Red Crescent Youth,Cumilla Victoria Govt. College Team

Red Crescent Youth,Cumilla Victoria Govt. College Team

Share

আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন।

26/05/2026

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে জানাই আন্তরিক অগ্রিম ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ! 🌙✨

কোরবানি শুধু পশু উৎসর্গ নয়,এটি আত্মত্যাগ, সংযম, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা! 🤍

তাই কোরবানিকে আরও সুন্দর, নিরাপদ ও সচেতনভাবে সম্পন্ন করতে আমাদের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত! আসুন,নিজের আনন্দের পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্বশীল হই! সচেতনতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেই সবার মাঝে!

সবাইকে জানাই শান্তি, ত্যাগ ও সম্প্রীতির ঈদের শুভেচ্ছা!ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও কল্যাণের! 🌸❤️

16/05/2026

হাসবে রোগী বাাঁচবে প্রাণ,আমরা করব রক্তদান ♥️

আলহামদুলিল্লাহ 🌸
আজ যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সদস্য Simul Baishnab দ্বিতীয় বারের মতো B+ ( বি পজেটিভ) রক্তদান করলেন!
▪️স্থান: কুমিল্লা মেডিকেল কলেজ

▪️যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন❤️

▪️আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি!

01/01/2026

যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি❤

12/08/2025

যুব দিবসের শুভেচ্ছা❗
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে বাংলাদেশের সকল তরুণ-তরুণীকে আন্তরিক শুভেচ্ছা।

দিবসটির প্রতিপাদ্য: "প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি"। তরুণদের স্বপ্ন, সাহস ও ত্যাগের ওপরই নির্ভর করছে সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়া। রেড ক্রিসেন্টের মানবসেবা, সহমর্মিতা ও আত্মত্যাগের চেতনাই ফুটে ওঠে যুব সমাজের অবদানে— দুর্যোগ মোকাবিলা, রক্তদান ও স্বেচ্ছাসেবায়।

শুভেচ্ছান্তে—
যুব রেড ক্রিসেন্ট,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল

21/07/2025

আমরা শোকাহত

আজ দুপুর ঢাকা উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এই শোকাবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
যুব রেড ক্রিসেন্ট,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল নিহতদের আত্মার শান্তি কামনা করছেএবং তাদের পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা।

25/06/2025

২০২৫ সালের এইচএসসি/আলিম/কারিগরি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

শুভেচ্ছান্তে-
যুব রেড ক্রিসেন্ট,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল।

15/06/2025

আজ বিশ্ব বাবা দিবস, পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।

14/06/2025

🛑 ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, সকলে মিলে কাজ করি! 🛑

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলছে। যুব রেড ক্রিসেন্ট,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল আপনাদের পাশে আছে — সচেতনতাই পারে আপনাকে, আমাকে এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে।

📌 কী করবেন:
✅ বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি ফেলে দিন।
✅ ফুলদানি, টব, ড্রাম, এসি ট্রে–সবখানে নিয়মিত পানি পরিবর্তন করুন।
✅ দিনে ও রাতে মশারি ব্যবহার করুন।
✅ গর্ভবতী মা, শিশু ও বয়স্কদের রাখুন বিশেষ যত্নে।
✅ জ্বর হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

📞 জরুরি প্রয়োজনে কল করুন ১৬২৬৩ নম্বরে।

🩺 স্বাস্থ্যবিধি মেনে চলুন, ডেঙ্গু থেকে নিরাপদ থাকুন।

আসুন, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ হই।

Photos from Red Crescent Youth,Cumilla Victoria Govt. College Team's post 31/05/2025

আজ ৩১-০৫-২০২৫ ইং রোজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের ❝যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল❞র পক্ষ থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সার্বিক তথ্য সহায়তা প্রদান করা হয়।

কলেজের কান্দিরপাড়ে অবস্থিত উচ্চমাধ্যমিক শাখায় ও ধর্মপুরে ডিগ্রি শাখায় আগত পরিক্ষার্থীদের সিট খুজে বের করাসহ সার্বিক বিষয়ে সহায়তা করে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সদস্যরা।

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Cumilla
3500