Shahid liakat smriti sangsad comilla

Shahid liakat smriti sangsad comilla

Share

it is a non profitable educational organization which arranges scholarship examination every year to evaluate the talents across the country zone-wise.

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ একটি প্রতিষ্ঠান যা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মনন বিকাশের লক্ষ্যে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা সহ বিভিন্ন শিক্ষামূলক, সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে । কুমিল্লা জেলায় ও কুমিল্লা জোনের ব্যবস্থপনায় এসব পরিচালিত হয়ে থাকে।

17/11/2025

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা
জুন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন—শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও সংগঠনের সকল সদস্যদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরীক্ষা চলাকালীন আমাদের কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা।

Photos from Shahid liakat smriti sangsad comilla's post 17/11/2025

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা জোন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা, শনিবার:
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত কুমিল্লা জোন বৃত্তি পরীক্ষা আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলা এ পরীক্ষায় কুমিল্লা সিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি, উৎবাদুল বাড়ি আবু এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার, মোহাম্মদ মহিউদ্দিন বিশেষভাবে উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কুমিল্লা উপদেষ্টা, মোঃ হেলাল উদ্দিন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শহীদ লিয়াকত স্মৃতি সংসদ যে শিক্ষা ও মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় লিয়াকত মেম্বার ও কুমিল্লা জোনের আহ্বায়ক, মোঃ মাইনুদ্দিন এবং কুমিল্লা জোনের সচিব, মোহাম্মদ পিয়াস । তারা সকল শিক্ষার্থীকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই উদ্যোগে যুক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন।

সংস্থার সংশ্লিষ্টরা বলেন, “শহীদ লিয়াকতের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও মেধা বিকাশে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন। ভবিষ্যতেও এই উদ্যোগ আরও বিস্তৃতভাবে নেওয়া হবে।”

পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ও অভিভাবকরা এমন আয়োজনের জন্য শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।

14/11/2025
14/11/2025

📢 শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা
🎓 বৃত্তি পরীক্ষা – আগামীকাল।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে বৃত্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে।
সব পরীক্ষার্থীকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

📍 স্থান: কুমিল্লা শৈলোরাণী দেবি বালিকা উচ্চ বিদ্যালয়, নানুয়া ডিগির পশ্চিম পারে।
⏱ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত

সবাইকে শুভকামনা! ✨📘

30/09/2025

আগামী দিন থেকে পাবেন ইনশাল্লাহ

20/08/2025

নবগঠিত কেন্দ্রীয় পরিষদ
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ
১. পরিচালকঃ কাজী আহসানুল আলম।
২. উপ-পরিচালকঃ ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ।
৩. উপ-পরিচালকঃ কাজী জয়নাল আবেদীন (কক্সবাজার)
৪. উপ-পরিচালকঃ ফরিদুল ইসলাম চৌধুরী(সিলেট)
৫. উপ-পরিচালকঃ শহীদুল ইসলাম(চট্টগ্রাম)
৬. সচিবঃ মাসরুর রহমান
৭. উপ-সচিবঃ মুনির উদ্দীন(ঢাকা বিশ্ববিদ্যালয়)
৮. উপ-সচিবঃ সানি দেওয়ান(নারায়ণগঞ্জ)
৯. উপ-সচিবঃ এইচ এম ফোরকান উদ্দীন(চট্টগ্রাম)
১০. উপ-সচিবঃ মাসুম বিল্লাহ (চাঁদপুর)
১১. সদস্যঃ আব্দুল হামিদ (হবিগঞ্জ)
১২. সদস্যঃ দেলোয়ার হোসেন নয়ন (নোয়াখালী)
১৩. সদস্যঃ শাকিল আহমদ দরায়ী (গাজিপুর)
১৪. সদস্যঃ মুহাম্মদ নুরুন্নবী (ঢাকা)
১৫. সদস্যঃ আবু বকর ছিদ্দিক (ফেনী)
১৬. সদস্যঃ ইসতিয়াক রাফি (চট্টগ্রাম)
১৭. সদস্যঃ মুহাম্মদ মাইনুদ্দীন (কুমিল্লা)

Photos from Shahid liakat smriti sangsad comilla's post 03/08/2025

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কুমিল্লা জোনের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ০২ আগষ্ট ২০২৫ ইংরেজি রোজ শনিবার কবি কাজী নজরুন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কুমিল্লা মহানগরী জোনের সম্মানিত পরিচালক-জনাব মাঈন উদ্দিন সাহবের সভাপতিত্ব, সচিব-জনাব ইকবাল এর সঞ্চারনায় ও মুফতি মানসূর আহমদ রাজাপুরীর সার্বিক তত্ত্বাবধানদনে।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মানবতার ফেরিওয়ালা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি Abu Bakar Abu Bakar আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার সিদ্দিক সাহেব সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা ০৯ আসন(লাকসাম-মনোয়ারগঞ্জ)
বলেছেন, আজকের শিক্ষার্থীরা ভবিষ্যৎ দেশ-জাতির কর্ণধার। শিক্ষার্থীদের মেধা, মনন আর কর্মশৈলীতেই গড়ে উঠতে পারে স্বনির্ভর বাংলাদেশ। যেজন্য শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে এখন থেকেই বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যেতে হবে। গতানুগতিক ধারার শিক্ষা জাতীয় জীবনে কোনোভাবেই শুভ ফলদায়ক নয়। কেননা তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে শিক্ষার্থীদের বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। বিগত ২ যুগেরও অধিক সময় ধরে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি প্রতিষ্ঠার মাধ্যমে দেশব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ অব্যাহত রেখেছে। কেননা শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী করে তুলতে বৃত্তি পরীক্ষা ইতিবাচক ভূমিকা রাখে। যা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যতম সহায়ক ভূমিকা রাখে নিঃসন্দেহে। সম্মানিত উদ্বোধক সাহেব বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কুমিল্লা মহানগরীর সভাপতি জনাব উৎবাতুল বারী আবু সাহেব

এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, শহিদ লিয়াকত স্মৃতি সংসদ এর উপ পরিচালক জনাব হাফেজ মাওলানা মনির উদ্দিন সাহেব

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ মাঈনুদ্দিন সাহেব ও ইসলামী চিন্তাবিদ মুফতি মহিন উদ্দিন আজমী সাহেব

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কুমিল্লার সম্মানিত সচিব জনাব এম হেলাল উদ্দিন সাহেব

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওঃ ইব্রাহীম খলিল হক্কানী, জনাব ইব্রাহীম খলিল পিয়াস মুহাম্মদ নাছির উদ্দিন শিপন দাউদ মিয়াজী ছৈয়দ আহমদ হোসাইনী সাদিব সহ প্রমুখ ।
অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

27/07/2025

লিয়াকত স্মৃতি সংসদ কুমিল্লা জোনের বৃত্তি প্রদান অনুষ্ঠান।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা'র কুমিল্লা জোন হতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃ্ত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী শনিবার বিকাল ৩ টায় ধর্মসাগর পার্ক পার্শ্ববর্তী নজরুল ইনস্টিটিউটে জোন সভাপতি মো: মাঈন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

আমন্ত্রিত সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার বিনীত অনুরোধ করছি।

বিনীত আহ্বানে,
মুহাম্মদ ইকবাল হোসেন
সচিব
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা জোন।

20/07/2025

লিয়াকত স্মৃতি সংসদ কুমিল্লা জোনের বৃত্তি প্রদান অনুষ্ঠান ।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা'র কুমিল্লা জোন হতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃ্ত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান আগস্ট এর ২ তারিখ শনিবার সকাল ৯:৩০ টায় ধর্মসাগর পার্ক পার্শ্ববর্তী নজরুল ইনস্টিটিউটে জোন সভাপতি মো: মাঈন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিগ হবে।

আমন্ত্রিত সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার বিনীত অনুরোধ করছি।

বিনীত আহ্বানে,
মোহাম্মদ ইকবাল হোসেন
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, কুমিল্লা জোন।

17/06/2025

চট্টগ্রাম শহর ও পাশাপাশি জোনগুলোর অনুষ্ঠান ( সম্ভাব্য) আগামী ২৩ জুন সোমবার অনুষ্ঠিত হবে।
যে সকল জোনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হতে যাচ্ছে।
১. বায়েজিদ
২. চাঁন্দগাও
৩. বাকলিয়া
৪. কোতোয়ালি
৫. আকবরশাহ
৬. পাহাড়তলী
৭. হালিশহর
৮. ডবলমুরিং
৯. পতেঙ্গা
১০. কর্ণফুলী
১১. পটিয়া পশ্চিম
১২. পটিয়া পূর্ব
১৩. ফতেয়াবাদ
১৪. অদুদিয়া মাদ্রাসা
১৫. নাঙলমোড়া

03/05/2025

প্রাইজ বন্ড ১১৯ তম ২০২৫ । প্রাইজ বন্ড চেক অনলাইন ২০২৫.

10/02/2025

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। কুমিল্লা মহানগর জুন কেন্দ্রের ফলাফল নিম্নরুপ ঃ
অনুত্তীর্ণদের জন্যও অভিনন্দন ও শুভ কামনা।
আগামীতে আরো ভালো লেখাপড়া করে ভালো ফলাফল করবে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chokbazar
Cumilla
3500