Admission Booster

Admission Booster Admission Booster Where students find out admission update

03/08/2025

শাবিপ্রবি ৬ষ্ঠ পর্যায়ের ভর্তি তথ্যঃ

৭ আগস্ট, New Social Building

A Unit (বিজ্ঞান) (৩৫০১ - ৪০০০)

রিপোর্টিং - সকাল ১১টা
ভর্তি - ১১:৩০টা থেকে ১:৩০ পর্যন্ত

ভর্তির জন্য সাবজেক্ট : Forestry and Environmental Science, Geography and Environment
এবং Oceanography

সাবজেক্টগুলোতে নির্ধারিত আসনে ভর্তি পূর্ন হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

03/08/2025

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কো"টায় ৫৭ হাজার পজিশন থেকে CSE ও জেনেটিক ইন্জিনিয়ারিং এর মত সাবজেক্ট পেয়েছে ✅

17/07/2025

ফ্রিতে 1GB ডাটা পেয়েও যারা নেবে না, তারা'ই প্রকৃত আম্লিলীগ 😅😅

12/05/2025

🔲🟥গুচ্ছে সাবজেক্ট চয়েজ নিয়ে কিছু কথা, এক নজরে দেখে নিও 🟥🔲

⛔ গুচ্ছে এবারো কারো একাধিক ভার্সিটি এবং একাধিক সাবজেক্ট আশার কোনো সুযোগ নাই।

⛔ কন্ডিশন ফিলাপ অনুযায়ী তোমাকে একটি ভার্সিটি এবং একটি সাবজেক্ট প্রদান করা হবে।

⛔ সাবজেক্ট আসার পর কেউ মাইগ্রেশন করতে চাইলে ৫০০০ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করে মাইগ্রেশন অন করতে হবে। পছন্দ মতো ভার্সিটি এবং সাবজেক্ট পেয়ে গেলে মাইগ্রেশন বাটন অফ করে দিবা।

⛔ তুমি যেভাবে চয়েস দিবা, তোমার সাবজেক্ট অথবা ভার্সিটি যেটাই আসুক ঔ চয়েজ লিস্ট অনুসারে আসবে।

📌নোট:

✅ যাদের মার্ক ভালো - যে বিশ্ববিদ্যালয় পড়তে ইচ্ছুক অথবা যে সাবজেক্ট পড়তে ইচ্ছুক শুধু ওগুলাই চয়েজে রেখো।

✅ মার্ক যাদের মোটামুটি কম - একাধিক বিশ্ববিদ্যালয় আবেদন করবে এবং যে সকল সাবজেক্টের জন্য ইলিজিবল সবগুলো চয়েজে রাখবে।

⛔ মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়।মাইগ্রেশন বাটন অন রাখলে সিট ফাঁকা সাপেক্ষে উপরের দিকে আগাবে, না হয় আগেরটাই থাকবে।

📌নোট : একবার মাইগ্রেশন বাটন অফ করে দিলে আর অন করা যাবে না, অর্থাৎ যে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় পেয়েছো ওটাতে থাকতে হবে।

⛔ দরকার হয় ঠান্ডা মাথায় সময় নিয়ে ভার্সিটির চয়েজ লিস্ট সাজাইয়ো।

📌নোট : সকল বিশ্ববিদ্যালয় সার্কুলার গুলো দেখো এবং গুচ্ছে তোমাদের সাবজেক্ট ভিত্তিক মার্ক অনুযায়ী একটা বিশ্ববিদ্যালয়ে যে যে সাবজেক্ট জন্য তুমি ইলিজিবল এটার একটা লিস্ট করো, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে সাবজেক্ট চয়েজ করতে ঝামেলা হবে না। ✅✅

⛔ সার্কুলার অনুযায়ী সর্বশেষ মেরিটে অথবা মাইগ্রেশনে যার যে ভার্সিটি + সাবজেক্ট আসবে তাকে ওই ভার্সিটিতেই চূড়ান্ত ভর্তি হতে হবে।

⛔ মার্কস, মেরিট বা পজিশন কত পর্যন্ত যাবে এই প্রশ্নের কোনো ভিত্তি নাই; শিক্ষার্থী ভর্তি হওয়া না হওয়া, সিট ক্যান্সেল করা না করার উপর এটা নির্ভরশীল ✅✅

ধন্যবাদ 😊

02/05/2025

আগামীকাল (৩ মে) প্রকাশিত হবে রাবির ‘সি’ ইউনিটের ফলাফল।

16/01/2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের A ইউনিট ৩ মে সকালে এবং B ইউনিট ৩ মে বিকালে অনুষ্ঠিত হবে এবং C ইউনিট ১৯ এপ্রিল সকালে অনুষ্ঠিত হবে

16/01/2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ২ ফেব্রুয়ারি থেকে, আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত

16/01/2025

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হাবিপ্রবির

নাম পরিবর্তন হয়েছে ১৩ টি বিশ্ববিদ্যালয়ের।
16/01/2025

নাম পরিবর্তন হয়েছে ১৩ টি বিশ্ববিদ্যালয়ের।

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় - চবি উপাচার্য =====প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য, দক্ষ ও...
16/01/2025

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় - চবি উপাচার্য
=====
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য, দক্ষ ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজ (১৫ জানুয়ারি, ২০২৫) দুপুর ১২ টায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘অন্তভূর্ক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বকে বিকশিত করা’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর উদ্যোগে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চবি আইন অনুষদ অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।

চবি উপাচার্য বলেন, প্রতিবন্ধীরা সমাজের সহযোগিতা পেলে আমাদের মত যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। প্রতিবন্ধীদের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। উপাচার্য ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আমরা চাই তাদেরকে পর্যাপ্ত পরিসরে সহযোগিতা করতে। কিন্তু আমাদের সীমিত সম্পদের মধ্যে সবকিছু আমরা করতে পারছিনা। তাই আপনারা প্রতিবন্ধীদের সহযোগিতায় যে হাত বাড়িয়েছেন, এজন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপাচার্য প্রতিবন্ধীদেরকে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সমাজের মুল স্রোতে অংশগ্রহণ করে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান। উপাচার্য কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। তাদেরকে সমাজে অবহেলার চোখে না দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবসম্পদে রূপান্তর করে কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করার ব্যবস্থা করতে হবে। বর্তমান প্রশাসন প্রতিবন্ধীদের জন্য আবাসিক হলে শতভাগ আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে কর্মক্ষেত্রে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তাদের প্রতিবন্ধকতা কাটাতে চবি কেন্দ্রীয় লাইব্রেরীতে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। একইসাথে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর পরিচালকের প্রতিনিধি ব্যারিস্টার রিয়াজুল করিম।

প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন ভুইয়াঁর সভাপতিত্বে এবং থার্ড আই এর চীফ ডিরেক্টর সাবিরা আহমেদ সারা ও সংগঠনের শিক্ষা, সাহিত্য ও দক্ষতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকো) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (স.) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ খায়রুল হাসান।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ১৫/০১/২০২৫

09/01/2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ হয়েছে ☺️

Address

Cumilla
3500

Telephone

+8801865202696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Admission Booster posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Admission Booster:

Shortcuts

Share