Gouripur Oxford School & College

Gouripur Oxford School & College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gouripur Oxford School & College, School, Cumilla.

শিক্ষা সফরের জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন।বৃহস্পতিবার সকাল ৭ টায় গাড়ি ছাড়বে।আগামীকালের মধ্যে সবার টিকেট সংগ্রহ করুন।
14/02/2023

শিক্ষা সফরের জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন।
বৃহস্পতিবার সকাল ৭ টায় গাড়ি ছাড়বে।
আগামীকালের মধ্যে সবার টিকেট সংগ্রহ করুন।

13/02/2023

বাবার শাসন মানে বিরক্ত
নয়!
মনে রেখো বাবার শাসন মানেই হলো
প্রতিটি সন্তানের জন্য ভবিষ্যতের উজ্জ্বল আলোর নক্ষত্র 👌

13/02/2023
আসুন জেনে নিই আমার প্রিয় জন্মভূমি সম্পর্কে:---আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের৫ডিসেম্বর✪রাষ...
10/02/2023

আসুন জেনে নিই আমার প্রিয় জন্মভূমি সম্পর্কে:---
আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
✪শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
✪EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
✪মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ
ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
✪সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
✪বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
✪মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত
মুক্তিযুদ্ধা: ৬৭৭ জন
✪গ্যাস ক্ষেত্র: ২৭টি
✪সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
✪স্থল বন্দর: ২৩টি
✪মোট মন্ত্রণালয়: ৪১টি
✪চা বাগান: ১৬৬টি
✪সরকারি টেলিভিশন: ২টি
✪পাবলিক বিশ্ববিদ্যালয়: ৪১টি
✪আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়: ২টি (এশিয়ান উইমেনস্
ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং ইসলামিক
ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর)
✪সরকারি মেডিকেল কলেজ: ৩১টি
✪মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১টি (বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয়)
✪ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি,
মেয়েদের জন্য ৩টি)
✪জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ২৯টি,
মায়ানমার সাথে ৩টি,, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।
©

এইচএসসি কৃতি শিক্ষার্থীদের আজ গৌরীপুর অক্সফোর্ড পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্যার,প্রিন্সিপাল,...
09/02/2023

এইচএসসি কৃতি শিক্ষার্থীদের আজ গৌরীপুর অক্সফোর্ড পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্যার,প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যারসহ সকল শিক্ষকমণ্ডলী ফুল দিয়ে বরণ করে নেন।শিক্ষার্থীরা তাদের ফলাফলে খুশি হয়ে ছুটে আসে তাদের প্রিয় ক্যাম্পাসে এবং স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান।বড়ো ভাইদের ভালো ফলাফল সকল শিক্ষার্থীরা আনন্দিত হন।
সকল শিক্ষকমণ্ডলী তাদের জন্য দোয়া করেন এবং সামনে ভালো জায়গায় চান্স প্রত্যাশা করেন।

তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের জন্য আজ গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজর পক্ষ থেকে দোয়া ও সহমর্মিতা জ্ঞাপ...
09/02/2023

তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের জন্য আজ গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজর পক্ষ থেকে দোয়া ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।

প্রভাতী সমাবেশে সূরা ফাতেহা পাঠ ও সূরা ইখলাস পাঠ করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক হাফেজ কাউসার আলম হুজুর।

09/02/2023

শ্রেণি শিক্ষকের মৌলিক২১ টি দায়িত্ব ও কর্তব্য--

১। হাজিরা খাতায় নাম উঠানো।

২। ডায়েরিতে শিক্ষার্থীর পিতা- মাতার নাম বা স্থানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষণ করবেন ।

২। ফলাফল রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবেন ।

৩। । শ্রেণি শিক্ষক সবল, দূর্বল, অধিক দূর্বল, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন।

৪। শিক্ষক বিধি মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণি কার্যক্রম শেষে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে প্রতিষ্ঠান ত্যাগ করবেন।

৫। শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণি শিক্ষকের আচরণ বা দৃষ্টিভঙ্গি সবসময় হবে ইতিবাচক । তিনি নেতিবাচকতা সম্পূর্ণভাবে পরিহার করবেন । শিক্ষক নিজে শৃংখলা মেনে চলবেন ।
৬। শ্রেণি শিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মত উপস্থিত থাকবেন ।

৭। শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান গ্রুপে ভাগ করে দিবেন ।

৮। শিক্ষার্থীর মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণি শিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন ।

৯। একজন শ্রেণি শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্থ বন্ধুর মত আচরণ করবেন ।

১০। । শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর সুখে-দুখে, সাফল্য-ব্যর্থতায় সব সময় পাশে থাকবেন ।

১১। । একজন শ্রেণি শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে।

১২। একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন

১৩। । শ্রেণি শিক্ষকের নিজস্ব গঠনমূলক বা সৃজনশীল কোনো পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন ।

১৪। শ্রেণি শিক্ষক শ্রেণির বিষয় শিক্ষকদের সাথে পরামর্শ করবেন এবং তাঁদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিবেন ।

১৫। কোন শিক্ষার্থী শ্রেণিতে অনিয়ম বা শৃংখলা ভঙ্গ করলে শ্রেণি শিক্ষক তা অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবেন ।

১৬। শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নিবেন । এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন ।

১৭। শ্রেণি শিক্ষক তাঁর বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন । নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন।

১৮। একজন শ্রেণি শিক্ষক বা বিষয় শিক্ষক যে বিষয়টিতে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করবেন সে বিষয়টি সম্পর্কে তাঁর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে ।

১৯। শিক্ষক তাঁর সুবিধা মত সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য ।

২০। পেশাদারী এবং নৈতিক দায়িত্ববোধ থেকে একজন শ্রেণি শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সব সময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন । মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায় বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথভাবে মূল্যায়িত হবে ।

২১। যথা যথ উপকরণ ব্যবহার ও পাঠ পরিকল্পনা করে অংশ গ্রহন মুলক ক্লাস নিতে হবে। যাতে থাকবে কুশল বিনিময়, পূর্ব জ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখন ফল জানানো,বোর্ডের কাজ, আলোচনা, দলিয়,একক কাজ, মূল্যায়ন, বাড়ির কাজ,বিদায়। ICT পূর্ণ ব্যবহার।

এছাড়া ও আ‌রো কিছু দা‌য়িত্ব সম্প‌র্কে একজন শিক্ষককে বিষয়গত জ্ঞানের পাশাপাশি নিম্নলিখিত বিষয়েও জ্ঞান অর্জন করতে হয়-
-------------------------------------------------------------------------
১। শিক্ষার্থীকে জানবার জ্ঞান।
২। শিখন পরিবেশের জ্ঞান।
৩। শিক্ষাদান সম্পর্কিত জ্ঞান।
৪। বিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক জ্ঞান।
৫। তত্ত্বাবধান সংক্রান্ত জ্ঞান।
৬। নৈতিক মূল্যবোধের জ্ঞান।
৭। রুচি বা আগ্রহ অনুযায়ী জ্ঞান।

সংগৃহীত পোস্ট।

শিক্ষা ও তথ্য কেন্দ্র।

08/02/2023

আলহামদুলিল্লাহ
এইচএসসি বোর্ড পরীক্ষায় ৪০টি এ+
শতভাগ পাস। অভিনন্দন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকমন্ডলী।

08/02/2023

আজ প্রকাশিত হবে এইচএসসি বোর্ড পরীক্ষার ফলাফল। সকাল ১১.৩০ জানা যাবে স্ব স্ব পরীক্ষার ফলাফল। শুভকামনা রইলো সবার জন্য।

সকল শিক্ষার্থী অভিভাবক আমন্ত্রিত আসছে আগামী ১৬ ফেব্রুয়ারী বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।ফয়েজ লেক +পতেঙ্গা স...
05/02/2023

সকল শিক্ষার্থী অভিভাবক আমন্ত্রিত
আসছে আগামী ১৬ ফেব্রুয়ারী বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ফয়েজ লেক +পতেঙ্গা সি বিচ।

Address

Cumilla
3517

Telephone

+8801683727272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gouripur Oxford School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category