02/05/2026
Alhamdulillah!
ইক্বরা মডেল স্কুল বাঙ্গডার সাবেক কৃতি শিক্ষার্থী আয়েশা আক্তার ফাতেমা। পিতা মোঃ ইসমাইল চৌধুরী এবং মাতা মরিয়ম বেগম, গ্রাম গান্দাচি, বাঙ্গড্ডা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়ায় উষ্ণ অভিনন্দন।
সে ২০২৩ সালে ইক্বরা মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে এবং ২০২৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
আয়েশা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোট চারটি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করে—ঢাকা বিশ্ববিদ্যালয় , কুমিল্লা বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়; এবং চারটিতেই ভালো মেধাস্থান অর্জনের মাধ্যমে উত্তীর্ণ হয়। বর্তমানে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত আছে।
আমরা ইক্বরা পরিবার তার উত্তরোত্তর সফলতা ও কল্যাণ কামনা করি।