01/04/2024
না ঘুমিয়ে বসে বসে কবিতা লিখছি!🙂
মিথ্যার যম
মোঃ রাকিব হোসাইন
সবই অনাচার, শুধু পাপাচার
দেখি ব্যভিচার জ্যান্ত!
বাতাসেতে শুনি হাহাকার ধ্বনি
হাতমুখ বাঁধা, জঠর জ্বালা প্রকাশের নাই প্রান্ত।
ও তোরা ঝেড়ে ফেল যত কোন্দল সব
কাঁধে কাঁধ মিলিয়ে তোল কলরব
মিথ্যাকে দে মাটিচাপা আর সত্যকে তোল মাটি খুঁড়ে
সাথে আছে তোর পাশে আছে তোর সদা সর্বদা রব
তোরা মিথ্যাকে ধেয়ে পূর্ব থেকে তাড়া
সত্যকে কর মিথ্যা ভেদিয়া অবিচল করে খাঁড়া
তোর রবের মাটিতে চলিছে মিথ্যা উঁচু করে সদা শির
কোথা গেল তোর বাহুর শক্তি কোথা গেল সব বীর?
তোর দেহে বয় খালিদ ওমরে' রক্ত
নাশ কর সব আছে যত শত মিথ্যা মেকির ভক্ত
তুই গর্জন তুলে ছাড় হুংকার
তোর ভয়ে সব দাঁড়াবে পশম
অত্যাচারী, নিপীড়ক আর আছে যত সব চাটুকার!
দেশ হতে দেশান্তরে গাঁড়বো তাবু
শোষকের ঘাঁড় ধরে সব করবো কাবু
জালিমের জুলুম ধরে হেঁচকা টানি
নদীর ঐ স্রোতে ভাসাতে বড্ড জানি।
শোষকের উঁচু ঘাড়ে মোরা নিঃশ্বাস ফেলি
শোষকের প্রাণ চিবিয়ে আচ্ছা গিলি!
মিথ্যার রাজ কতদিন রবে?
অবিনশ্বর হয়ে রবে এই ভবে?
কত রক্ত চুষিবে হতে গাত্র?
বসে আছে যম শিয়রে সদা ভেবেছিস কোন রাত্র?
সাধু হয়ে হয় মিথ্যা ছাড়
নাহয় পৃথিবী ছাড়া করবো
দশের সুবাদে একের বিদায়ে
নির্মল বায়ুর মুক্ত আকাশে নতুন পৃথিবী গড়বো।