Comilla Modern High School-CMHS is our PRIDE

Comilla Modern High School-CMHS is our PRIDE

Share

School

09/02/2025

আমি নিজেও এই স্কুলের ছাত্র। ছেলেটির সাথে আসলেই যদি এমন করা হয় তাহলে তা ঠিক করা হয়নি। স্কুলের উচিত ছেলেটির কথার সত্যতা যাচাই করা এবং যারা এই ছেলের সাথে এমন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

""""আমি ২০২৪ সালের এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। প্রি টেস্টের আগে আমি মডার্ন স্কুলের প্রবেশ পত্র নিয়ে একটি পোস্ট দেই। এই পোস্ট দেওয়ার মূল কারণ ছিল ৪০০ টাকা দেওয়ার পরেও তারা a4 সাইজের একটি কাগজকে ছয় থেকে আট ভাগ করে এটার মধ্যে প্রিন্ট করে আমাদেরকে প্রবেশপত্র দিয়েছিল।
তখন আবার একটি পেজ আমার পোস্টকে কপি করে তারা পোস্ট দেয়। এই পোস্ট মডার্ন স্কুলের মর্নিং শিফটের একটি স্যার দেখে, উনি দেখার পর এটা শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেয়। প্রি-টেস্ট প্রথম দিন ৪০ থেকে ৪৫ মিনিট পরীক্ষা দেওয়ার পর ডে শিফটের একটা স্যার এসে আমাকে নিয়ে যায়, তখন মর্নিং শিফটের ওই স্যারকে উনি বলে দেখেন তো এই ছেলে কিনা যে পোস্ট দিছে, ওই স্যার বলে হ্যা এই ছেলেটা। তারপর আমাকে ওইদিকে কয়েকটা থাপ্পড় মারে।
তারপর উনি আমাকে সহকারি প্রধান শিক্ষকের রুমে নিয়ে যায়, ওইদিকে একটা মর্নিং শিফটের একটা স্যার ছিল যার নাম জাহাঙ্গীর আলম।ক্লাস টেনের B সেকশনের ক্লাস টিচার ছিল, ইংরেজি পড়াতো। (আমি এখানে আর কোন স্যারের নাম উল্লেখ করবো না শুধুমাত্র উনার নাম উল্লেখ করলাম কারন উনি আমার মাকে নিয়ে বিশ্রী ভাষায় উল্টাপাল্টা কথা বলছে,এই কথা গুলো শুনার পর আমি মনে করি উনি মডার্ন স্কুলের পিয়ন হবারও যোগ্য না) তারপর যে স্যার আমাকে নিয়ে আসছে,উনি ঐদিকে আমাকে কতক্ষণ মাথায় মারছে তারপর স্কেল দিয়ে মারছে। তখন আমার গার্ডিয়ানকে ডাকা হয়,এরপর আমাকে সাবেক প্রধান শিক্ষকের রুমে নিয়ে যাওয়া হয় এবং আমার ক্লাস টিচারকে ডাকা হয়। এই সম্পূর্ণ বিষয়ে আমি আমার ক্লাস টিচার থেকে তেমন কোন সাহায্য পাই নি,কারণ আমি উনার কাছে টেনে পড়ি নাই।
ওই পোস্টে একটা ছেলে মডার্ন স্কুলের নামে গালাগালি করছে, সে ছেলে তখন ভিক্টোরিয়া কলেজের অনার্স সেকশনে পড়তো। তখন আমাকে বলা হয় এই ছেলেকে বের করে দেওয়ার জন্যে, এই ছেলেকে বের করে দিলে নাকি আমার বিষয়টা উনি দেখবে। যে পেজ আমার পোস্টটা কপি করছে সেই পেজের এডমিন নাকি আমি,টিচাররা বলেছিল। এই পেজ থেকে স্কুলের দুর্নীতি সম্পর্কে পোস্ট করা হয়, এই পোস্টগুলো নাকি আমি দেই। এইসবের এলিগেশন আমার উপর দেওয়ার ট্রাই করছে তারা।(ওই পেজ খোলা হয় ২০১৮ সালে, তখন আমি মাত্র ক্লাস ফাইভে পড়ি)ঐদিন আর আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই আমি বাসায় চলে আসি।
পরের পরীক্ষার দিন আমি তাদেরকে বিভিন্ন প্রমাণ দেই,যে আমি ওই গ্রুপের এডমিন না।তখন আমি বললাম,যে ছেলেটা গালাগালি করছে ও আমাদের অনেক সিনিয়র আমি খুঁজতে পারবো না।তখন ডে শিফটের এক টিচার বলে ওকে খুঁজে বের করে দিতে হবেই আমার,নাহয় ওরা আমাকে আর এই স্কুলে রাখবে না।(উনি ছিল আরেক দালাল, যেভাবে পারতো স্টুডেন্টদের থেকে টাকা খাইতো) তখন সাবেক প্রধান শিক্ষক স্কুলে ছিল না। আমার পরীক্ষা শেষ হয় 11 টায়,আমি আর আমার আম্মু ২ টা পর্যন্ত উনার জন্য ওয়েট করি। উনি আসার পর ওনার কথা হচ্ছে যে না উনি আমাকে এই স্কুলে রাখবেই না। উনি তখনও আমাকে আর আমার আম্মুকে বাইরে অপেক্ষা করায়। তারপর ওনার যাওয়ার সময় হয়ে যায়, উনি যাওয়ার সময় বিভিন্নভাবে চেষ্টা করলাম আমাকে স্কুলে রাখার জন্য রাজি করাতে।
দোতালায় আমার ক্লাস টিচার এবং আর ওই দালাল টিচার আমাকে বলল ওনার পা ধরার জন্যে। আমি পা না ধরায়, সাবেক প্রধান শিক্ষক মাঠে আসার পর ওই দালাল টিচার আমার ঘাড়ের মধ্যে একটা থাপ্পর মেরে এবং মাথায় একটা থাপ্পড় মেরে আমাকে মাটিতে বসিয়ে দেয়। এরপর আমাকে পা ধরার জন্য জোর করা হয়। (যদি আমাকে মাথায় আর ঘাড়ে থাপ্পর মেরে বসিয়ে না দিত, তাহলে আমি কখনো পা ধরতাম না। যদি আমার টিসি হতো তাহলে এটাও আমি মেনে নিতাম, কারণ আমি দুর্নীতি বিপক্ষে কথা বলেছি) তারপর উনি রাজি হলেন আমাকে স্কুলে রাখার জন্যে। তারপর রাত দশটা থেকে ১১ টা পর্যন্ত আমাকে রানীর বাজার থাকতে হয় আমার ক্লাস টিচারকে অঙ্গীকারনামার কাগজ দেওয়ার জন্যে,উনাকে আমি বলি যে আমি আগামীকাল পরীক্ষা শেষ হবার পর দিয়ে দিব।তবে উনি রাজি হলেন না। পরেরদিন আমার ম্যাথ এক্সাম ছিল,আমি ২-৩ ঘণ্টার বেশি সময় পাই নি প্রিপারেশন নেওয়ার জন্য। এই তিন দিন(মাঝে ১ দিন বন্ধ ছিল) স্কুলের শিক্ষকরা আমাকে আর আমার আম্মুকে মেন্টালি টর্চার করছে। যদিও কিছু শিক্ষক আমার পক্ষে কথা বলছে।
এই পোস্ট শুধু মাত্র করা হয়েছে মডার্ন স্কুলের কিছু শিক্ষকদের আচার-আচরণ তুলে ধরার জন্যে,আর আমার আম্মুকে অসম্মানিত করার জন্যে।(আমার স্কুল যথেষ্ট ভালো শিক্ষা প্রতিষ্ঠান, তবে এই স্কুলের কিছু শিক্ষক আছে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার যোগ্যতা রাখে না)
মডার্ন স্কুলের কর্তৃপক্ষের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে, যেইসব ক্লাস টিচাররা নিজের ক্লাসের কিছু শিক্ষার্থীদের ভিন্ন চোখে দেখে শুধুমাত্র তাদের কাছে প্রাইভেট না পড়ায়,তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।""""

13/06/2024

কুমিল্লা মর্ডান হাই স্কুলের সাবেক শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আফজল খান এর সহধর্মিনী মাননীয় নার্গিস সুলতানা মেডাম গতকাল রাত ১০:৫০ মিনিটে ইন্তেকাল করেন,ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন,মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি😢😢🤲🤲

06/11/2021
12/10/2021

সবাই রাহাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো ওরে জান্নাত নসিব করে। আমিন

08/04/2021

😘🥰❣️

25/03/2021

SSC Batch 2021

14/03/2021

Really🙄😓😓

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Cumilla
3500

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00