Cumilla Online Primary School

Cumilla Online Primary School Online Education for primary schools.

চেক ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন যেভাবে:যাদের Sonali e-Wallet অ্যাপ আছে, তারা চেক ছাড়াই অ্যাপ ব্যবহার করে...
14/10/2024

চেক ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন যেভাবে:

যাদের Sonali e-Wallet অ্যাপ আছে, তারা চেক ছাড়াই অ্যাপ ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। ধাপসমূহ নিম্নরূপ:

১। প্রথমে সোনালী ই-ওয়ালেট এর Send Money অপশন থেকে Account to Wallet এর মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ টাকা Wallet-এ স্থানান্তর করুন।

২। অ্যাপ এর নিচে ঠিক মাঝখানে QR Code Scanner আইকনে ট্যাপ করে ব্যাংকের শাখায় রক্ষিত কিউআর কোডটি স্ক্যান করুন। টাকার পরিমাণ ও পিন নম্বর চাইবে। সেগুলো ঠিকভাবে দিলে আপনাকে ৬ ডিজিটের একটি eToken দেয়া হবে। টোকেন নম্বরটি নোট রাখুন। যদি নোট রাখতে না পারেন, তাতেও সমস্যা নেই। মোবাইলে ম্যাসেজ আসবে ইটোকেনসহ। ম্যাসেজ আসতে দেরি হলে, অ্যাপ এর একেবারে নিচে কিউআর কোড স্ক্যানারের বাম পাশের History আইকনে ক্লিক করে, কোডটি পেতে পারেন।

৩। নির্ধারিত স্লিপে ইটোকেনসহ যাবতীয় তথ্য উল্লেখ করে, ক্যাশ কাউন্টারে দিন। আপনি স্লিপটি ব্যাংকে পেয়ে যাবেন। অথবা এখানে প্রদত্ত স্লিপটি প্রিন্ট করেও ব্যবহার করতে পারবেন।

পুরো প্রক্রিয়াটি খুবই সহজ যদিও লেখা পড়ে অনেক কাজ আছে মনে হতে পারে। সহজ করে বললে, আপনি একাউন্ট থেকে টাকা ওয়ালেটে পাঠাবেন। কিউআর কোড স্ক্যান করে প্রাপ্ত ই-টোকেন স্লিপে উল্লেখ করে ক্যাশ কাউন্টারে দিবেন। উল্লেখ্য, আপনি যদি ব্যাংক থেকে QR কোডটির ছবি তুলে নিয়ে আসেন, তাহলে পুরো কাজটি বাসায় বসে সম্পন্ন করে, ব্যাংকে গিয়ে শুধু স্লিপটি কাউন্টারে জমা দিলেই হবে। আশা করি বিষয়টি অনেকের কাজে লাগবে। ধন্যবাদ।

10/10/2024
আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা।জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত (২০২৪)অভিনন্দন বি...
10/10/2024

আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত (২০২৪)

অভিনন্দন বিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে। বিশেষ করে প্রধান শিক্ষক জনাব Shahid Ullah কে যাঁর অক্লান্ত পরিশ্রম ও যোগ্যতার কারণে বিদ্যালয়টি এ পর্যায়ে উন্নীত হয়।

17/08/2024

প্রসঙ্গ: উপজেলা শিক্ষা অফিসারের পদবী পরিবর্তণ

আমরা ইতোমধ্যেই জ্ঞাত হয়েছি যে, উপজেলা শিক্ষা অফিসারের পদবী পরিবর্তণ করে 'উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার' করা হয়েছে। সে হিসেবে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদবী হওয়া উচিত ছিল, 'সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার'। কিন্তু এটাকে করা হয়েছে, 'উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার'। অথচ জেলা পর্যায়ের অফিসারদের পদবী যথাক্রমে, 'জেলা প্রাথমিক শিক্ষা অফিসার' ও 'সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার'।

প্রাথমিক বিদ্যালয়ের জন্যে 'উন্নয়ন পরিকল্পনা'র নমুনা:অনেকেই ওয়ার্ড ফাইল চেয়েছিলেন। ওয়ার্ড ফাইলের লিংক নিম্নে দেয়া হলো।
17/08/2024

প্রাথমিক বিদ্যালয়ের জন্যে 'উন্নয়ন পরিকল্পনা'র নমুনা:
অনেকেই ওয়ার্ড ফাইল চেয়েছিলেন। ওয়ার্ড ফাইলের লিংক নিম্নে দেয়া হলো।

প্রাথমিক বিদ্যালয়ের জন্যে 'উন্নয়ন পরিকল্পনা'র নমুনা:আমাদের বিদ্যালয়ের জন্যে করা এই ছকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অনু...
16/08/2024

প্রাথমিক বিদ্যালয়ের জন্যে 'উন্নয়ন পরিকল্পনা'র নমুনা:
আমাদের বিদ্যালয়ের জন্যে করা এই ছকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অনুসরণ করতে পারেন। আশা করি এটি আমাদের বিদ্যালয়ের উন্নয়নে সহায়তা করবে। ধন্যবাদ।

Easy Cash Book:Easy Cash Book এর প্রাথমিক ভার্সনের কাজ প্রায় চুড়ান্ত পর্যায়ে। আশা করা যায় ২/৩ দিনের মধ্যে এটিকে ব্যবহারে...
15/04/2024

Easy Cash Book:
Easy Cash Book এর প্রাথমিক ভার্সনের কাজ প্রায় চুড়ান্ত পর্যায়ে। আশা করা যায় ২/৩ দিনের মধ্যে এটিকে ব্যবহারের জন্যে উন্মুক্ত করা যাবে।

একাউন্টিং সফটওয়্যারগুলোর জটিলতার কারণে অনেকের জন্যে ব্যবহার করা কষ্টকর হয়। তাছাড়া সেগুলোতে ফিচার অনেক বেশি থাকে বলে, অনেকে ব্যবহারে অস্বস্তি বোধ করেন। এই সফটওয়্যারটি খুবই সহজ করা হয়েছে। জমা-খরচের সবগুলো কাজই এর মাধ্যমে করা যাবে। বিদ্যালয়ের ক্যাশ বুক / জমা-খরচ বই এর কাজে এটিকে অনায়াসে ব্যবহার করা যাবে।

যাঁরা সফটওয়্যারটি পেতে আগ্রহী, অনুগ্রহপূর্বক মতামত জানাবেন। প্রয়োজনে একটি অনলাইন সেশন করে, এর ব্যবহার প্রক্রিয়া প্রদর্শন করা যাবে। সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ।

Easy Cash Book:ঈদে সবার ব্যস্ততা বেড়ে যায়, আমি বেকার হয়ে যাই। বেকারত্ব ঘুচাতে গত ২ দিন একটানা একসিস প্রজেক্ট নিয়ে কাজ কর...
14/04/2024

Easy Cash Book:
ঈদে সবার ব্যস্ততা বেড়ে যায়, আমি বেকার হয়ে যাই। বেকারত্ব ঘুচাতে গত ২ দিন একটানা একসিস প্রজেক্ট নিয়ে কাজ করছি। প্রজেক্টের নাম Easy Cash Book. এর সাহায্যে যে কোন জমা-খরচ সহজে এন্ট্রি করে, রিপোর্ট পাওয়া যাবে। যে কোন লেজার এর তাৎক্ষণিক/বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে। পরবর্তীতে ক্রয়-বিক্রয়/ম্যামো সংযোজন করার ইচ্ছা আছে। আপাততঃ ক্যাশ বুকের কাজ করছি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও জমা-খরচ/ক্যাশ বুক হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রাথমিক ভার্সনের কাজ সম্পন্ন হলে, শেয়ার করবো। সবার মঙ্গল কামনা করি।

নাঙ্গলকোট উপজেলার যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বদলী আবেদনের জন্যে শূণ্যপদ বিদ্যমান রয়েছে, সে সকল বিদ্যালয়ের তালিকা। বদলী আব...
30/03/2024

নাঙ্গলকোট উপজেলার যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বদলী আবেদনের জন্যে শূণ্যপদ বিদ্যমান রয়েছে, সে সকল বিদ্যালয়ের তালিকা। বদলী আবেদন করার জন্যে IPEMIS এ লগইন করতে হবে।

মুক্তপাঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ:মুক্তপাঠ সম্প্রতি SDG Tracker Data Management নামে একটি অনলাইন কোর্স অবমুক্ত করেছে। কোর...
26/02/2024

মুক্তপাঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ:
মুক্তপাঠ সম্প্রতি SDG Tracker Data Management নামে একটি অনলাইন কোর্স অবমুক্ত করেছে। কোর্সটির একটি মড্যুলে আমাকে কাজ করার সুযোগ দানের জন্যে মুক্তপাঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনিও ইচ্ছে করলে কোর্সটি করতে পারেন। লিংক নিচে দেয়া হলো।

কোর্স লিংক
https://muktopaath.gov.bd/course/details/4bf8b017-01d1-11ee-ba83-02001700e63a

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Online Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Cumilla Online Primary School:

Shortcuts

Share

Category