Nimsar High School

Nimsar High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nimsar High School, School, Cumilla.

নিমসার উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের মানোন্নয়ন কল্পে ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত নিমসার উচ্চ বিদ্যালয়ে...
13/08/2026

নিমসার উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের মানোন্নয়ন কল্পে ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত নিমসার উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আজ (১৩ আগস্ট, ২০২৬, রোজ: বৃহস্পতিবার) ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক সাফল্যের লক্ষ্যে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব এডভোকেট জয়নাল আবেদীন স্যার।
উপস্থিত ছিলেন নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং বিপুল সংখ্যক অভিভাবক সমাবেশে অংশ নেন।
অনুষ্ঠানের মূল কার্যক্রম:ফলাফল হস্তান্তর: শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
মতবিনিময়: ‘শিক্ষার্থীদের সফলতা আমাদের সকলের যৌথ দায়িত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গঠনমূলক মতবিনিময় হয়।
দিকনির্দেশনা: আসন্ন এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক উপদেশ প্রদান করা হয়।শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মেধা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষের এই সময়োপযোগী উদ্যোগকে অভিভাবক সমাজ সাধুবাদ জানিয়েছেন।

আলহামদুলিল্লাহ! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের নিমসার হাই স্কুলের (Nimsar High School) পাসের হা...
10/08/2026

আলহামদুলিল্লাহ! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের নিমসার হাই স্কুলের (Nimsar High School) পাসের হার ৬০.৬১%। কৃতি শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন! তোমাদের এই সাফল্য আগামী দিনে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক। আর যারা এবার আশানুরূপ ফল করতে পারোনি, হতাশ হওয়ার কিছু নেই—নতুন উদ্যমে এগিয়ে যাও, সফলতা আসবেই। সকলের ভবিষ্যৎ পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক! 🎓✨

'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ডান দিক থেকে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারিরা।
05/08/2026

'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ডান দিক থেকে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারিরা।

22/07/2026
শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শিক্ষার আলো ছড়ানো এক মহাপুরুষ"যে কীর্তিমান মানুষটি নিজের স্বার্থ ভুলে সমাজের কল্যাণে বিলিয়ে দ...
21/07/2026

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শিক্ষার আলো ছড়ানো এক মহাপুরুষ
"যে কীর্তিমান মানুষটি নিজের স্বার্থ ভুলে সমাজের কল্যাণে বিলিয়ে দেন নিজেকে, মৃত্যু তাকে স্তব্ধ করতে পারে না।"
০৭ই জুলাই, আমাদের পরম শ্রদ্ধেয় বিদ্যানুরাগী, সমাজসেবক এবং নিমসার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা, মরহুম আবদুল মজিদ মুন্সী সাহেবের ৪৯তম মৃত্যুবার্ষিকী।
আজ থেকে প্রায় অর্ধশতাব্দী আগে তিনি নিমসার এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে মহৎ স্বপ্ন দেখেছিলেন, আজকের নিমসার উচ্চ বিদ্যালয় তারই এক জীবন্ত প্রতিফলন। হাজার হাজার শিক্ষার্থীর জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছে উনার দূরদর্শী চিন্তা ও অসামান্য অবদান।
আজকের এই দিনে উনার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন উনার জীবনের সকল নেক আমল কবুল করুন, উনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং উনার এই শিক্ষামূলক অবদানকে 'সাদকা-এ-জারিয়া' হিসেবে কবুল করুন। আমিন।
শিক্ষার আলোয় আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে।
#শ্রদ্ধাঞ্জলি #স্মরণ #নিমসার_উচ্চ_বিদ্যালয় #আবদুল_মজিদ_মুন্সী

আলহামদুলিল্লাহ।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অনুমোদনক্রমে  নিমসার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন কর...
12/07/2026

আলহামদুলিল্লাহ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অনুমোদনক্রমে নিমসার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত এডহক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ:
সভাপতি
জনাব এডভোকেট মোঃ জয়নাল আবেদীন
সদস্য সচিব
প্রধান শিক্ষক, নিমসার উচ্চ বিদ্যালয়
সদস্য
জনাব মোঃ মকবুল হোসেন (শিক্ষক প্রতিনিধি)
সদস্য
জনাব নাজির আহমদ (অভিভাবক প্রতিনিধি)
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ তৈরিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
নিমসার উচ্চ বিদ্যালয় পরিবার নবগঠিত এডহক কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

14/04/2026
25/02/2026

আলহামদুলিল্লাহ
জুনিয়র বৃত্তি পরীক্ষার ২০২৫
নিমসার উচ্চ বিদ্যালয় থেকে ০৩ জন বৃত্তি পেয়েছে।

Address

Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 04:00
Tuesday 09:00 - 04:00
Wednesday 09:00 - 04:00
Thursday 09:00 - 04:00
Saturday 09:00 - 04:00
Sunday 09:00 - 04:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nimsar High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category