02/11/2024
সন্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০১ /২০২৫ ইং রোজ শুক্রবার কুমিল্লা জেলার, দেবিদ্বার থানার, মোহনপুর উচ্চ বিদ্যালয় এর সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে স্কুলের মাঠে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আপনাদের সকলের আমন্ত্রিত । উক্ত মাহফিল ও স্কুলের মসজিদ নির্মাণকে আঞ্জাম দিতে আপনাদের আর্থিক, মানুষিক, শারীরিক সহযোগিতা কামনা করছি। আর্থিক অনুদানের জন্য নিন্মে ব্যাংক একাউন্ট নাম্বার দেওয়া হলো। এই মহতী কাজকে আঞ্জাম দিতে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। এই মহতি কাজকে বাস্তবায়ন করার জন্য মহান আল্লাহর দরবারে সাহায্য কামনা করছি। এই মহতী কাজে আর্থিক, মানসিক, শারীরিক ত্যাগের বিনিময়ে মহান আল্লাহ যেনো আমাদের সকলের জীবনে কল্যাণ দান করেন। (আমিন)