20/03/2026
ইফতার ও দোয়া মাহফিল - ২০২৬
গত ২৮ রমজান ১৪৪৭ হিজরি, ১৮ ই মার্চ ২০২৬ খ্রিঃ, রোজঃ বুধবার
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ভবনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রেক্টর ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড.আবু সিনা ছৈয়দ তারেক, রেক্টর ও সাবেক সভাপতি জনাব আব্দুল কাইয়ুম শিমুল সহ সমিতির সাবেক সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ শাহাদাত হোসেন রুবেল, টুটন ভৌমিক ও মোঃ সাইদুল ইসলাম এবং প্রাক্তন সভাপতি মোঃ শাহিন আলম, মোঃ সাইদুর রহমান খন্দকার ও মোঃ ইয়াকুব আলী তুষার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বর্তমান ও নতুন সদস্যগণ। অনুষ্ঠানে সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব টুটন ভৌমিক কে কুমিল্লা জজ কোর্ট এ সদ্য সনদপ্রাপ্ত এডভোকেট হিসেবে যোগদান করায় সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত নতুন সদস্যদের সমিতিতে যোগদান এর পর তাদের অনুভূতি ও শিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধি সমন্ধে তাদের অভিমত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি এর সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি ও সকল সদস্যদের একটি সমন্বিত অনলাইন ডাটাবেজ এর আওতায় আনা ও "দ্বীপান্বিতা"র পরবর্তী প্রকাশনা সমন্ধে আলোচনা হয়। সিধান্ত নেওয়া হয় শীঘ্রই এই কার্যক্রমের সূচনা হিসেবে সকল সদস্যদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরীর প্রক্রিয়া শুরু করা হবে।
অনুষ্ঠানটিতে উপস্থিত সকলের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা ও ইদ মোবারক।
শুভেচ্ছান্তে
জয় চন্দ্র শীল
সভাপতি
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি
সুয়াগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।