18/05/2026
🌟 শিক্ষার্থীদের অবগতির জন্য জরুরি নোটিশ
এতদ্বারা হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
🔰আবেদন করতে যা যা লাগবে:
✅ এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর
✅ শিক্ষার্থীর এনআইডি/জন্ম নিবন্ধন নম্বর
✅ শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ছবি
✅ শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর
✅ ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং একাউন্ট (বিকাশ/নগদ)
✅ অভিভাবকের এনআইডি নম্বর ও মোবাইল নম্বর
➡️ পরিবারের তথ্য ও বার্ষিক আয়ের তথ্য
⚠️ বিশেষ নির্দেশনা:
✔️ সকল তথ্য অবশ্যই সঠিকভাবে ইংরেজিতে পূরণ করতে হবে।
✔️ ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করতে হবে।
✔️ আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদন সংক্রান্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার
হায়দরাবাদ কলেজ মার্কেট
মোঃ ইব্রাহীম সরকার,
মোবাইল: 01788-827474
অনলাইনে আবেদন, তথ্য সংশোধন ও ফরম পূরণের সকল সহযোগিতা এখানে প্রদান করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
অধ্যক্ষ
হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ
12/05/2024
12/05/2024
29/10/2023
10/08/2023
18/06/2023
12/06/2023
28/05/2023
20/05/2023