06/04/2018
একবার ইনবক্সে একজন জিজ্ঞাসা করলো "এত কিছু কিভাবে জানেন?" উত্তর দেয়ার সময় বলেছিলাম।
"I just know how to use internet properly" :p
এখনতো সবার হাতে মোবাইল আর ইন্টারনেট। আর অনেকের ধারনা ইন্টারনেট মানে "ফেসবুক আর ইউটিউব আর মাঝে মাঝে গুগল"
আমাদের ইনবক্সে প্রায় অনেক প্রশ্ন আসে যেগুলোর উত্তর খুব সহজে গুগলে সার্চ দিলেই পাওয়া যেত। আমাদের চেষ্টা থাকে সব মেসেজের উত্তর দেয়া,সবসময় হয়ে উঠে না যদিও। :3
এই গুগল জিনিসটা অনেক জোস! শুধু সার্চবারে টাইপ করো আর সাথে সাথে কত শত তথ্য স্ক্রিনে চলে আসে।
শুধু কি গুগল, ফেসবুকেও তো এখন অনেক অনেক ভাল গ্রুপ আছে, পেজ আছে শিক্ষাবিষয়ক।এগুলো ফলো করলেও তো অনেক কিছু জানা যায়।আর ইউটিউবে চ্যানেলের কি অভাব আছে নাকি?
Khan Academy, Asap Science, How stuff works, Curosity, 10 minute school আরো কত কি! একটু চেষ্টা করলেই সব খুঁজে পাবে। আর উইকিপিডিয়া নিয়ে নাই বা বললাম।
আর এছাড়াও অজস্র ওয়েবসাইট তো আছেই।গুগলে সার্চ দিলে এমন অনেক ওয়েবসাইট সামনে চলে আসে।
আর আমাদের সাথে যারা অনেকদিন যাবত আছো তাদের মনে থাকতে পারে আমরা এমন কিছু ওয়েবসাইট এর একটা লিস্ট করে পোস্ট করেছিলাম।সেগুলোও দেখতে পারো।
তোমাদের যাদের জানার বুঝার প্রবল ইচ্ছা তাদের জন্যই এ লেখাটা। পড়তে বসলে মাথায় অনেক প্রশ্ন আসে না তোমাদের? এগুলো জানার জন্য তোমার বসে থাকতে হবে না।আগের চেয়ে সুযোগ অনেক বেশি।লাইব্রেরি এখন হাতের মুঠোয়।
ইন্টারনেট মানেই অযথা সময় নষ্ট নয়।এখানে ভালো অনেক কিছু আছে।এটা খুঁজে নিতে হবে। নিজে জানবে,পারলে অন্যদেরও জানাবে।
এখন আসি অন্য প্রসঙে।যেটা নিয়ে সবার অনেক অভিযোগ। কেন আমরা নিয়মিত পোস্ট করি না?
আমাদের পথচলাটা ৪ বছর ছাড়িয়ে গেছে। অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি আমরা।শুরুর দিকে অনেক উৎসাহ উদ্দীপনা ছিল,নিয়মিত পোস্ট,নিয়মিত কমেন্ট আর অনেক বেশি সমর্থন।
কিন্তু কিছুদিন ধরে....অনেকদিন ধরেই পেজের সবার সাথে আমাদের ইন্টারাকশন কমে গিয়েছে।আমরা এডমিন যারা আছি শুরুর দিকে আমাদের হাতে সময় ছিল,ব্যস্ততা কম ছিল। এখন আমরা সবাই কম বেশি ব্যস্ত।তাই ইচ্ছে থাকলেও আগের মত সময় দেয়া যায় না।যদিও আমরা এডমিনরা কোন ভালো কিছু পেলে সবসময় শেয়ার করার চেষ্টা করি পেজে যতই অনিয়মিত হোক।কিন্তু সত্য কথা হলো এখন যা পোস্ট আসে একসময় তাও হয়তো আসবে না।
আমাদের পেজের ডেস্ক্রিপশন বক্সে লেখা আছে কি উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছিল।জানিনা কতটুকু পেরেছি কিন্তু পাঠ্যবইয়ে নেই পেজের উদ্দেশ্য যেন হারিয়ে না যায়।
আর এখন আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যে অবস্থায় পৌঁছেছে সেখানে জানার ইচ্ছা,বুঝার ইচ্ছাকে পরীক্ষায় পাস করার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়।
এই পেজের ঘুমন্ত অবস্থায়ও তোমরা যারা প্রতিনিয়ত মেসেজ দিয়ে আমাদের কাছে নিজের জানার ইচ্ছে পৌঁছে দিয়েছো, তাদের অনেক ধন্যবাদ। :)
"পাঠ্যবইয়ের শেকল থেকে মুক্ত হোক সবাই,
আটকা পড়ুক নতুন নতুন স্বপ্ন দেখার জালে"