16/06/2026
আসসালামু আলাইকুম। মিশন স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল জনাব মোঃ নাজমুল হাসান মুন্সি স্যার সিঙ্গাপুর, মালেশিয়া ও থাইল্যান্ডের সফর শেষে আজকে পুনরায় অফিসে ফিরলেন এবং স্যারকে পেয়ে খুব আনন্দের সাথে প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ফুল দিয়ে বরনের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।
এবং বলেন, আমরা আশা করি প্রিন্সিপাল স্যারের এই বিদেশ ভ্রমণের অর্জিত অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব আমাদের কর্ম পরিবেশকে আরো সমৃদ্ধ করবে। শিক্ষকমন্ডলী আরো বলেন অফিস যেন আবার তার পরিচিত প্রান ফিরে পেলো।স্যারকে আন্তরিক স্বাগতম।সামনে একসঙ্গে আরো সুন্দর ও সফল কর্মযাত্রার প্রত্যাশা রইলো।
প্রিন্সিপাল স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ক্ষুদ্র অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো।