কুমিল্লা ক্যাম্পাসিয়ান পরিবার

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কুমিল্লা ক্যাম্পাসিয়ান পরিবার

কুমিল্লা ক্যাম্পাসিয়ান পরিবার কুমিল্লার সকল প্রতিষ্ঠান নিয়ে আমাদের এই কমিউনিটি

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ভয়াবহ জলাবদ্ধতার কারণে পরীক্ষা বিঘ্ন এবং পরীক্ষার্থীরা অবর্ণণীয় দুর...
24/07/2026

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ভয়াবহ জলাবদ্ধতার কারণে পরীক্ষা বিঘ্ন এবং পরীক্ষার্থীরা অবর্ণণীয় দুর্ভোগে পড়ায় দেশব্যাপী সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হওয়ায় এই কলেজের সাত শিক্ষককে সিলেট, কক্সবাজার ও বরগুনাসহ বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

[যুক্ত থাকুন কুমিল্লা ক্যাম্পাসিয়ান পরিবার এর সাথে]

৭ বছরের চেষ্টায় অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (রাজশাহী কলেজ) শিক্ষার্থী।
29/06/2026

৭ বছরের চেষ্টায় অ্যাডমিন ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (রাজশাহী কলেজ) শিক্ষার্থী।

Tanveer Rahman পররাষ্ট্র ক্যাডারে প্রথম হইল, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমি আজকে আরেকটা পয়েন্ট তুলে ধরতে চাই, সে...
29/06/2026

Tanveer Rahman পররাষ্ট্র ক্যাডারে প্রথম হইল, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমি আজকে আরেকটা পয়েন্ট তুলে ধরতে চাই, সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘূণে ধরা শিক্ষক নিয়োগ সিস্টেম নিয়ে। এই তানভীর যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের লেকচারার পদে আবেদন করসিলো, তখন কেউ কোন আগ্রহ প্রকাশ করে নাই অজ্ঞাত কোন কারণে। ওই ডিপার্টমেন্টের হেড থেকে উত্তর আসলো, নিজের বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে পজিশন থাকতে হবে টপ ৭ এর মধ্যে। তানভীরের সিজি ছিল ৩.৯৫+, তা সত্বেও ওর পজিশন ছিল সম্ভবত ১৩/১৪। সাধারণত এই লেভেলের সিজি নিয়ে বিশ্বের টপ ৫ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পাওয়ার সুযোগ অহরহ দেখা যায় বুয়েটে। কিন্তু বিধি বাম! বাকৃবিতে ঢুকতে হলে টপ ৭ এর মধ্যেই থাকা লাগবে। এরপর আমার আম্মু অনেক কষ্টে ভিসি মহোদয়ের সাথে একবার কথা বলার সুযোগ পাইলো তানভীরের ব্যাপারে। উনি নাম ঠিকানা জেনে নিলেন তানভীরের। কিন্তু এরপরে আর কোন সাড়াশব্দ পাওয়া গেলো না বাকৃবি প্রশাসন থেকে। এই ব্যাপারটা কোন ভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। নেত্রকোনার ছেলে হয়ে বাবা মাকে সবচেয়ে সুন্দরভাবে সাপোর্ট দিতে পারতো এইখানে লেকচারার হইতে পারলে। যাইহোক আজকের রেজাল্টের পর একটা কথাই বলতে চাই বাকৃবি প্রশাসনের উদ্দেশ্যে, You don’t deserve tanveer in any possible way. You are out of his league in every possible way.

-Ibtihal

প্রেষণে ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা হলেন কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ...
22/06/2026

প্রেষণে ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা হলেন কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।
আজ সোমবার তিনি যোগদান করবেন।
সকালে তিনি ফয়জুন্নেছার প্রভাতি শাখার শিক্ষকদের কাছ থেকে বিদায় নেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হন। ২০২২ সালের নভেম্বরে তিনি ফয়জুন্নেছায় যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘ সময় কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। পারিবারিক কারণে তিনি ঢাকার স্কুল বেছে নেন। উনার জন্য শুভ কামনা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের নিউ হোস্টেল অ্যালামনাইদের রিইউনিয়ন।
01/06/2026

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের নিউ হোস্টেল অ্যালামনাইদের রিইউনিয়ন।

কুমিল্লার প্রশাসন যে অযোগ্য তার বড় প্রমাণ এটা। যেখানে পুলিশ সদস্য নিরাপদ না সেখানে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ!!  এমন অনেক...
03/04/2026

কুমিল্লার প্রশাসন যে অযোগ্য তার বড় প্রমাণ এটা। যেখানে পুলিশ সদস্য নিরাপদ না সেখানে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ!! এমন অনেকে বখাটে এবং সন্ত্রাসী শহরের বিভিন্ন জায়গায় আছে ওদের ব্যাপারে কুমিল্লার প্রশাসন সবসময় নীরব।
[ আপনারা এর বিরুদ্ধে আওয়াজ তুলবেন কিনা সেটা আপনার ব্যাপার]

কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ এবং কুমিল্লা সোনার বাংলা কলেজের সাবেক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শো...
15/03/2026

কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ এবং কুমিল্লা সোনার বাংলা কলেজের সাবেক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এই হ**ত্যার সঠিক তদন্ত এবং যারা এটার সাথে জড়িত সবার বিচারের দাবি জানাচ্ছি।

🔥অনার্স ২য় বর্ষের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ।💻আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬ সকাল ১০ টা থেকে। চলবে ১২ এপ্রিল ২০২৬...
12/03/2026

🔥অনার্স ২য় বর্ষের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ।
💻আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬ সকাল ১০ টা থেকে। চলবে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত। প্রতি সাবজেক্ট ফি: ১২০০/- টাকা
🧾 অনলাইনে আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবা (বিকাশ / নগদ / রকেট) এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
🗞️ রিচেক আবেদনে খাতা পুনরায় মূল্যায়ন করা হবে।

দীর্ঘ চার বছরের অনার্স জীবনে একদিনও ক্লাস মিস করেননি বিশ্ববিদ্যালয় ছাত্রী তাসমিয়া আক্তার নুরী।💫তার এই অসাধারণ উপস্থিতির...
08/03/2026

দীর্ঘ চার বছরের অনার্স জীবনে একদিনও ক্লাস মিস করেননি বিশ্ববিদ্যালয় ছাত্রী তাসমিয়া আক্তার নুরী।
💫তার এই অসাধারণ উপস্থিতির স্বীকৃতি হিসেবে বিভাগ থেকে তাকে “Award of Excellence” সম্মাননা প্রদান করা হয়েছে।

08/03/2026

আলহামদুলিল্লাহ 💚🤲
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ বনগাঁ থেকে গ্রেপ্তার।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা ক্যাম্পাসিয়ান পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share