Certificate Correction - Name & Age

Certificate Correction - Name & Age Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Certificate Correction - Name & Age, Educational consultant, Judge Court, Cumilla.

নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে:-ক) সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্ট...
10/02/2022

নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে:-

ক) সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে নাম সংশোধনের ফি বাবদ মোবাইল ব্যাংকিং অথবা ডেভিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রতিটি ৮০০/- (আটশত) টাকা হারে জমা দিতে হবে।
খ) ছাত্র/ছাত্রীর অভিভাবক কর্তৃক ১ম শ্রেণীর মেজিস্ট্রেট কোর্টে [৩০০ (তিনশত) টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্প] করা এফিডেভিট এর কপি স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি মিটিং এ জমা দিতে হবে)।
গ) নাম সংশোধেনের জন্য বাংলাদেশের যে কোন দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং উক্ত পত্রিকার কপি স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি মিটিং এ জমা দিতে হবে)।
ঘ) নাম সংশোধেনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি বা জাতীয় সনদের কপি স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।
ঙ) সংশ্লিষ্ট পরীক্ষার রেজি: র্কাড, প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রীপ্ট স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।
চ) নাম সংশোধেনের সপক্ষে অন্যন্য প্রামাণ্য কাগজপত্র (যদি থাকে) ও প্রযোজ্য ক্ষেত্রে পিইসিই সনদ স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।
ছ) অসর্ম্পূণ আবেদন বিবেচনা করা হবে না এবং কোন পত্র যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে।
বি:দ্র: ১। জেএসসি পরীক্ষা পাশের ১ (এক) বছর ও এসএসসি/এইচএসসি পরীক্ষা পাশের ২ (দুই) বছরের মধ্যে সংশোধনের আবেদন করা যাবে।
২। কোন কারণ দর্শানো ব্যাতিরেকে আবেদন নামঞ্জুর করার পূর্ণ ক্ষমতা র্বোড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ডকুমেন্টস হারিয়ে গেলে প্রথমে থানায় জিডি করবেন। তারপর জিডির বিষয়বস্তু পত্রিকায় বিজ্ঞাপন হিসেবে অবশ্যই দিতে হবে। আপনার যদি...
31/01/2022

ডকুমেন্টস হারিয়ে গেলে প্রথমে থানায় জিডি করবেন। তারপর জিডির বিষয়বস্তু পত্রিকায় বিজ্ঞাপন হিসেবে অবশ্যই দিতে হবে। আপনার যদি জেনারেল বোর্ডের সাথে কারিগরি বোর্ডের ডকুমেন্টস হারায় তাহলে একই জিডি+ পত্রিকার বিজ্ঞাপনে সব গুলা ডকুমেন্টের তথ্য উল্লেখ্য করে দিবেন। তারপর যে যে বোর্ডের ডকুমেন্টস সে বোর্ডে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে।

দৃষ্টি আকর্ষনঃ মাদ্রাসা বোর্ড
30/01/2022

দৃষ্টি আকর্ষনঃ মাদ্রাসা বোর্ড

পিএসসির সনদ সংশোধনের প্রক্রিয়া 👇১। পিএসির মূল সনদ, যেটাতে ভুল হয়েছে। এটা নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবেন। অফিসার...
28/01/2022

পিএসসির সনদ সংশোধনের প্রক্রিয়া 👇
১। পিএসির মূল সনদ, যেটাতে ভুল হয়েছে।
এটা নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবেন। অফিসার আপনাকে একটা সংশোধনের জন্য ফরম দিবে। ফরমটি ফিলাপ করে আপনার প্রাথমিক বিদ্যালয়ে যাবেন যেখান থেকে সমাপনী দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ফরমটিতে স্বাক্ষর সীল এবং সুপারিশ করে দিবেন।

২। যার নাম ভুল হয়েছে অথবা জন্ম তারিখ ভুল হয়েছে তার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি উক্ত ফরমের সাথে যোগ করবেন এবং পিএসসির মূল সনদপত্র (ভুল যেটা) সেটা যুক্ত করবেন একসাথে।

৩।এরপর উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবেন। শিক্ষা অফিসার আপনার কাগজপত্র দেখে ভুল সংশোধন করে দিবে। যদি নতুন সনদপত্র থাকে অফিসারের কাছে তাহলে নতুন সনদপত্রে সংশোধন করে দিবে। অন্যতায় আগের সনদপত্রে নাম কেটে সংশোধন করে সিল মেরে দিবে।

বিঃদ্রঃ উপরোক্ত কাজগুলো করতে অথবা সনদপত্র পেতে আমার এক টাকাও খরচ হবেনা। সময় লাগবে মাত্র একদিন।

তাই সব কিছু নিজে নিজে করবেন, ভালো থাকবেন ধন্যবাদ।

Address

Judge Court
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Certificate Correction - Name & Age posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share