14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
নতুন বছরের প্রথম প্রহরে নবাব ফয়জুন্নেছা স্কুল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন সূর্যের আলো যেন সবার জীবনে বয়ে আনে আশা, আনন্দ ও সাফল্যের বার্তা।
পুরনো বছরের সব ক্লান্তি আর না-পাওয়ার হিসাব ভুলে আমরা নতুন করে শুরু করি—নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য আর সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে।
এই নববর্ষ আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখের ছোঁয়া।
সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা— শুভ নববর্ষ! 🌼 — নবাব ফয়জুন্নেছা স্কুল ডিবেটিং ক্লাব