28/04/2026
যারা রাতে সিএনজিতে চলাচল করবেন, নিরাপত্তার স্বার্থে ওঠার আগে একটু সতর্ক থাকুন। যদি দেখেন গাড়িতে আগে থেকেই ৩–৪ জন যাত্রী বসে আছে, অথবা খালি গাড়ির আশেপাশে কয়েকজন সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে, তাহলে সাবধান হোন। ড্রাইভারের সাথে কথা বলার সময় হঠাৎ কেউ তাড়াহুড়ো করে সিএনজিতে উঠে গেলে সেই গাড়ি এড়িয়ে চলাই ভালো। ভুল করে উঠে গেলে সুযোগ বুঝে দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করুন।
সাধারণ যাত্রীদের মধ্যে বেশভূষায় কিছুটা হলেও পরিপাটি কিংবা অফিসিয়াল পোশাক, ব্যাগ বা স্বাভাবিক আচরণ দেখা যায়। যদি গাড়িতে থাকা লোকজনকে দেখতে নেশাগ্রস্ত, অস্বাভাবিক বা সন্দেহজনক মনে হয়, তাহলে সেই গাড়িতে না ওঠাই নিরাপদ। বেশি রাত হলে ছোট বা নির্জন স্ট্যান্ডের বদলে বড় ও জনবহুল স্ট্যান্ডে নামুন, হোক না সেটা দূরে, গভীর রাতে স্ট্যান্ডে কোনো গাড়ি না পেলে পুলিশি সহায়তা নিন নিরাপত্তাই সবার আগে।
মানিক হোসেন,সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান)