ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা

ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা দ্বীনি ই‘লম শিক্ষা করা
প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
–আল হাদিস
[জেনারেল ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি প্রতিষ্ঠান।]

ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরুস্কার বিতরণ ...
26/05/2026

ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরুস্কার বিতরণ ও অভিভাবকে সমাবেশ।

ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং অ...
25/05/2026

ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ সুন্দর মতে সমাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ
আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
১: জনাব Jashim Uddin Majumder চেয়ারম্যান
👉১০‌নং জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ

২: মাওঃ Foyez Ullah Patowary সাহেব
শিক্ষক👉 ঘোড়া ময়দান মাধ্যমিক বিদ্যালয়

৩: জনাব সাইফুল ইসলাম মিজি সাইফ
👉বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ

৪: #জনাব_আব্দুল_হান্নান
বিশিষ্ট সমাজ সেবক

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,
#হাফেজ_মাওলানা_আবুল_কাশেম_সাহেব

উপস্থাপনা করছেন: #মাওলানা Farhadul Islam
শিক্ষক অত্র মাদরাসা
এই ছাড়া আজকের এই অনুষ্ঠানে শতব্যাস্ততার মাঝে সমস্ত অভিভাবক সহ যারা এসেছেন,, সবাই কে মন থেকে ধন্যবাদ জানাই।

দোয়ার মোহতাজ
----------------------------
মাওলানা নেছার উদ্দিন
পরিচালক: ঘোড়াময়দান দারুস সুন্নাহ হিফজুল
কুরআন মাদরাসা
📞 যোগাযোগ: ০১৭৩৯-৯১৯২৮৩, ০১৬০৬-২৩৮১১০

ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা ​ঠিকানা: ঘোড়াময়দান বাজার, গোলাপ মার্কেট (৩য় তলা), নাঙ্গলকোট, কুমিল্লা।​অ...
24/05/2026

ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা
​ঠিকানা: ঘোড়াময়দান বাজার, গোলাপ মার্কেট (৩য় তলা), নাঙ্গলকোট, কুমিল্লা।

​অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

​আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ ।
​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ্ হিফজুল কুরআন মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনার সন্তানের মেধা ও পড়া-লেখার অগ্রগতি পর্যালোচনা এবং ফলাফল গ্রহণের জন্য আপনাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
​📅 অনুষ্ঠানের সময়সূচী:
​তারিখ: ২৫ মে, ২০২৬ খ্রি.
​বার: সোমবার
​সময়: সকাল ৯.০০ ঘটিকা
​স্থান: মাদ্রাসা মিলনায়তন
​🤝 আমন্ত্রণে:
​মাওলানা নেছার উদ্দিন পরিচালক, ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ্ হিফজুল কুরআন মাদ্রাসা
📞 যোগাযোগ: ০১৭৩৯-৯১৯২৮৩, ০১৬০৬-২৩৮১১০

ঘোড়াময়দান দারুস সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা ১ম সাময়িক পরীক্ষার বন্ধের নোটিশ এতদ্বারা ঘোড়াময়দান দারুস সুন্নাহ হিফজু...
05/05/2026

ঘোড়াময়দান দারুস সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা

১ম সাময়িক পরীক্ষার বন্ধের নোটিশ

এতদ্বারা ঘোড়াময়দান দারুস সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকদেরকে জানানো যাচ্ছে যে, ১ম সাময়িক পরীক্ষা আজ ০৫/০৫/২০২৬ ঈ. রোজ-মঙ্গলবার শেষ হয়েছে।

তাই আগামী ০৬/০৫/২০২৬ ঈ. রোজ বুধবার হতে ০৮/০৫/২০২৬ ঈ. রোজ-শুক্রবার পর্যন্ত মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এবং আগামী ০৯/০৫/২০২৬ ঈ. রোজ-শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে যথারীতি মাদরাসার সকল শিক্ষা কার্যক্রম চালু হবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, ছুটিকালীন আপনার সন্তানকে বর্তমান পরিবেশের কুপ্রভাবমুক্ত রেখে তার চরিত্র ও লেখাপড়ার প্রতি লক্ষ্য রাখা আপনার দায়িত্ব ও কর্তব্য।
একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে আপনার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আপনার যে কোন গঠনমুলক অভিযোগ ও পরামর্শ জানাতে কল করুন:✆01606-238110

আদেশক্রমে
-------------------
(মাওলানা) নেছার উদ্দিন
পরিচালক, অত্র মাদরাসা
✆01739-919283

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়ি...
30/04/2026

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে।
​কুরআনের এই ছোট ছোট পাখিরা যেন তাদের মেধা ও ইলমের মাধ্যমে দ্বীনের উজ্জ্বল নক্ষত্র হতে পারে, সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।
​হে আল্লাহ! আমাদের সন্তানদের কবুল করুন এবং তাদের উত্তম ফলাফল দান করুন। (আমিন)

 #অত্যন্ত_দুঃখের_সাথে_জানাচ্ছি_যে_আমাদের_মাদ্রাসার_পানির_মটরটি_চুরি_হয়ে_গেছে।গত [১৪-০৪-২৬তারিখ] দিবাগত রাতে ঘোড়াময়দান ...
16/04/2026

#অত্যন্ত_দুঃখের_সাথে_জানাচ্ছি_যে_আমাদের_মাদ্রাসার_পানির_মটরটি_চুরি_হয়ে_গেছে।

গত [১৪-০৪-২৬তারিখ] দিবাগত রাতে ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা থেকে আমাদের পানির পাম্প/মটরটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের ওজু এবং ব্যবহারের পানির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
আপনারা যদি আশেপাশে কাউকে সন্দেহজনকভাবে মটর বিক্রি করতে দেখেন বা কোনো তথ্য জানেন, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করবেন। আপনাদের একটু সহযোগিতা মাদ্রাসার এই ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। ইনশাআল্লাহ
📞 যোগাযোগ: 01739-919283
📍 স্থান: ঘোড়াময়দান বাজার, গোলাপ মার্কেট
(৩য় তলা), নাঙ্গলকোট, কুমিল্লা।

16/04/2026

😭😭😭🤲🤲

‎শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝‎‎শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্...
15/04/2026

‎শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝

‎শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করেন। শিক্ষকের প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হবে, তা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে।
‎আসুন, সন্তানের কল্যাণের জন্য শিক্ষকের সাথে অভিভাবক হিসেবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, তা জেনে নিই:

‎১. শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন:
‎শিক্ষক যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, তিনি আপনার সন্তানের শিক্ষার জন্য সময় দিচ্ছেন। সব সময় তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার সন্তানও আপনার আচরণ থেকে শিখছে। আপনি শিক্ষককে সম্মান দেখালে, সন্তানও তাঁকে সম্মান করতে শিখবে।

‎২. গঠনমূলক সম্পর্ক রাখুন:
‎শুধুমাত্র প্রয়োজন হলেই নয়, সন্তানের অগ্রগতি নিয়ে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে সেটি যেন অযাচিত বা বিরক্তিকর না হয়। শিক্ষকের মূল্যবান সময়কে মূল্য দিন।
‎সন্তানের দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলার সময় নম্র ও বিনয়ী হোন।
‎শিক্ষকের কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলে, সেটি একান্তে ও শালীনতার সাথে আলোচনা করুন। জনসমক্ষে বা অন্য অভিভাবকদের সামনে সমালোচনা করবেন না।

‎৩. শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থন করুন:
‎মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে। শিক্ষকের নেওয়া যেকোনো গঠনমূলক সিদ্ধান্ত বা শৃঙ্খলার ক্ষেত্রে তাঁকে দৃঢ়ভাবে সমর্থন করুন। বাড়িতে গিয়ে শিক্ষকের সমালোচনা করলে সন্তানের মনে তাঁর প্রতি অশ্রদ্ধা জন্মায়, যা শিক্ষার জন্য ক্ষতিকর।

‎৪. সমস্যা সমাধানের মনোভাব রাখুন:
‎যদি সন্তানের পক্ষ থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকে, তবে আগে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনুন। আবেগপ্রবণ না হয়ে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য শিক্ষকের সাথে একযোগে কাজ করুন।

‎💡 মনে রাখবেন: শিক্ষকের সাথে আপনার সুসম্পর্ক আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার বিনয় ও সহযোগিতা শিক্ষকের প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।

‎আসুন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষকের প্রতি যথাযথ সম্মান বজায় রাখি।
‎শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করতে আপনি কী করেন? কমেন্ট করে জানাবেন

প্রবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭/০৩/২০২৬ ইং রোজ- মঙ্গলবার থেকে আগামী ২৭/০৩/২০২৬ ইং রোজ শুক্রবার পর্যন্ত ঘোড়াময়দান দারুস্ ...
16/03/2026

প্রবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭/০৩/২০২৬ ইং রোজ- মঙ্গলবার থেকে আগামী ২৭/০৩/২০২৬ ইং রোজ শুক্রবার পর্যন্ত ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা বন্ধ থাকবে। ইনশাআল্লাহ
বিঃদ্রঃ ২৮/০৩/২০২৬ ইং রোজ শনিবার থেকে যথা নিয়মে মাদ্রাসার কার্যক্রম শুরু হবে। ইনশাআল্লাহ

Address

Ghoramoydan Bazaar, Golap Market (3rd Floor), Jodda West Union Parishad, Nangalkot
Cumilla
3582

Opening Hours

Monday 08:30 - 12:40
Tuesday 08:30 - 12:40
Wednesday 08:30 - 12:40
Thursday 08:30 - 11:30
Saturday 08:30 - 12:40
Sunday 08:30 - 12:40

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘোড়াময়দান দারুস্ সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category