Gunabati Govt. Primary School

Gunabati Govt. Primary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gunabati Govt. Primary School, School, Cumilla.

Permanently closed.
- আজ ৩১এ ডিসেম্বর বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের বিদ্যালয় হতে আনুষ্ঠানিক বিদায় প্রদান।
31/12/2022

- আজ ৩১এ ডিসেম্বর বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের বিদ্যালয় হতে আনুষ্ঠানিক বিদায় প্রদান।

জাতীয় শিক্ষা পদক ২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নিজ বিদ্যালয় গুণবতী সরকারি প্রাথম...
16/09/2022

জাতীয় শিক্ষা পদক ২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নিজ বিদ্যালয় গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত চৌকস,কর্মনিষ্ঠ,সৃজনশীল মনোভাব সম্পন্ন, সহকারীদের পেশাদারিত্বে উদ্বুদ্ধকরণ ও সহায়তাকরন, আইসিটি পারদর্শী, শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষক জনাব সাজেদা সুলতানা লিখা। বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে ম্যাডামের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করি কর্মক্ষেত্রে আগামী দিনগুলোতে আপনি হবেন আরো উজ্জ্বল ও প্রাণবন্ত। জেলা এবং জাতীয় পর্যায়ে আরো শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যাশায় শুভ কামনা রইল।

বই বিতরণ-২০২২
01/01/2022

বই বিতরণ-২০২২

18/12/2021

শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো...
নতুন বছরে বিদ্যালয়ে ভর্তির আহবান ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার দৃপ্ত শ্লোগানে শ্লোগানে মুখরিত। এ আলো ছড়িয়ে পড়ুক সব শিশুর মনে। আমাদের আহবানে সাড়া দিতে আগ্রহী হোক ভর্তিযোগ্য শিশুর অভিভাবক। নতুন বছর শুরু হবে আরও বেশি মুখরিত, প্রানবন্ত ও আনন্দময় এমন প্রত্যাশা আমাদের।

সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার তাদের দায়িত্ব ...
24/10/2021

সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। ক্ষুদে ডাক্তারদের সাথে সময় কাটানো ছিল দারুণ উপভোগ্য।

- তাঁকে ভোলা এত সহজ নয়-তিনি আমাদের গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড মাস্টার ছিলেন। আসলেই তিনি ছিলেন "হেড মাস্টার"। ...
10/10/2021

- তাঁকে ভোলা এত সহজ নয়-

তিনি আমাদের গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড মাস্টার ছিলেন। আসলেই তিনি ছিলেন "হেড মাস্টার"। শরীর-স্বাস্থ্যে-গায়ে-গতরে, পোষাকে-আশাকে, বিদ্যে-বুদ্ধি-ব্যক্তিত্বে সব দিকেই "হেড মাস্টার"। চমৎকার হাতের লেখা ছিল তাঁর। কালি-কলমে ঝকঝক সুন্দর, গোটা গোটা হরফের লেখা তাঁর, এখনো চোখে ভাসছে। বেত্রাঘাত তো তখন চলতো, আবার কান মলা কিংবা পেটের চামড়া ধরে টান দেয়াও থাকতো। তিনি পেটের চামড়া ধরেই টানতেন বেশী।
বেশ স্বচ্ছল, অবস্থা সম্পন্ন, গেরস্ত ঘরের মানুষ। তবুও আমাদের পাশের গ্রাম থেকে রোদ-বৃষ্ট-ঝড়-ঝাপটাকে উপেক্ষা করে নিয়মিত স্কুলে আসতেন তিনি। সঙ্গী ছিল একখানা ছাতা। অবসর নেয়ার পরেও তাঁকে ছাতাশুদ্ধ গুণবতী বাজারে দেখতাম। যার-তার সাথে মিশতেন না, সমমনা ছাড়া। মেপে মেপে কথা বলতেন। আমার দেখা অন্যতম সেরা এই টিচার "সুরুজ স্যার" গতকাল থেকে সব কিছুর উর্ধে চলে গেছেন। ভাল থাকুন স্যার, অনেক ভাল।

লেখা- মো. ইসমাইল
(লেখক ও সাংবাদিক)

বিদ্যালয়ের কিছু স্থিরচিত্র,,,,
15/09/2021

বিদ্যালয়ের কিছু স্থিরচিত্র,,,,

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, গুনবতী সরকারি প্রাবি।
21/02/2021

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, গুনবতী সরকারি প্রাবি।

৪ থেকে ১০ বছর বয়সী সকল শিশুর শিক্ষা প্রতিষ্ঠান হোক গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
29/12/2020

৪ থেকে ১০ বছর বয়সী সকল শিশুর শিক্ষা প্রতিষ্ঠান হোক গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২৬ নভেম্বর, ২০২০। গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের অংশগ্রহণে উঠান বৈঠক ও শিশু জরিপের কিছু স্থির চিত্র।
26/11/2020

২৬ নভেম্বর, ২০২০। গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের অংশগ্রহণে উঠান বৈঠক ও শিশু জরিপের কিছু স্থির চিত্র।

Address

Cumilla
3583

Telephone

+8801684802018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gunabati Govt. Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category