আবিদাতুন নিসা মহিলা মাদরাসা

আবিদাতুন নিসা মহিলা মাদরাসা প্রতিষ্ঠাতা ও মুহতামিম : মুফতি আবুল হাসান রাজাপুরী #০১৭১৭-১১৮১৬২

07/07/2026
জুমার রাতের আমল   ★ ইসলামী শরীয়ত অনুযায়ী আরবি দিন শুরু হয় আগের সন্ধ্যার মাগরিব থেকে। তাই বৃহস্পতিবার দিবাগত রাতটিই হলো জ...
02/07/2026

জুমার রাতের আমল

★ ইসলামী শরীয়ত অনুযায়ী আরবি দিন শুরু হয় আগের সন্ধ্যার মাগরিব থেকে। তাই বৃহস্পতিবার দিবাগত রাতটিই হলো জুমার (শুক্রবার) রাত। এই রাতে ইবাদত ও দোয়ার বিশেষ ফজিলত রয়েছে।
★শুক্রবার বা জুমার রাতের শ্রেষ্ঠ আমলগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:

★দরুদ শরিফ পাঠ: জুমার রাত ও দিনে নবী করিম (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা সবচেয়ে বড় ও ফজিলতপূর্ণ আমল।
সুরা দুখান তিলাওয়াত: জুমার রাতে সুরা আদ-দুখান তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তিলাওয়াতকারীকে ক্ষমা করে দেন।

মাগরিব ও এশার নামাজ: মাগরিবের নামাজে সুরা কাফিরুন ও সুরা ইখলাস এবং এশার নামাজে সুরা জুমা ও সুরা মুনাফিকুন তিলাওয়াত করার বর্ণনা হাদিসে এসেছে

।ইস্তিগফার ও দোয়া: জুমার রাতটি দোয়া কবুলের অন্যতম একটি সময়। তাই এই রাতের শেষ তৃতীয়াংশে ইবাদত, জিকির ও নিজের গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।

সুরা কাহাফ পাঠ: জুমার রাতের শুরু থেকে কিংবা শুক্রবার সারাদিন পাঠ করার জন্য ১০৫ আয়াত বিশিষ্ট সুরা কাহাফ নির্বাচন করা যেতে পারে। হাদিস অনুযায়ী এটি তিলাওয়াত করলে দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা হয় এবং দাজ্জালের ফেতনা থেকেও নিরাপদ থাকা যায়।

💠রাতে ঘুমানোর আগে ৮টি  আমল।💠১. ‘তিনকুল’ পড়ে ফুঁ দেওয়াঃ-দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়...
20/05/2026

💠রাতে ঘুমানোর আগে ৮টি আমল।💠

১. ‘তিনকুল’ পড়ে ফুঁ দেওয়াঃ-
দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়ে তাতে ফুঁ দেবে। তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতোটা অংশ সম্ভব— মাসেহ করবে। মাসেহ শুরু করবে— মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে (এভাবে ৩ বার করবে)। ?(বুখারি, হাদিস : ৫০১৭)

২. আয়াতুল কুরসি পড়াঃ-
প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারারাত তার কাছে আসবে না।’? (বুখারি, হাদিস : ২৩১১)

৩. সুরা বাকারার শেষ ২ আয়াতঃ-
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত (আ-মানার রাসুলু বিমা–) তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে।’? (বুখারি, হাদিস : ৪০০৮)

৪. সুরা কাফিরুন পাঠ করাঃ-
প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, ‘রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সুরা কা-ফিরুন) পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী।’
(সহিহ তারগিব, হাদিস : ৬০২)

৫. ‘কোরআনের এক-তৃতীয়াংশ’ পাঠঃ-
একবার আল্লাহর রাসুল (সা.) তার সাহাবাদের বললেন, ‘তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে অসমর্থ হবে?’ এতে সকলকে বিষয়টি ভারী মনে করল। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে— হে আল্লাহর রাসুল!? তখন তিনি বললেন, ‘সুরা ইখলাস হলো- এক-তৃতীয়াংশ কোরআন।? (বুখারি, হাদিস : ৫০১৫)

৬. ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়াঃ-
আল্লাহর রাসুল (সা.) যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান হাত— তার গালের নীচে রাখতেন, তারপর এ দোয়াটি বলতেন—

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑِﺎﺳْﻤِﻚَ ﺃَﻣُﻮﺕُ ﻭَﺃَﺣْﻴَﺎ

উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমু-তু ওয়া আহ্ইয়া

অর্থ : হে আল্লাহ্! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হব।
(বুখারি, হাদিস : ৬৩২৪)

৭. তাসবিহের আমল করাঃ-
আল্লাহর রাসুল (সা.) তার মেয়ে ও জামাতা ফতেমা (রা.) ও হযরত আলী (রা.)- কে বলেন, ‘আমি কি তোমাদের এমন কিছু বলে দেবো না— যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা (৩৩) বার সুবহানাল্লাহ, (৩৩) বার আলহামদুলিল্লাহ্ এবং (৩৪) বার আল্লাহু আকবার বলবে; তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে।’
(বুখারি, হাদিস : ৩৭০৫)

৮. সুরা মুলক পাঠ করাঃ-
আল্লাহর নবী (সা.) বলেন, ‘যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সুরা মূলক) পাঠ করবে— এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন।’ ?( তিরমিজি, হাদিস : ২৮৯০)

আল্লাহ তায়ালা আমাদের এই আমলগুলো করার তাওফিক দিন এবং আমাদের সর্বোত্তম সওয়াব ও প্রতিদান দিন। আমিন।

 #মুফতি_আবুল_হাসান_রাজাপুরী_ কর্তৃক পরিচালিত আবিদাতুন নিসা মহিলা মাদরাসা ভর্তি চলছে!!👉 #নূরানী👉 #নাযেরাহ👉  #হিফজসম্পূর্ণ...
22/04/2026

#মুফতি_আবুল_হাসান_রাজাপুরী_ কর্তৃক পরিচালিত
আবিদাতুন নিসা মহিলা মাদরাসা
ভর্তি চলছে!!
👉 #নূরানী
👉 #নাযেরাহ
👉 #হিফজ
সম্পূর্ণ অভিজ্ঞ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত

👍👍👍
22/04/2026

👍👍👍

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when আবিদাতুন নিসা মহিলা মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আবিদাতুন নিসা মহিলা মাদরাসা:

Shortcuts

Share

Category