Forum English - FE 12.12.12

Forum English - FE 12.12.12

Share

We, the students of Comilla Victoria Govt. University College, Department of English, have organized this organization to build up communication among us.

After completing Honors and Masters degree from the department of English of Victoria College, we do not find any platform to be appeared in any reunion. For this reason most of the ex-students remain out of touch of their successors. These successors remain in dark of their successful predecessors who contributed a lot to the department. So, we are here to a build up a well fortified bridge and c

02/01/2025
23/06/2016

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ইংরেজি বিভাগ (২০০৭-০৮) সেশনের প্রাক্তন শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি- বন্ধুরা, আমরা আগামী ১ জুলাই, শুক্রবার, গ্রীন ক্যাসেল/রকস্টার রেস্টুরেন্টের কনফারেন্স হলে আমাদের প্রিয় শিক্ষক প্রয়াত োঃ_মফিজুল_ইসলাম স্যার স্মরণে "ইফতার ও দোয়া মাহফিল" আয়োজন করতে যাচ্ছি। উক্ত অনুষ্ঠানটি সফল করতে সকলের মতামত এবং পরামর্শ আহ্বান করছি।

আগামী ২৫ জুনের মধ্যে সকলের মতামত এবং পরামর্শ প্রদান করার জন্য এবং ২৮ জুনের মধ্যে সকলের উপস্থিতি এবং সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

বিস্তারিত যোগাযোগঃ- ০১৯১১-২৮৪৬৩২ (শরীফ), ০১৮১৫-৭০২৫২১ (শিপন), ০১৯৩৯-২৮৪৮৫৮ (সোহেল)।

Profile pictures 12/12/2014
12/12/2014

"HAPPY 2ND ANNIVERSARY"
Frndz, Soon we are going to arrange a program based on 2nd Anniversary of FORUM ENGLISH, just stay connected.......

Photos 12/10/2014

কিছু কিছু সম্পর্কে কোন ব্যাখ্যায় বিশ্লেষণ করা যায় না, যায় না কোন ভাব দিয়ে সম্প্রসারণ করা । তবে চাইলেই সেই সম্পর্ককে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, দূরে থেকেও সব সময় পাশে থাকা যায়। কারণ সেই সম্পর্কগুলো সময়ের সাথে সীমাবদ্ধ নয়, প্রাপ্তিতে প্রত্যাশিত নয়, লোভ কিংবা স্বার্থে সংকীর্ণ নয়, সমাপ্তিতে স্বতঃস্ফুর্ত নয়; বন্ধনটা যেখানে শুধুই ভালবাসার আর শ্রদ্ধার।

আচ্ছা, কি নাম দেওয়া যায় এই সম্পর্কের? বন্ধু!, আত্মীয়!, আপনজন!, নাকি আত্মার বন্ধন! আসলে এই সবগুলোর সমাচারে যে সম্পর্কটা ভালবাসার অভিধানে লিপিবদ্ধ হয়- সেটাই বন্ধন। যে সম্পর্কটা দৃশ্যমান না হলেও তাতেই আবদ্ধ থাকে দু'টি হৃদয়।

আর আমি সেই সম্পর্কটার সন্ধান পেয়েছি এই মানুষটির কাছে, রিফাক ভাই, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)'র সদ্য সাবেক সফল সভাপতি, আমার আদর্শ। আমার প্রতিটা সফলতার পেছনে যেই মানুষটার অদৃশ্য হাত থাকে। আজ পর্যন্ত আমি যা অর্জন করেছি, যা করতে যাচ্ছি, তার অনেকটাই এই মানুষটির কারণে। আমি বিশ্বাস করি জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কাউকে না কাউকে অনুসরণ করতে হয়; কারণ তখন পথ হারানো সম্ভাবনা কমে যায়। আর কখনো ভুল পথে চলে গেলেও সেই মানুষটি হাত ধরে সঠিক পথে নিয়ে আসবে। আমি কখনো আমার পথের সন্ধান করি না, আমি শুধু এই মানুষটিকে অনুসরণ করি। কারণ আমি জানি লক্ষ্য ঠিক থাকলে গন্তব্য আসবেই; আর গন্তব্যের সমাপ্তিতে অপেক্ষা করে সফলতা ।

আজ এই মানুষটির জন্মদিন। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করব, যে সূর্যের আলোতে আমার পথ চলা; সেই সূর্য যেন আরো প্রদীপ্ত হয় প্রাপ্তি সফলতা আর ভালবাসায়।
"______শুভ জন্মদিন, ভাইয়া______"

Photos from Forum English - FE 12.12.12's post 22/07/2014

গতকাল বলেছিলাম সেই নাবিকরাই (আমরা বন্ধুরা) আবার পাল তুলে বন্ধুত্বের নৌকা ভাসাবো ভালবাসার রূপ সাগরে। হ্যাঁ, আজ সেই বন্ধুত্বের মিলন মেলা বসেছিল আয়োজিত ''ইফতার পার্টি-২০১৪" তে; আর সেই মিলন মেলাকে আরো বেশি বিমুগ্ধ করেছিলেন আমাদের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী। ডিপার্টমেন্ট-এ এমন খুব কম অনুষ্ঠানই হয়েছে, যেখানে আমরা আমাদের সকল গুরুজনদেরকে একসাথে পেয়েছি। কিন্তু আজ যেন দীর্ঘ দিনের পোষে রাখা দূরত্বকে হার মানিয়ে সকলে এসেছিলেন আবারও আমাদেরকে সেই শিক্ষা জীবনের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিতে। স্যার এবং ম্যামরা তাদের প্রাঞ্জল কথার ছন্দে ভরে দিলেন আমাদের সকল প্রাপ্তি; আর আমরাও ওনাদেরকে পেয়ে পূর্ণতায় সিক্ত হলাম ঠিক আগের দিনগুলোর মতই।
দীর্ঘ অনেক দিনের বিরতির পর আমাদের বন্ধুদের মিলন মেলা ভাষা পেয়েছিল আবেগীয় বন্ধনের ভালবাসায়। আজ আবারও স্মৃতির পাতায় আরো কিছু নতুন পাতা যুক্ত হল; আমরা বন্ধুরা আবারও শপথ নিলাম এই স্মৃতিগুলোর অতন্দ্র প্রহরী হয়ে একই বন্ধনে আবদ্ধ থাকার।

Photos 21/07/2014

অচেনা কিছু মুখ পরিচিত হয় সময়ের ধাবিতে; আবার সেই সময় নামক বাস্তবতা ব্যস্ততার দেয়াল খাড়া করে দেয় পরিচিত মুখগুলোর মাঝে। কিন্ত ব্যস্ততা, সময় আর বাস্তবতা হার মানতে বাধ্য হয় বন্ধনের জোয়ারের স্রোতে। কাল সেই নাবিকরাই আবার পাল তুলে বন্ধুত্বের নৌকা ভাসাবে ভালবাসার রূপ সাগরে। বন্ধুরা, দেখা হচ্ছে কাল ঠিক ৪.৩০ ঘটিকায়, গ্রীনক্যাসেল রেস্টুরেন্ট মিলনায়তনে প্রাণের প্রণয়ের 'ইফতার পার্টি'-তে।

Photos 19/07/2014

বন্ধুরা, আমরা সবাই সবার সাথে যোগাযোগ করে আগামীকালের মধ্যে নামগুলো নিশ্চিত করে দিব।
দেখা হবে বন্ধু শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে ।

15/07/2014

বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবারও ইংরেজি বিভাগ (২০০৭-০৮ সেশন) আমরা সকলে মিলে "ইফতার পার্টি" আয়োজন করার আশা ব্যক্ত করছি। সম্ভাব্য তারিখ- আগামী ১৯, ২০, ২১ জুলাই, রোজ শনি, রবি, সোম এর যে কোন একদিন করার প্রস্তাব করছি। তবে আগামী ১৮ জুলাই, রোজ শুক্রবারের মধ্যে যারা যারা ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নাম নিশ্চিত করতে হবে। আর আমাদের সম্ভাব্য তারিখের যে কোন একদিন সকলের আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। একটি সফল ও সুন্দর ইফতার পার্টি আয়োজনের মাধ্যমে আবারও একত্রিত হওয়ার ইচ্ছা পোষণ করছি। ইনশাআল্লাহ! আমরা আগেও করেছি এবারও করবো।

Photos 28/05/2014
Photos 27/05/2014

জীবনে অনেক বিষয় নিয়েই লিখেছি; আজ একটা ভিন্ন বিষয় নিয়ে লিখতে বসলাম; কিন্তু আমার হাত ক্রমশঃ অবশ হয়ে আসছে; বারবার ভাষা হারিয়ে ফেলছি; হৃদয়ে শোকের মাতন হচ্ছে আর চোখের পাতাগুলো জলে ভারী হয়ে যাচ্ছে। এই জীবনকালে বন্ধুত্বের মান অভিমান দেখেছি, হাসি-কান্না দেখেছি, মতের পার্থক্য দেখেছি, ভালবেসে বুকে টেনে নেওয়ার স্বাদ অনুভব করেছি; কিন্তু এত বড় অভিমান আগে আর কখনো দেখিনি। আমাদের বন্ধু হাবিব এর অভিমানের কথা বলছি- বন্ধুটি আমাদের ছেড়ে চলে গেল কিন্তু একবারের জন্যও আমাদের বলে গেল না; আমাদেরকে একেবারে বুঝতেই দিল না, যে সে না ফেরার দিগন্তে চলে যাচ্ছে। আজ যখন টিউশনিতে ছিলাম, হঠাৎ করেই শিপনের কল আসল, অপর প্রান্ত থেকে শিপন বলল, 'শরীফ, একটা খবর শোনছস?, আমাদের বন্ধু হাবিব মারা গেছে'। আমি স্তব্ধ হয়ে গেলাম, মুখ দিয়ে আর কোন শব্দ বের হচ্ছিল না। একটু নিজেকে সামলিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম কখন কিভাবে মারা গেল? তারপর শিপন বলল- ' গত ২৫ মে রবিবার, ব্রেইন স্টোক করে'। আমার কষ্টটা ক্রমশঃ আরো বাড়তে লাগল যে, বন্ধুটিকে শেষ বারের মত একবার দেখতেও পারলাম না, তার কবরে তিন মুষ্টি মাটিও দিতে পারলাম। আসলে আমরা কেউ তার মৃত্যুর সংবাদটি ঐ দিন পাইনি। কিন্তু আজ যখন ফেলাম তখন সবই শেষ; শুধু বাকি আছে বন্ধুর রেখে যাওয়া স্মৃতিগুলোই।

অনেকটা নিশ্চুপ ধরণের ছেলে ছিল আমাদের এই বন্ধুটি; কথা খুবই কম বলত, আর যখনই বলত খুব নরম কন্ঠে আস্তে আস্তে কথা বলত। মুখে সব সময়ই একটা কোমল হাসি লেগেই থাকত; আর যখনি সে হাসত- তার চোখ বন্ধ হয়ে যেত। সেই ২০০৮ সাল থেকেই আমাদের পরিচয়; প্রায়ই ধর্ম সাগরের পাড় আমাদের আড্ডা হত। হাসি দুষ্টুমি কোলাহল কতই না মধুর সময় পার করেছিলাম এক সাথে; আজ বারবার সেই স্মৃতিগুলো মনে ভেসে উঠছে। স্মৃতিচারণ করতে গিয়ে নিজেকে ধরে রাখতেই এখন কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। তাই আর কিছুই লিখতে পারছি না; আসলে ভেতর থেকে আর কোন শব্দই বের হচ্ছে না।

আমরা এই বন্ধুটির আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে যাওয়া বন্ধুটির আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বন্ধুটিকে সর্বশ্রেষ্ঠ জান্নাতটি দান করেন। আমীন......

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Cumilla
3500