RADIANT FUTURE MODEL SCHOOL

RADIANT FUTURE MODEL SCHOOL Dhalahash-Debidwar-Comilla Play to Standerd Ten Co-Founder N.H.Rawne & F.A.Raaz. Estd. 11-11-11
(1)

রেডিয়্যান্ট ফিউচার মডেল স্কুলের ১৪ বছর পূর্তি উপলক্ষে সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী কে জানাই আন্তরিক ...
11/11/2025

রেডিয়্যান্ট ফিউচার মডেল স্কুলের ১৪ বছর পূর্তি উপলক্ষে সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী কে জানাই আন্তরিক শুভেচ্ছা

09/07/2025
23/12/2024
05/08/2024

আলহামদুলিল্লাহ
স্বৈরশাসকের পতন হয়েছে।
বাংলাদেশ মুক্ত বাংলাদেশ স্বাধীন

27/04/2023

সংখ্যা রহস্য:
শূন্য(০) জোড় না বিজোড় ?
এটা অনেকের কাছেই প্রশ্ন। অনেকেই জানেন না, শূন্য জোড় না বিজোড়। যারা জানেন,তারাও খুব ভাল করে এর ব্যাখা জানেন না।
অনেক আগে, শূন্যকে সংখ্যার মর্যাদাই দেওয়া হত না। শূন্যকে প্রথমবার সংখ্যা হিসেবে তুলে ধরেন, এই উপমহাদেশেরই এক বিখ্যাত গণিতবিদ, 'ব্রহ্মগুপ্ত'। তার একটি বিখ্যাত বই ছিল, "ব্রহ্মাস্ফূটসিদ্ধান্ত" ; এই বইয়ে প্রথমবারের মতো, শূন্যকে (০) সংখ্যা হিসেবে দেখানো হয়। এই বইটি ৬২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হলেও, শূন্যকে (০) সংখ্যার মর্যাদা দেওয়া হয়, ১৬০০ খ্রিস্টাব্দের দিকে। শূন্যকে (০) সংখ্যার মর্যাদা দেওয়ার পর, গণিতবিদরা একটি সমস্যায় পড়েন। তাদেরকে প্রশ্ন করা হল, শুন্য(০) জোড়, না বিজোড়?
আচ্ছা, জোড় সংখ্যা কি? যেসব সংখ্যার একক স্থানে, ২,৪,৬,৮ বা ০ থাকে সেগুলো হল জোড় সংখ্যা ।আর বাকিগুলো বিজোড়।
একক স্থানে শূন্য (০) থাকলে, কেন জোড় হবে? ধরি, ১০; এর একক স্থানে রয়েছে শূন্য (০), এবং ১০ একটি জোড় সংখ্যা। কারণ, একে জোড়া হিসেবে সাজানো যায়। আমরা ১০ কে ৫ জোড়ায় সাজাতে পারি। তাই ১০ হল জোড়। তাই একক স্থানে শুন্য(০) থাকলে জোড় হয়।
কিন্তু, শূন্য (০) এর আগে, যদি কোনো সংখ্যা না থাকে, শুধু শূন্য (০) কি জোড় না বিজোড়? সত্যি বলতে, শূন্য (০) আসলেই জোড় সংখ্যা। একটি জোড় সংখ্যা হওয়ার জন্য সকল শর্তই শূন্য (০) পালন করে।
জোড় সংখ্যা, হল সেসব সংখ্যা,যেগুলো ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়।
যেমনঃ ৪/২ = ২; ৬/২ = ৩; অতএব, ৪,৬ এগুলো জোড় সংখ্যা। কিন্তু আমরা যদি ৩ নেই, তাহলে কি পাব। ৩/২ = ১.৫; এটি নিঃশেষে বিভাজ্য নয়। এখন, আমরা যদি, শূন্য (০) নেই, তাহলে কি পাব?
০/২ = ০; এটি নিঃশেষে বিভাজ্য। তাই এটি জোড়!
ব্যাপারটা আরেকটু সহজ করি,
আমরা ২কে যেকোনো কিছু দিয়ে গুন দিলে যা পাব তাই জোড়।
যেমনঃ ২X১=২, ২x২=৪, ৩x২=৬, ৪x২=৮; ২,৪,৬,৮ এগুলো জোড় সংখ্যা। এখন আমরা, ২ কে যদি শূন্য (০) দিয়ে গুন দেই তাহলে কি পাব? ২x০=০; অর্থাৎ, শূন্য (০) জোড়।
আমি চিন্তা করে, আরো কিছু উপায় বের করেছি, যা দ্বারা বোঝা যাবে শূন্য (০) জোড় সংখ্যা। কোনো জোড় সংখ্যার সাথে, যদি আপনি জোড় সংখ্যা যোগ করেন, একটি জোড় সংখ্যাই পাবেন। কিন্তু যদি একটি বিজোড় সংখ্যার সাথে, জোড় সংখ্যা যোগ করেন, পাবেন বিজোড় সংখ্যা। তাহলে, কোনো সংখ্যার সাথে একটি জোড় সংখ্যা যোগ করলে যদি যোগফল জোড় হয়, তাহলে সংখ্যাটি জোড়, আর যদি যোগফল বিজোড় হয়, তাহলে সংখ্যাটি বিজোড়।
এখন, ০ এর সাথে একটি জোড় সংখ্যা যোগ করি।
যেমনঃ ৪; ০+৪ = ৪;
৪ একটি জোড় সংখ্যা। তাই শূন্য (০) ও জোড়।
ব্যাপারটি আরোও একটু সহজ করি। আমরা সংখ্যা রেখার কথা চিন্তা করি। প্রতি এক সংখ্যা পর পর জোড় বা বিজোড় সংখ্যা পাওয়া যায়, বা, কোনো বিজোড় সংখ্যার আগে ও পরে জোড় সংখ্যা থাকবে। যেমনঃ ৩; এর আগে ২ ও পরে ৪; উভয়ই জোড়। এখন আমরা যদি ১ নেই, তাহলে এর পরে ২ ও আগে শূন্য (০)।
সুতরাং, শূন্য (০) একটি জোড় সংখ্যা। (সংগ্রহ)

25/11/2022

#হোম_টিউটর_দের_জন্য_কিছু_টিপস ঃ
(নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করলাম)
বিষয় - ইংরেজি
প্রথমত যাচাই করুন সে এখন কোন লেভেলে আছে?
লেভেল ১ - ভালোভাবে রিডিং পড়তে পারে।
লেভেল ২- অর্থসহ রিডিং পড়তে পারে।
লেভেল ৩ - ছোট ছোট বাক্য বানাতে পারে।

#যদি সে রিডিং পড়তে না পারে, তাকে প্রতিদিন ১০/১৫ টা করে Word meaning শিখান এবং ২/৩ টি লাইন বানান করে পড়তে শিখান। প্রতিদিন আগের পড়া গুলো রিভিশন করান। ৪/৫ টা Passage ভালো করে রিডিং পড়ান। বাকিগুলো সে নিজেই পড়তে পারবে।
১ মাসেই সে ভালোভাবে রিডিং পড়া শিখে যাবে।
রিডিং না শিখালে কোন ভাবেই প্যারাগ্রাফ, ডায়ালগ, স্টোরি কোন কিছুই শিখাতে পারবেন নাহ, বরং শিক্ষার্থী প্রতিদিন ই আপনার মার খাবে এবং পড়াশোনাই ছেড়ে দিবে।

#যখন সে রিডিং পড়া শিখে যাবে তারপর অর্থসহ রিডিং পড়া শিখান। ১ টি লাইন কে কয়েক ভাগে ভাগ করে অর্থ করা শিক্ষান, এতে শিক্ষার্থীর দক্ষতা দ্রুত বৃদ্ধি পায়। পুরো একটি লাইনের অর্থ করা কষ্টকর, তখন শিক্ষার্থী আপনার ভয়ে মুখস্থের উপর নির্ভরশীল থাকবে। যা কোন ভাবেই কাম্য নয়। ৪/৫ টা Passage এই নিয়মে ভালো করে পড়ালে বাকিগুলো সে নিজেই পড়তে পারবে। তবে এক্ষেত্রে Word meaning শিক্ষার কোন বিকল্প নাই।

এর ১২ টি রুলস ভালোভাবে শিখান। এগুলো দিয়ে বাক্য বানানো চর্চা করান। প্রথমে ছোট ছোট বাক্য বানাবে। আস্তে আস্তে বড় করবে।
ছোট ছোট গল্প অনুবাদ প্রাক্টিস করান। বিভিন্ন বিষয়ে লিখার অভ্যাস করান।
শুরুতে My self, my father, my mother, my family, my village, our school, এই রকম সহজ বিষয়ে লিখার অভ্যাস করান। ধীরে ধীরে নিজে থেকে লিখার অভ্যাস গড়ে তুলবে।
বি.দ্রঃ #এটা_একান্তই_আমার_নিজস্ব_পদ্ধতি। অনেকের আরো ভালো প্লান থাকতে পারে। আমি এই ধাপ গুলো প্রয়োগ করে, যেকোন লেভেলের শিক্ষার্থীদের ধাপে ধাপে ইংরেজি শিক্ষার মানোন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছি।

Address

Dhalahash, Debidwar
Cumilla
3530,DHALAHASH,DEBIDWAR.

Opening Hours

Monday 08:30 - 16:00
Tuesday 08:30 - 16:00
Wednesday 08:30 - 16:00
Thursday 08:30 - 14:00
Sunday 08:30 - 16:00

Telephone

01818339333

Website

Alerts

Be the first to know and let us send you an email when RADIANT FUTURE MODEL SCHOOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to RADIANT FUTURE MODEL SCHOOL:

Shortcuts

Share

Category