ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College

ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College Shaitshala Adarsha High School and College, Brahmanpara, Comilla, Bangladesh.
ষাইটশাল? EIIN 105217

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে হতে হবে স্নাতক পাস। ছবি: সংগৃহীতবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শি...
17/03/2026

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে হতে হবে স্নাতক পাস। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই বিষয়ে পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে অ্যাডহক কমিটির সভাপতির বিষয়ে বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হবে। আবশ্যক ক্ষেত্রে অ্যাডহক কমিটির সভাপতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনও বিশেষ যোগ্যতাসাপেক্ষে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।’

অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন বিষয়ে বলা হয়, ‘অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবক, স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য থেকে তিন জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবেন।’

পরিপত্রে আরও বলা হয়, ‘গত ১০ মার্চ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি-ম্যানেজিং কমিটি-অ্যাডহক কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী)-এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডসমূহকে নির্দেশনা দেওয়া হলো।’

২০২৪ সালে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করেছিল। গত ১০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ বিষয়ক একটি সভায় এই যোগ্যতা শিথিলের আলোচনা হয়। তা নিয়ে ব্যাপক সামলোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়।



ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:০৭
https://www.ittefaq.com.bd/779908












ীক্ষার্থী
াংলাদেশ












এসএসসি
#2025
#পরীক্ষা
#রেজাল্ট
#শিক্ষার্থী
#ফলাফল
#এসএসসি2025
#এসএসসিপরীক্ষা
#ঢাকা শিক্ষা বোর্ড
#এসএসসিরেজাল্ট
#এসএসসি ও সমমান












Adarsha High &
#ষাইটশালা আদর্শ উচ্চ #বিদ্যালয় এন্ড #কলেজ #ব্রাহ্মণপাড়া #কুমিল্লা

#শিক্ষা
#শিক্ষক
#প্রিয়স্যার
#শিক্ষাগুরু
#প্রিয়শিক্ষক
#শিক্ষকদিবস
#বিশ্বশিক্ষকদিবস
#শিক্ষকদিবস২০২৩
#ঢাকা #বাংলাদেশ







শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে। আজ থেকে তিনি শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের...
04/03/2026

শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে। আজ থেকে তিনি শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত গেজেটে এ তথ্য জানা যায়।
প্রকাশিত গেজেটে সরকারের আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এর মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে শুধু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য সাতটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুর্নবণ্টন করা হয়।
প্রকাশিত গেজেটে সরকারের আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এর মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে শুধু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য সাতটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুর্নবণ্টন করা হয়।
বর্তমানে বানিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং বাস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
#শিক্ষা মন্ত্রণালয় #ববি হাজ্জাজ #মন্ত্রিপরিষদ বিভাগ



মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে।
04/03/2026

মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে।

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

বিস্তারিত কমেন্টে...

মায়ের স্বপ্ন থেমে থাকে না কখনো… 💛কোলে ছোট্ট সন্তান, হাতে কলম—পরীক্ষার হলে বসে আছেন এক সাহসী মা।দায়িত্ব আর স্বপ্ন—দুটোই...
04/03/2026

মায়ের স্বপ্ন থেমে থাকে না কখনো… 💛
কোলে ছোট্ট সন্তান, হাতে কলম—
পরীক্ষার হলে বসে আছেন এক সাহসী মা।
দায়িত্ব আর স্বপ্ন—দুটোই সামলাচ্ছেন একসাথে,
ক্লান্ত চোখে লুকানো অদম্য জেদ।
সময় হয়তো কঠিন, কিন্তু ইচ্ছাশক্তি তার চেয়েও বড়।
এই দৃশ্য প্রমাণ করে—মা মানেই শক্তি, মা মানেই অনুপ্রেরণা। 🌸




ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College

ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College
17/02/2026

ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College

Get updated with interesting insights         ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College
21/01/2026

Get updated with interesting insights


ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College

২৬ আগস্ট ১৯৬৭: পাকিস্তান মিলিটারি একাডেমি, কাকুলে পাসিং আউটের আগেরদিন অফিসিয়াল ফটোসেশানে ‘ঘানাভি-১’ প্লাটুনের সঙ্গে প্লা...
01/01/2026

২৬ আগস্ট ১৯৬৭: পাকিস্তান মিলিটারি একাডেমি, কাকুলে পাসিং আউটের আগেরদিন অফিসিয়াল ফটোসেশানে ‘ঘানাভি-১’ প্লাটুনের সঙ্গে প্লাটুন কমান্ডার তৎকালীন মেজর জিয়াউর রহমান।



#জিয়াউররহমান

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন !বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, ...
24/12/2025

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন !
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে।
পাশ করেই বিসিএস পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসেবে প্রথম হল (১০ম বিসিএস পরীক্ষা)।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করলো না।
পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার ভাইভাতে উপস্থিত!
ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে ১০ম বিসিএস পরীক্ষায় প্রথম মেধাস্থানে ছিল।
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন,
“জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
উত্তরে নাজিম উদ্দিন জানালেন,
আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন,
তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেন নি।
তারপর, বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন?”
উত্তরে নাজিম উদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চড়কগাছ!
নাজিম উদ্দিনের সরল উত্তর, “আসলে আমি একটু যাচাই করে দেখলাম, আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা”।
নাজিম উদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সি‌স্টেমস বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ।
তিনি দ্বিতীয় বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন।
কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন।
বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন, কিন্তু তিনি নিজেকে মহাজ্ঞানী ভেবে যাকে-তাকে তুচ্ছতাচ্ছিল্য করেননি।
কারণ, তিনি জানতেন, “যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ...
16/12/2025

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহপাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি।

অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে—কোরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহপাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহ-পাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি।

এতে বলা হয়, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছরই চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হাউজভিত্তিক (৪টি হাউজে) সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে স্কুল ও কলেজে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম গতিশীল করতে হবে। সব প্রতিষ্ঠান প্রধান উল্লিখিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বির্তক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।

এতে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে তার সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার ২৭ নভেম্বরের মধ্যে প্রণয়ন করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমগুলো মনিটরিং করবে।

আত্মত্যাগের এক মহান অধ্যায়। গর্বের এক ইতিহাস !১৬ ডিসেম্বর - মহান বিজয় দিবস 🇧🇩যাঁদের আলোয় আজও আলোকিত আমাদের শিক্ষা, চিন্ত...
16/12/2025

আত্মত্যাগের এক মহান অধ্যায়। গর্বের এক ইতিহাস !
১৬ ডিসেম্বর - মহান বিজয় দিবস 🇧🇩
যাঁদের আলোয় আজও আলোকিত আমাদের শিক্ষা, চিন্তা ও পরিচয়, একাত্তরের সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং নিরন্তর দোয়া রইলো 🇧🇩 💐💝




#বাংলাদেশ #১৬ডিসেম্বর #স্বাধীনতা
#মহানবিজয়দিবস #বিজয়দিবস #মুক্তিযুদ্ধ

Address

Shaitshala, Brahmanpara
Cumilla
3526

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801720143555

Alerts

Be the first to know and let us send you an email when ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ Shaitshala Adarsha High School & College:

Shortcuts

Share

Category