Ramchandrapur R.K. High School

Ramchandrapur R.K. High School Made 1/2/1918
Founder - Mothura Mohon Rai Ramchandrapur,Muradnager,Comilla.

রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক দপ্তরী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ  চরুমিয়া আমাদের মাঝে আর নেই. ইন্...
26/03/2024

রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক দপ্তরী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ চরুমিয়া আমাদের মাঝে আর নেই. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.. আল্লাহ তাআলা রমজান মাসের উসিলায় তার ভুলভ্রান্তী ক্ষমা করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক।

17/05/2023

রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চবিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ নির্বাচিত।

29/04/2023

এস এসসি পরীক্ষার সেন্টার, রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ।
মোট পরীক্ষার্থী ৬২১ জন।
সবার জন্য শুভকামনা।

25/01/2021

সউদী আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রহ. এর মৃত্যুও মুসলিম উম্মাহর জন্য তাওহীদ ও সুন্নাহর ক্ষেত্রে বিরাট শিক্ষণীয় হতে পারে। আসুন, দেখি কিভাবে?
১) আধুনিক সউদী আরবের অন্যতম রূপকার প্রতাপশালী এই বাদশাহর মৃত্যু উপলক্ষে সউদী আরবে এক দিনের জন্যেও ‘শোক দিবস’ ঘোষণা করা হয় নি।
২) তাঁর মৃত্যুশোকে সউদী আরবের জাতীয় পতাকা এক মিনিটের জন্যও অর্ধনমিত করা হয় নি।
৩) তার মরদেহে সেনাবাহিনী কর্তৃক গার্ড অব অনার ও স্যালুট দেয়া দেয়া হয় নি।
৪) তার মরদেহে ‘শ্রদ্ধাঞ্জলি’ বা পুষ্পাঞ্জলি দেয়া হয় নি।
৫) রাস্তায় শোক র‍্যালী বা কালো পতাকা মিছিল বের করা হয় নি।
৬) শুরা কাউন্সিলে বা জাতীয় সংসদে তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় নি।
৭) তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে সউদী আরবে কোথাও ‘মিলাদ মাহফিল’, ‘দুয়া মাহফিল’ বা শবিনা খানী অনুষ্ঠিত হয় নি।
৮) তার কবরকে মাজার বানানো হয় নি।
৯) কবরের উপর গম্বুজ তৈরি হয় নি।
১০) কবরকে পাকা করা হয় নি।
১১) কবরে তার নাম, জন্ম তারিখ বা মৃত্যু তারিখ লেখা হয় নি।
এগুলো কেন করা হয় নি? সউদী নাগরিকরা কি তাদের বাদশাহকে ভালোবাসত না?
না কি তাদের আর্থিক সমস্যা আছে? এগুলো কোনটিই নয়। এ সব না করার পেছনে মূল কারণ, ইসলাম এ সব কাজ সাপোর্ট করে না। এগুলো হল, বিদয়াতী কার্যক্রম এবং অপসংস্কৃতি। অথচ এ সকল বিদয়াত ও অপসংস্কৃতির সয়লাবে বর্তমানে প্রায় সকল মুসলিম দেশ হাবুডুবু খাচ্ছে!(নাউযুবিল্লাহি মিন যালিক)
মহান আল্লাহ তায়ালা ইসলামের সূতিকাগৃহ ও মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র সউদী আরবকে তাওহীদ ও সুন্নাহর উপর অবিচল থেকে ইসলামের সুমহান আদর্শের উপর চলার তাওফিক দান করুন এবং সউদী আরব সহ সমগ্র মুসলিম বিশ্বকে কাফের ও মুনাফিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমীন।
(সংগৃহীত)

06/05/2018

★রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়। ☛ মোট পরীক্ষার্থীঃ ১৬০ জন। ☛ উত্তীর্ণ ১১৩ জন। ☛ পাশের হারঃ ৭০.৬২% ☛ জিপিএ- ৫ঃ০০ জন।

২১শে ফেব্রুয়ারি-২০১৮
21/02/2018

২১শে ফেব্রুয়ারি-২০১৮

01/02/2018

আজ ১/০২/২০১৮ ঠিক একশত বছর আগে ১/০২/১৯১৮ সালে জনাব মথুরা মোহন রায় মানুষের শিক্ষার আলো দিয়ে জীবন কে রাঙ্গিয়ে দিতে রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন...সৃষ্টির্কতার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।

26/01/2018
07/11/2017
রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
04/11/2017

রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

29/10/2017

একটি বিশেষ বিজ্ঞপ্তি -
-------------------------------
প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৮ সালে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা'র শতবর্ষপূর্তি উদযাপনের ২য় প্রস্তুতিমুলক সভা আগামী ৩রা নভেম্বর, ২০১৭ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শেখ রাসেল রোলার স্ক্যাটিংকমপ্লেক্স (বঙ্গবন্ধু জাতীয় ষ্ট্যাডিয়াম, পল্টন, ঢাকা)-এ অনুষ্ঠিত হবে । উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।

অনুরোধক্রমে - শতবর্ষপূর্তি উদযাপন কমিটি

(বার্তাটি শেয়ার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি)

Address

Cumilla
3541

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramchandrapur R.K. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share