29/04/2026
আর আমাদের স্কুলের বাচ্চারা ম্যামকে তার মন মত কিছু দিবে তাই সে ম্যামের সাহায্যে বানিয়ে নিচ্ছে। এটাতো সামান্য প্রতিদিন বাচ্ছারা স্কুলে না আসতে পারলে কান্না করে অসুস্থ হলেও মা বাবা বাধ্য হয় বাচ্ছাকে স্কুলে কিছু সময় ঘুরিয়ে নিয়ে যাওয়া
🩸বাড়িওয়ালার অসচেতনের ফলে এই ঘটনা🩸
গতকালকে একটা ঘটনা আমাদেরকে এত অবাক করছে প্রতিদিনের মত আমার সবাই যার যার ক্লাস নিচ্ছি এর মধ্যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে আমাদের ক্লাস রুমে এতপানি ঢুকতে থাকে তখন আমরা কোন রকম সব বাচ্ছাদেরকে নিয়ে ভিতরের রুমে চলে যাই। পরে দেখি ওখানেও পানি এত পরিমাণে ঢুকে পরে আমরা এখন কি করবো সাথে সাথে বাচ্ছাদেরকে উপরে ৩ তলা এক আন্টির বাসায় বাচ্ছাদের নিয়ে যাওয়া হয়। তখন আমরা বাচ্ছাদের একে একে বাচ্চাদেরকে উপরে উঠাতেছি ওদেরকে পানি থেকে বাচাঁনোর জন্য আমাদের নতুন মেডাম কে দিয়ে।
আমরা ক্লাসে আমাদের হাঁটু নিচ পর্যন্ত পানি। কি করবো বুঝতে পারতেছিনা নিচে ছিলাম। খবর আসলো ওরা চিৎকার দিতেছে মেডামরা কেন নিচে ওরা কেন আসে না মেডামদের কি হলো মেডাম মেডাম আমাদের মেডাম কই।পরে ওখানকার যে আন্টির বাসায় পাঠিয়েছি ওরা এবং আমাদের আরেকটা নতুন মেডাম যার সাথে পাঠিয়েছি উনি নিচে আসে। আমাদের জানিয়েছে বাচ্ছারা মেডাম দেরকে দেখবে । পরে আমরা স্কুল বন্ধ করে উপরে উঠলাম দরজা খোলার সাথে সাথে বাচ্ছারা দৌড়ে আসছে দেখার জন্য কে আসছে যখন দেখলো তাদের মেডামরা তখন তাদের যে কি কান্না জড়িয়ে ধরে বললো মেডাম তোমরা ঠিক আছ। হাতে পায়ে দেখে মেডামদের কিছু হলো কিনা? আর কি আদর কেউ চুমা দিচ্ছে, কেউ দেখছে, কেউ বলতেছে মেডাম আমাদের কি ক্লাস হবে না? আমরাতো আরবি পড়লাম মাত্র মেডাম বাকি ক্লাসগুলো হবে না? আল্লাহকে অনেক বলি তার পর ও কেন আমাদের স্কুলে এত পানি। ওখানে যারা ছিল সবাই স্তব্ধ হয়ে নিরব এই মুহূর্তের সাক্ষী হলো বচ্ছাদের এই কর্ম কান্ডের।
আমি তো কান্না আমার তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠান টা আজ নিমিষেই পানি ভিতরে ঢুকে সব শেষ হয়ে গেলো। তার পরও বাচ্ছাদের এই ভালোবাসা দেখে আমার মনে হলো না কিছুই শেষ হয় নি নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের ভালো কিছু দিবেন।
পরে আমাদের নতুন ম্যাম দাঁড়িয়ে এগুলো সব দেখতেছে আর বলছে মেডাম এটা কিভাবে সম্ভব। কি এমন করলেন কিভাবে করলেন আমাকে শিখাবেন আমিও বাচ্ছাদের সাথে আপনাদের ক্লাস করবো। পরে ওখানে ওই আন্টিদের খাটে উপরে বাচ্ছাদেরকে শুয়ে শুয়ে বিভিন্ন মজার মজার গল্প, মোবাইলে বিভিন্ন ছড়ার গান, হরফের গান শুনালাম। পরে ১০. ৩০ থেকে ১২ টা পর্যন্ত ছিলাম। ১২ টার পরে গার্ডিয়ান এসে বাচ্ছাদের কে নিয়ে গেলো। বিকেলে গিয়ে রাত ১১ টা পর্যন্ত সব মেডাম মিলে সব কিছু পরিষ্কার করে আসলাম। ইন্ শা আল্লাহ এই ভাবে প্রত্যেকটা ছাত্র- শিক্ষকের মধ্যে হোক প্রকৃত ভালোবাসা।❤️❤️❤️