প্রাণের ক্যাম্পাস

প্রাণের ক্যাম্পাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রাণের ক্যাম্পাস, Cumilla.

শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃক্রীড়া ফুটবলের জমজমাট ফাইনালউৎসবমুখর পরিবেশ আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য...
24/08/2026

শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃক্রীড়া ফুটবলের জমজমাট ফাইনাল

উৎসবমুখর পরিবেশ আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃক্রীড়া ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মাঠজুড়ে ছিল তারুণ্যের উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ আর জয়ের প্রত্যাশায় প্রাণবন্ত মুহূর্ত।
অধ্যক্ষ রেজাউল করিম মজুমদারের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত এ খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক নয়ন দেওয়ানজী, সেলিনা আক্তার, বিষ্ণু পদ সরকার, আব্দুর রহমান জকি, বিপ্লব কুজুর, রৌশনী মোবারক মাহিন, ইসমাইল হোসেন, আবুল কালাম,পরেশ সাহা,মুতাসিম বিল্লাহ মামুন প্রমুখ।
দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও মুহুর্মুহু আক্রমণে ফাইনাল ম্যাচটি হয়ে ওঠে দারুণ উপভোগ্য। শেষ বাঁশি বাজার পর ৩–১ গোলের ব্যবধানে কলেজ শাখা বিজয়ের মুকুট অর্জন করে। বিজয়ী দলের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন তরুণ সরকার।
শিক্ষার্থীদের ক্রীড়ামনস্কতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মধ্য দিয়ে একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত প্রজন্ম গড়ে ওঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

এস এস পরীক্ষা ২০২৭ এর রুটিন
24/08/2026

এস এস পরীক্ষা ২০২৭ এর রুটিন

24/08/2026
শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে  মাদক বিরোধী প্রচারণা শেষে বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল ...
14/08/2026

শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী প্রচারণা শেষে বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক...

বরুড়ায় ৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজস্বচ্ছ পরীক্ষাব্যবস্থায় মেধার প্রকৃত মূল্যায়...
10/08/2026

বরুড়ায় ৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ

স্বচ্ছ পরীক্ষাব্যবস্থায় মেধার প্রকৃত মূল্যায়নের প্রতিফলন....

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বরুড়া উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তবে এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের ফলাফল নয়; বরং পরিবর্তিত ও অধিকতর স্বচ্ছ পরীক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়নেরও একটি দৃশ্যমান প্রতিফলন।
২০২৪ সালের আগে পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কিছু নিয়মের ফাঁকফোকর ছিল। সেই সুযোগে কোনো কোনো প্রতিষ্ঠান নিজ কেন্দ্রেই নিজেদের শিক্ষার্থীদের আসন দেওয়ার সুযোগ করে শতভাগ কিংবা ঈর্ষনীয় ফলাফল দেখানোর সুযোগ পেত....স্কুল, মাদ্রাসা কিংবা স্কুল অ্যান্ড কলেজ একই কম্পাউন্ডে থাকলে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পর-সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষায় বসার সুযোগ পেত। কখনো এই কেন্দ্রের শিক্ষার্থী ঐ কেন্দ্রে, আবার ঐ কেন্দ্রের শিক্ষার্থী এই কেন্দ্রে—এমন ব্যবস্থাও প্রচলিত ছিল।
২০২৪ সালের পর সেই পুরোনো ব্যবস্থার ফাঁকফোকর অনেকটাই বন্ধ করে পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোরতা ও স্বচ্ছতা আনা হয়। ফলে পরীক্ষার হলে প্রতিষ্ঠানভিত্তিক সুবিধার পরিবর্তে শিক্ষার্থীর নিজের মেধা, প্রস্তুতি ও যোগ্যতাই হয়ে ওঠে ফলাফলের প্রধান মাপকাঠি।
অবশ্য যেকোনো ব্যবস্থারই ভালো-মন্দ দুই দিক থাকতে পারে। কিন্তু পরীক্ষায় অসদুপায় বা অযাচিত সুবিধার সুযোগ কমিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য মূল্যায়নব্যবস্থা প্রতিষ্ঠার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এই পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। কারণ পরীক্ষা যখন সত্যিকার অর্থেই পরীক্ষা হয়ে ওঠে, তখন ফলাফলও হয়ে ওঠে মেধার আয়না।
আর সেই আয়নায় বরুড়ার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে উঠে এসেছে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ—যা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিঃসন্দেহে এক গৌরবের অর্জন।

কর্মক্ষেত্রে অনেক মানুষ আসেন, দায়িত্ব পালন করেন, আবার একদিন নীরবে অন্যত্র চলে যান। সময়ের স্রোতে তাঁদের অনেকের উপস্থিতিই ...
08/08/2026

কর্মক্ষেত্রে অনেক মানুষ আসেন, দায়িত্ব পালন করেন, আবার একদিন নীরবে অন্যত্র চলে যান। সময়ের স্রোতে তাঁদের অনেকের উপস্থিতিই একসময় মুছে যায়। কিন্তু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম—তাঁরা চলে গেলেও তাঁদের কর্ম, আন্তরিকতা আর সুন্দর ব্যবহারের ছাপ থেকে যায় মাটি ও মানুষের মনে। পুরবী সরকার ম্যাম তেমনই একজন মানুষ।

বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক হিসেবে তাঁকে আমরা পেয়েছি সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও প্রাণবন্ত একজন কর্মকর্তা হিসেবে। তাঁর হাসিমাখা মুখ, আন্তরিক আচরণ এবং দায়িত্বের প্রতি নিষ্ঠা খুব সহজেই মানুষকে আপন করে নিয়েছে।

২০২৪-পরবর্তী সময়ে কুমিল্লায় এডহক কমিটির সঙ্গে থেকে তিনি কুমিল্লার স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্কাউটিংয়ের সম্প্রসারণ, বিভিন্ন জেলা-উপজেলার কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রমে অঞ্চলের প্রতিনিধি হিসেবে তাঁর দক্ষতা ও চৌকস নেতৃত্ব ছিল প্রশংসনীয়। তাঁর কর্মতৎপরতায় কুমিল্লার স্কাউটিং অঙ্গনে অনেক কাজ পেয়েছে নতুন গতি।

২০২৫ সালে কুমিল্লা অঞ্চলের প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর মনোমুগ্ধকর সঞ্চালনা আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল। সাবলীল উপস্থাপনা, প্রাণবন্ত কণ্ঠ আর সুন্দর বাচনভঙ্গিতে তিনি অনুষ্ঠানকে করে তুলেছিলেন আরও আকর্ষণীয়।

বাংলাদেশ স্কাউটসের মুখপত্র ‘অগ্রদূত’-এর জেলা প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্কাউট কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় তাঁর কাছ থেকে পেয়েছি আন্তরিক সহযোগিতা। শুধু তথ্য দিয়ে দায়িত্ব শেষ করেননি—তিনি অত্যন্ত সুন্দরভাবে অঞ্চলের কার্যক্রমের খুঁটিনাটি তুলে ধরেছেন, যাতে জাতীয় পর্যায়ে কুমিল্লার স্কাউটিংয়ের কর্মকাণ্ড যথাযথভাবে প্রতিফলিত হয়। একজন সংবাদকর্মীর কাছে এমন সহযোগিতা সত্যিই মূল্যবান।

কিন্তু সময় বড় নির্মম। বদলিজনিত কারণে আগামী ১০ আগস্ট তিনি কুমিল্লা অঞ্চল থেকে ময়মনসিংহে যোগদান করবেন।

এই বিদায়ের সংবাদে আনন্দের চেয়ে মনটা কেন যেন একটু ভারী হয়ে আসে। কারণ একজন কর্মকর্তা শুধু একটি পদে দায়িত্ব পালন করেন না; তাঁর সঙ্গে জড়িয়ে যায় অসংখ্য মানুষের স্মৃতি, ভালোবাসা, শ্রদ্ধা ও কিছু অমলিন মুহূর্ত।

কুমিল্লা অঞ্চল হয়তো একজন দক্ষ, যোগ্য ও চৌকস কর্মকর্তাকে হারাবে; কিন্তু তাঁর কর্মের স্মৃতি হারাবে না। স্কাউটিংয়ের অগ্রযাত্রায় তাঁর অবদান, তাঁর হাসিমাখা মুখ, আন্তরিকতা আর সুন্দর ব্যবহার থেকে যাবে আমাদের মনে—নিঃশব্দ এক ভালো লাগার স্মৃতি হয়ে।

কিছু মানুষ চলে যান, কিন্তু তাঁদের শূন্যতা থেকে যায়।
কিছু বিদায় শেষ হয় না—স্মৃতির ভেতর তাঁরা বারবার ফিরে আসেন।
পুরবী সরকার ম্যাম, কুমিল্লা অঞ্চল আপনাকে নিশ্চয়ই মিস করবে। আমরাও মিস করব আপনার সেই হাসিমাখা মুখ, মিষ্টি কথা আর আন্তরিক উপস্থিতি।

নতুন কর্মস্থল ময়মনসিংহ আপনার জন্য হোক আরও সুন্দর, সাফল্যময় ও আনন্দময়—এই প্রত্যাশা...

সবুজের প্রতি ভালোবাসা আর প্রকৃতিকে আগামীর জন্য আরও প্রাণবন্ত করে তোলার অঙ্গীকারে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ...
28/07/2026

সবুজের প্রতি ভালোবাসা আর প্রকৃতিকে আগামীর জন্য আরও প্রাণবন্ত করে তোলার অঙ্গীকারে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। বুধবার (২২ জুলাই) প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ আয়োজন যেন সবুজ স্বপ্ন বুনে দিয়েছে শিক্ষার্থীদের হৃদয়ে।
অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে রোপণ করা হয় নানা প্রজাতির ফলজ বৃক্ষ। প্রতিটি চারা যেন পরিবেশ রক্ষার এক একটি অঙ্গীকার, আর প্রতিটি রোপিত বৃক্ষ যেন আগামী দিনের নির্মল পৃথিবীর প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিতে প্রাণসঞ্চার করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আমিন নার্গিস ম্যাম। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা, প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক নয়ন দেওয়ানজী।
স্থির চিত্রে ছিলেন রসায়ন প্রভাষক রৌশনি মোবারক মাহিন। প্রকৃতির প্রতি ভালোবাসা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের মনে পরিবেশ সচেতনতার এক অনন্য প্রেরণা জাগিয়ে তোলে।

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল উপলক্ষে বাংলাদেশ বেতার, কুমিল্লা কেন্দ্রের বিশেষ ভিডিও টকশোতে অংশ নেওয়ার সৌভাগ্য হলো। এ আ...
19/07/2026

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল উপলক্ষে বাংলাদেশ বেতার, কুমিল্লা কেন্দ্রের বিশেষ ভিডিও টকশোতে অংশ নেওয়ার সৌভাগ্য হলো। এ আয়োজনে সঙ্গে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কুমিল্লার নন্দিত ও বয়োজ্যেষ্ঠ সাংবাদিক এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবুল হাসানাত বাবুল ভাই। আমি নয়ন দেওয়ানজীও আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও প্রাঞ্জলভাবে সঞ্চালনা করেছেন প্রিয় মুখ, নন্দিত উপস্থাপক শাহজালাল রনি ভাই।...

আজ শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সৌজন্য সফরে আসেন ফরিদপুর জেলা স্কাউটের কমিশনার ও লিডার ট্রেইনার মুসলেহ উদ্দিন ...
19/07/2026

আজ শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সৌজন্য সফরে আসেন ফরিদপুর জেলা স্কাউটের কমিশনার ও লিডার ট্রেইনার মুসলেহ উদ্দিন আহমেদ এবং নগরকান্দা উপজেলা স্কাউটের সাবেক সেক্রেটারি ফরিদপুর জেলা স্কাউট এর স্কাউট লিডার গোলাম কিবরিয়া খন্দকার। প্রাণবন্ত আলাপচারিতা, অভিজ্ঞতা বিনিময় ও আন্তরিক সৌহার্দ্যে সময়টি হয়ে ওঠে স্মরণীয়। এমন শুভ উপস্থিতি প্রতিষ্ঠানকে নতুন অনুপ্রেরণায় সমৃদ্ধ করেছে...

Address

Cumilla

Telephone

01834244561

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের ক্যাম্পাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share