Physics ( Victoria College )

Physics  ( Victoria College ) A Page for Physicist of Victoria.

10/08/2021
21/03/2021

একজন অন্তর্মুখী মানুষকে চিনবো কিভাবে?
১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
২.রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এঁদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।
৩.বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।
৪.কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এঁরা বেশ ভালো মানের শ্রোতা।
৫.ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।
৬.নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এঁদের রাজ্যের সংকোচ।
৭.মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।
৮.অকারণ আড্ডা এঁদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এঁরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।
৯.এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।
১০.প্রতিবেশীরা এঁদের নাম না-ও জানতে পারেন।
১১.ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।
১২.কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।
১৩.এঁদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।
১৪.সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এঁদের কাছে অনেক বেশি আনন্দের।
১৫.এঁদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।
১৬.অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।
১৭.খুব কাছের মানুষ বাদে এঁদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।
১৮.মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।
১৯.অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।
২০.এঁদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।
২১.অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এঁদের উপস্থিতি টের পান না।
২২.খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলকভাবে বেশি সময় নেন। এঁদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।
২৩.বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এঁদের বেশি প্রিয়।
২৪.নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।
২৫.রাস্তায় হঠাৎ কোনো পরিচিতকে দেখতে পেলে এগিয়ে গিয়ে কথা বলার চেয়ে ছাতা দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে যাওয়া বা টুক করে পাশের গলিতে ঢুকে পড়ার কাজটাই বেশি করে থাকেন।

Collected

14/05/2020

আজকে সহ মোট আক্রান্তের সংখ্যা ১৮,৮৬৩ জন। হিসাব অনুযায়ী একজন আক্রান্ত ব্যাক্তি গড়ে ২.৫ জনকে সংক্রমিত করেন। সে হিসেবে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা ৪৭,১৫৭ জন। অধিকতর সতর্কতার স্বার্থে ধরে নিই এই সংখ্যাটা এক লক্ষ।

অর্থাৎ, এই মুহুর্তে আনুমানিক এক লক্ষ লোক আক্রান্ত আছেন। এক লক্ষ লোককে এই মুহুর্তে দেশের বাকি জনসংখ্যার থেকে আলাদা করে ফেলা যায় তাহলে সংক্রমণ থেমে যাবে।

হ্যা, কাজটা কাগজে কলমে যত সহজ মনে হচ্ছে তত সহজ নয়। কিন্তু লকডাউনও কোন সমাধান নয়। আমাদের অবশ্যই অতিদ্রুত বিকল্প কোনভাবে আক্রান্তদের শনাক্ত করে আলাদা করার পদ্ধতি বের করতে হবে। এছাড়া আজীবন লকডাউন দিয়ে রাখলেও আদতে কোন লাভ হবে না। ভাইরাসের সাথে এই চোর পুলিশ খেলায় তখন ভাইরাসই জিতবে।




কার্টেসীঃ Faisal AL Mahmud

 #চলো_আবার_মেতে_উঠি_প্রাণের_মেলবন্ধনেরিইউনিয়নে যারা যেতে আগ্রহী এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের দৃষ্টি আক...
07/01/2018

#চলো_আবার_মেতে_উঠি_প্রাণের_মেলবন্ধনে

রিইউনিয়নে যারা যেতে আগ্রহী এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছিঃ

যারা নিচের ফর্মটি পুরণ করেন নি তারা অনুগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফর্মটি পুরণ করে জমা দিয়ে দিন। এটা হ্যাসল ফ্রি, আপনার জিমেইল একাউন্ট থেকে সাইন ইন করেই ইনফরমেশন দিতে পারবেন এবং অফলাইনের কোন ঝামেলা নেই।

মনে রাখবেন, জানুয়ারীর ১০ তারিখই কিন্তু রেজিস্ট্রেশনের শেষ দিন।

গুগল ফর্ম লিংকঃ

Alumni Association, Physics Department, Victoria College, Comilla. Reunion will be held 10/ 02/2018.

02/01/2018

#জরুরী

পদার্থবিদ্যা ০৭-০৮ সেশনের সকলকে বলছি, ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয়বারের মত রিউনিয়নের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা Hasan Tareq ভাই, Mezbah Uddin Tipu এবং রিইউনিয়ন আয়োজক কমিটির অন্য বড়ভাইদের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।

বিবাহিতরা তাদের স্বামী/স্ত্রী সহ অংশগ্রহণ করতে পারবে।

তারিখঃ ১০ ফেব্রুয়ারী, ২০১৮
স্থানঃ পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
চাঁদার পরিমাণঃ একজন ১০০০ টাকা, পার্টনারসহ ১৫০০ টাকা
টাকা জমা দেওয়ার শেষ সময়ঃ ১০ জানুয়ারী, ২০১৮

অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন ক্ষমা প্রার্থনা করছি।

ফয়সাল
০৭-০৮ সেশন

নাসা গ্রুপে চাকরির সুযোগবিভিন্ন পদে নাসা গ্রুপে কর্মী নেবে।পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ অফিসার, ২০০টি। টেক্সটাইল ইঞ্জিনিয়া...
26/05/2016

নাসা গ্রুপে চাকরির সুযোগ
বিভিন্ন পদে নাসা গ্রুপে কর্মী নেবে।
পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ অফিসার, ২০০টি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লোকপ্রশাসন, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজকল্যাণ, আইআরএলএস, অর্থনীতি, রসায়ন বা পদার্থবিজ্ঞানে স্নাতক।
আবেদনের শেষ তারিখ : ৫ জুন।
http://www.campus2career24.com/archives/11640

09/05/2016

অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের নাজমা ম্যাডাম এর husband, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মফিজ স্যার গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন। মহান আল্লাহ তায়ালা স্যারকে জান্নাত দান করুক এবং ম্যাডাম সহ পরিবারের সবাইকে এই শোক সহ্য করার ক্ষমতা দিন এই কামনা করি।

18/04/2016

হামিম গ্রুপে Management Trainee Officer হিসেবে কিছু জনবল নিয়োগ দেওয়া হবে। বেতন: ১০০০০-১১০০০ টাকা। ১০-১২ ঘন্টা Duty করা লাগবে। নূন্যতম যোগ্যতা : পদার্থবিজ্ঞানে অনার্স পাস হতে হবে। যদি কেউ ইচ্ছুক হন তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করে CV পাঠান। বি.দ্র. : সঞ্জয়দা আমাদের ডিপার্টমেন্ট এর প্রাক্তন ছাত্র।
Atn. Sanjay K Saha,
Ha-Meem Denim Ltd.
198/A Tejgaon I/A, Dhaka-1208.
E-mail: [email protected]

2012 সালের মাস্টার্স ফাইনালের রেজাল্ট আজকে সন্ধা ৭ টাই প্রকাশিত হবে।  www.newsplanetbd.com/details/3654/জাতীয়-বিশ্ববিদ্য...
28/12/2015

2012 সালের মাস্টার্স ফাইনালের রেজাল্ট আজকে সন্ধা ৭ টাই প্রকাশিত হবে।
www.newsplanetbd.com/details/3654/জাতীয়-বিশ্ববিদ্যালয়ের-মাস্টার্সের-শেষপর্ব-পরীক্ষার-ফল-প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল আজ সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ৩০ (ত্রিশ) টি বিষয়ে সারাদেশে ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী মোট ৮৯ টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

25/12/2015

**M.Sc Final Admission**
অনলাইনে আবেদন শুরু: ২৮/১২/২০১৫
আবেদনের শেষ তারিখ :৯/১/২০১৬

Address

Comilla Victoria Govt. College
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics ( Victoria College ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share