12/06/2020
একাদশ শ্রেণী তে কলেজ ভর্তির আবেদন কিভাবে করবেন:
১।প্রথমে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২।এর আগে শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ব্যবহার করে এসএমএস করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা দিতে হবে।
৩।এক্ষেত্রে টেলিটক সিম থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস WEB স্পেস পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর স্পেস পরীক্ষার রোল স্পেস পরীক্ষা পাসের সন লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
৪।ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম ও আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড দেয়া হবে। ফি দিতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে CAD স্পেস YES স্পেস PIN স্পেস CONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
৫।ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction IDmn SMS যাবে।
৬।এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা চার্জ করবে।
মোবাইলে আবেদন করার প্রক্রিয়াঃ
১।এসএমএমের মাধ্যমে আবেদন শুধু টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।
২।মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে- CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, এসএসসি/সমমান পরীক্ষা পাসের সাল, এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর, ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সন/কোটার নাম (যদি থাকে)।
CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIINভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সনকোটার নাম (যদি থাকে)
উদাহরনঃ CAD 696954 SC DHA 123456 2019 1212665968 M B FQ
i.এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
ii.SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
iii.DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
iv.123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
v.2019-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
vi.1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর
vi.M- শিফটের নামের প্রথম অক্ষর
vii.B-ভার্সন এর প্রথম অক্ষর
viii.FQ- মুক্তিযোদ্ধা কোটা।
৩।এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নম্বরে।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ
1.সাধারন বোর্ডঃ
Science এর জন্য SC
Humanities এর জন্য HU
Business Studies এর জন্য BS
Home Science এর জন্য HS
Islamic Studies এর জন্য IS
Music এর জন্য MU
2.মাদরাসা বোর্ডঃ
Science এর জন্য SC
General এর জন্য GE
Muzabbid এর জন্য MU লিখতে হবে
Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে
3.শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M
Day এর জন্য D
Evening এর জন্য E এবং
ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।
4.ভার্সনের ক্ষেত্রেঃ
* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।
5.কোটার ক্ষেত্রেঃ
* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।
কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।
কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।
উল্লেখ্য যে, বিকেএসপি, বিভাগীয় ও জেলা কোটার ক্ষেত্রে শিক্ষার্থী স্বয়ংক্রীইয়ভাবে বিবেচিত হবেন এবং এ জন্য শিক্ষার্থীকে কোন ইনপুট দিতে হবে না।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-
CADYESPINCONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিতকৃত যে কোন মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
একাদশ শ্রেণির ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র
একাদশ শ্রেনীতে ভর্তির প্রয়োজোনীয় কাগজপত্র নিচে দেওয়া হলোঃ
১।এসএসসির মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
২।প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল
৩।রেজিস্ট্রেশন কার্ডের ফটোকোপি-২টা কপি।
৪।এসএসসি পরীক্ষার এডমিট কার্ড এর ফটোকপি।
৫। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি -(৪-৬ কপি) এবং স্টাম্প সাইজের ছবি (২-৪) কপি।
৬।শিক্ষাবিরতি সনদপত্র(যদি গ্যাপ থাকে)
৭।কোটার সনদপত্র( যদি থাকে)
(সর্বশেষ আপডেট!)
১। এই মাসে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে না।
২। জুলাই মাসের ২য় সপ্তাহে ভর্তি কার্যক্রম শুরু হবে (আবেদন নেওয়া শুরু হবে) । তবে তা এখনো চূড়ান্ত নয়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। এ ব্যাপারে সিদ্ধান্ত ১৫ জুনের আগে হবে।
৩। যেহেতু এই বছর অনলাইনে সকল কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে (বিশেষায়িত ৪টি কলেজ - নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগারি কলেজ বাদে - এই কলেজগুলো নিজস্ব পদ্ধতিতে সব সম্পন্ন করতে ১৫ দিনের সময় দেওয়া হবে) সেহেতু অনেককে দোকানে আবেদন ফরম পূরণ করতে যেতে হবে। আবার ভর্তির ফলপ্রকাশের পর বোর্ডে দৈনিক ৪-৫ হাজার শিক্ষার্থীর আসা-যাওয়ার ঘটনা ঘটেছে অতীতে। এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে না; তাই এটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
৪। শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
৫। ৯৫ শতাংশ আসনে মেধায় ভর্তি করা হবে। শুধু ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে। প্রতিবন্ধী, প্রবাসী ও বিকেএসপি শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় কিছু ভর্তি সুবিধা পাবে।
৬। এবার থাকছে না শিক্ষা বিভাগীয়, প্রবাসী ও বিকেএসপি এবং বিভাগীয় বা জেলা কোটা।
৭। ১ সেপ্টেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা আছে, তবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে।