14/11/2023
ফরজ গোসল। এ বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই বন্ধুরা বলে উঠে, ‘ভাই এগুলা নিয়ে কথা বলিস না’। তারপর যখন প্রশ্ন করি, কিভাবে করতে হয় জানিস তো ভাই? জানি না, আর জানা লাগবে না।
আজব! কেন জানা লাগবে না ভাই? গোসল ফরজ হবার পর যদি শরঈ পদ্ধতিতে গোসল না করেন তবে তো ইবাদত কবুল হবে না ভাই।
আশ্চর্যের বিষয়, মানুষ শরঈ বিষয় নিয়ে কথা বলতে লজ্জা পায়; আর আল্লাহ তায়ালা সুরা আহযাবের ৫৩ নাম্বার আয়াতে বলেন: وَاللَّهُ لا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ অথাৎ “আল্লাহ তায়ালা সত্য প্রকাশে সঙ্কোচ বোধ করেন না”। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শরঈ সকল বিষয় সাহাবা কেরাম কে যথাযথভাবে বুঝিয়ে দিতেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শরঈ মাসআলা নিয়ে লজ্জা পাবেন না।
অপবিত্রতার গোসলের হুকুম: অপবিত্রতার (ফরজ) গোসল সম্পর্কে আল্লাহ তায়ালা সুরা মায়েদার ৬ নাম্বার আয়াতে বলেন: (وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ) অথাৎ “যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও”। যখন অপবিত্রতার পরিলক্ষিত হবে, আবশ্যকভাবে শরঈ পদ্ধতিতে গোসল করতে হবে। কোন মুসলিমের জন্য এই গোসল পরিত্যাগ করা বৈধ নয়।
যে সকল কারণে গোসল ফরজ হয়:-
১. স্বপ্ন দোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। হস্তমৈথুন করা এর অন্তর্ভুক্ত, ইসলামি শরঈয়াতে হস্তমৈথুন করা হারাম।
২. স্বামী স্ত্রীর সহবাস করলে। সহবাসে বীর্যপাত হোক বা না হোক।
৪. ইসলাম গ্রহণের পর।
৫. মুসলিমের মৃত্যের পর।
অপবিত্রতার গোসলের পদ্ধতি:-
‘মা আয়েশা (রাযি:) হতে বর্ণিত। তিনি বলেন: রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন অপবিত্র থেকে, গোসল করতেন তখন প্রথমে দুই হাত ধুতেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধুতেন। অত:পর সালাতের উযুর ন্যায় উযু করতেন। তারপর পানি দিয়ে তাঁর আঙ্গুল গুলি চুলেন গোড়ায় ঢুকাতেন। এমনি ভাবে যখন মনে করতেন যে, চুল ভিজে গেছে তখন মাথায় তিন আজলা (দুই হাতের তালু ভরা) পানি ঢালতেন। তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিতেন। তারপর উভয় পা ধুয়ে ফেলতেন।
সহীহ মুসলিম, হাদিস নং ৬০৫
সংক্ষিপ্ত ভাবে বললে:-
প্রথমে অপবিত্রতার গোসলেন নিয়্যাত করা, নিয়্যাত ছাড়া কোন ইবাদত কবুল হয় না। আর নিয়্যাত করার জন্য মুখে কিছু বলা শর্ত নয়, মনের সংকল্পই নিয়্যাত। তারপর লজ্জাস্থান পরিস্কার করা। সালাতের ন্যায় উযু করা। তিন আজলা (দুই হাতের তালু ভরা) পানি নিয়ে, তিনবার মাথার চুলেন গোড়ালি পর্যন্ত পৌছে দেয়া। অত:পর সমস্ত শরীল ধুয়ে ফেলা।
নোট: অপবিত্রতার গোসল এমনভাবে করতে হয়, যাতে শরীরের কোন জায়গা শুষ্ক না থাকে, যেমন দাড়ি ও মাথার চুল খিলাল করবেন, বগল নাভি ও নিম্নাঙ্গে পানি পৌছালো কি না লক্ষ রাখবেন, পায়ের আঙ্গুল খিলাল করবেন। উত্তম হলো, ডান দিক হতে আরম্ভ করা ও পশ্চিম দিক মুখ করে গোসল করা।
বিশেষ দ্রষ্টব্য: শরঈ পদ্ধতিতে গোসল করতে হবে। সাধারন গোসল করলে ইবাদত কবুল হবে না।
আপনাদের এরকম অজানা প্রশ্ন আমাদের ইনবক্সে নক করুন। হাদিসের ভাষায়: ‘লজ্জার পুরোটাই কল্যানকর’, তবে শরঈ বিষয় গুলি জানা আবশ্যক।
োসল