...
04/06/2026

শোকার্ত বাণী:
গভীর শোক প্রকাশ 🖤
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আমাদের চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের অত্যন্ত মেধাবী ও নম্র ছাত্র মোঃ সাগর মিয়া গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
সংক্ষিপ্ত পরিচিতি:
• নাম: মোঃ সাগর মিয়া
• পিতা: মোঃ আল আমিন
• গ্রাম: আলীরচর, মুরাদনগর, কুমিল্লা।
• শিক্ষাবর্ষ: ২০২২-২৩ (মানবিক বিভাগ)
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন সাগরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।
#চাঁদমিয়া_মোল্লা_ডিগ্রি_কলেজ #শোকবার্তা #মুরাদনগর #কুমিল্লা

20/05/2026
দ্বাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন।
19/05/2026

দ্বাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন।

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৬ এর রুটিন।
19/05/2026

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২৬ এর রুটিন।

23/04/2026

🕊️ শোক সংবাদ 🕊️

চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রাক্তন অভিভাবক সদস্য জনাব বশিরুল ইসলাম আজ রাত ৩টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

📍 নামাজে জানাজা আজ দুপুর ২টায়
ঘোড়াশাল উত্তরপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সকলের কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন রইল।

23/04/2026

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

অত্যন্ত আনন্দের সংবাদ।

`NTRCA` কর্তৃক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে লিখিত পরীক্ষায় আমাদের কলেজ থেকে-

জনাব মোহাম্মদ শহিদুল হক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, (১টি পদে)
জনাব স্বপন কুমার হালদার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, (১ টি পদে)
জনাব এনাম আহমেদ খান, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, (৩টি পদে)
জনাব মাহমুদুল হাছান, সহকারী অধ্যাপক, রসায়ন বিজ্ঞান বিভাগ, ( ৩টি পদে)
উত্তীর্ণ হয়েছে।

কলেজের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে স্যারদের
শুভেচ্ছা🌹,
শুভকামনা🌹🌹

অভিনন্দন জানাচ্ছি। 🌹🌹🌹

https://www.facebook.com/share/p/1CrKeJXeHH/
19/04/2026

https://www.facebook.com/share/p/1CrKeJXeHH/

চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
#কুমিল্লা #মুরাদনগর

আজ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা উপজেলা পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-এর বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে।...
16/04/2026

আজ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা উপজেলা পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-এর বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে।

তাদের উদ্ভাবনী প্রজেক্ট “Smart Water and Power Management” দেখে আমি সত্যিই গর্বিত। তারা অত্যন্ত পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে এই প্রজেক্টটি উপস্থাপন করেছে।

এই ধরনের কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, চিন্তাশক্তি এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাদের আরও সফলতা দান করুন। ❤️

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩গৌরবময় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠা...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ 🇧🇩

গৌরবময় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করে পুরস্কার লাভ করেছে। 🎖️

এই অর্জন আমাদের সকলের জন্য গর্বের। শিক্ষার্থীদের শৃঙ্খলা, পরিশ্রম ও দলগত চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই সাফল্য।

কলেজের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌿

মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এগিয়ে যাবো—এটাই আমাদের অঙ্গীকার।

#স্বাধীনতা_দিবস #২৬শে_মার্চ #চাঁদমিয়া_মোল্লা_ডিগ্রি_কলেজ #গর্বের_অর্জন

Address

Alirchar, Muradnagar
Comilla
3540

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ - Chand Mia Molla Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category