SSC Batch- 1995

SSC Batch- 1995 All Bangladesh SSC Batch-95

09/07/2024
15/02/2024

উপস্থিত থাকতে পারিনি বলে আন্তরিক ভাবে দুঃখিত।

দেবীদ্বার উপজেলার এস এস সি ৯৫ এর সকল বন্ধু বান্ধবী দের কে ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের SSC 95 এর পক্ষ হতে সালাম ও...
08/12/2023

দেবীদ্বার উপজেলার এস এস সি ৯৫ এর সকল বন্ধু বান্ধবী দের কে ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের SSC 95 এর পক্ষ হতে সালাম ও অভিনন্দন সবাই কে আমাদের আই ডি তে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আমার মা মনি কনকনে শীতে কাপছে আর পাঠশালায় যাচ্ছে সবাই দোয়া করিবেন।
31/01/2023

আমার মা মনি কনকনে শীতে কাপছে আর পাঠশালায় যাচ্ছে সবাই দোয়া করিবেন।

যার বন্ধু নেই এ পৃথিবীতে সত্যি খুব একা। একজন প্রকৃত বন্ধু মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচিত হয়। বর্তমান দ...
07/10/2022

যার বন্ধু নেই এ পৃথিবীতে সত্যি খুব একা। একজন প্রকৃত বন্ধু মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচিত হয়। বর্তমান দুনিয়ায় খুব কম মানুষই রয়েছে যাদের প্রকৃত বন্ধু আছে। একজন প্রকৃত বন্ধু মানুষের সম্পদ পরিমাপের চাবিকাঠি।

জীবনের সমস্ত বিপদ আপদ, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকতে পারে কেবল একজন প্রকৃত বন্ধু। তার একজন প্রকৃত বন্ধু আছে আর সে তার সমস্ত মনের কথাগুলো বন্ধুকে বলতে পারে সে সত্যিই পৃথিবীতে ভাগ্যবান। যদিও বর্তমানে এই স্বার্থপরের দুনিয়ায় প্রকৃত বন্ধু পাওয়া খুবই মুশকিল।

আমি কামাল হোসেন তাজ, আজকের আর্টিকেলে আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু ফেসবুক ক্যাপশন শেয়ার করলাম

বন্ধুত্ব নিয়ে ক্যাপশনঃ

১. বন্ধুত্ব সে গাছ জেগেছে পুরোটাই উপকারী।

২. মনের সমস্ত দুঃখ-কষ্ট আবেগ-অনুভূতি প্রকাশ করার একমাত্র জায়গা হল বন্ধু।

৩. একজন প্রকৃত বন্ধু মানুষের জীবনে স্বাধীনতার বার্তাবাহক হয়ে আসতে পারে, তাইতো বন্ধু এত প্রিয় হয়।

৪. বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত টিকতে পারে যদি সেটি যেমন বন্ধুত্ব হয়।

৫. বন্ধু ছাড়া জীবনটা লবণ আর মিষ্টি বিহীন। কেন বন্ধু ছাড়া কোন আনন্দই সম্পূর্ণ হয় না।

৬. জীবনের অনেক সুখ দুঃখ আছে যা বন্ধু ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা যায় না, কেননা বন্ধুর মতো কাছের কেউ হয়না।

৭. বন্ধুত্ব তৈরী হয় না বরং বন্ধুত্ব গড়ে ওঠে এবং বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে জন্যই হয়তো এই সম্পর্কটি আজীবন স্থায়ী হয়।

৮. মানুষের জীবনেই একাধিকবার প্রেম-ভালোবাসা আসতে পারে কিন্তু একজন প্রকৃত বন্ধুর কোনো বিকল্প হয় না যা কখনো বদলায় না.

৯. ভ্রমন প্রিয় মানুষের কাছে বন্ধুর চেয়ে উত্তম সংঙ্গীর কোন বিকল্প হতেই পারে না।

১০. যার জীবনে একজন প্রকৃত বিশ্বস্ত ও ভালো বন্ধু নেই তার মত দুর্ভাগা কোথায় পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই।

১১. বন্ধু মানে আপনি কি স্বাধীন দেশের রাজা যেখানে আপনি আপনার ভালোবাসা ও সহানুভূতির স্বাধীনতা খুঁজে পেতে পারেন।

১৩. মানুষের জীবনে একটি মাত্র বন্ধুই যথেষ্ট বন্ধুটি যদি তেমন বন্ধু হয়ে থাকে।

১৪. একমাত্র একজন প্রকৃত বন্ধু আপনাকে চেনার ক্ষমতা রাখে যা অন্য কারো পক্ষে সম্ভব নয়।

১৫. বন্ধুত্বের পৃথিবীর একমাত্র স্থান যেখানে আমাদের কোন কিছু লুকিয়ে রাখতে হয় না।

১৬. একজন উত্তম বন্ধু আপনাকে অবশ্যই সঠিক পথ দেখাবে এবং আপনার সাথে সারাটি জীবন পাশাপাশি চলতে চাইবে।

১৭. বন্ধু মানে ভালোবাসা, সহযোগিতা, পাশাপাশি চলা এবং সারাটি জীবন একসাথে থাকা।

১৮. পুরো পৃথিবী যখন আপনার মন বুঝবে না তখন একমাত্র প্রকৃত বন্ধুই আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট বুঝতে পারবেন।

১৯. আপনার বিপদের সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু প্রকৃত বন্ধু সেই যে চরম বিপদে আপনাকে পথ দেখাবে এবং আপনাকে ছেড়ে যাবে না।

২০. বন্ধুত্ব হচ্ছে ফসলের মত সময়ের সাথে পরিপক্ক হয় এবং অবশেষে অনেক মূল্যবান হয়ে ওঠে।

২১. বন্ধুরা হলো কলিজার এক একটা টুকরা যার সমন্বয়ে আপনি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন।

২২. জীবন হয়তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনোই শেষ হয়না বরং অমরত্ব লাভ করে।

২৩. বন্ধুত্বের শক্তিশালী বন্ধন আপনাকে সর্বদা শত্রু মুক্ত থাকতে সাহায্য করবে কেননা আপনি নিজেও একজন উত্তম বন্ধু হবেন আর উত্তম বন্ধু কারো শত্রু হতে পারে না।

২৪. সত্যি কারের বন্ধু তো আপনাকে শত্রু মুক্ত রাখবে।

২৫. বন্ধুত্ব অনেকটা মুক্ত বিহঙ্গের মত যা আকাশে বিচরণ করার আনন্দ দেয়।

২৬. আপনি পৃথিবীতে অমরত্ব পেতে পারেন যদি আপনার বন্ধু একজন কবি হয়।

২৭. বন্ধুত্ব হল পাখির দুইটি ডানার মতো কেননা একটি ডানা ছাড়া পাখি কখনোই সুবিশাল আকাশে মিলন করতে পারে না।

২৮. প্রকৃত বন্ধু সেই যে আপনাকে বিপথে যাওয়া থেকে আটকাবে এবং একজন উত্তম অভিভাবক হিসেবে সঠিক পথ দেখাবে।

২৯. বন্ধু মানে অনেক আনন্দ, স্বাধীনতা, মুক্তি, খুনসুটি, ভালোবাসা আর পৃথিবীর সমস্ত ভালো কিছুর সমন্বয়।

৩০. আপনার জীবনটা সত্যিই অপূর্ণ রয়ে যাবে যদি না আপনার একজন মনের মতো বন্ধু না থাকে।

৩১. আপনার সমস্ত জ্বালাতন কেবল একজন প্রকৃত বন্ধুই সহ্য করবে।

৩২. বন্ধুত্ব কখনো অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয় না বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয় হৃদয়ের ভালোবাসা দিয়ে।

৩৩. সহমর্মিতা হল বন্ধুত্বের চাবিকাঠি।

৩৪. যার সাথে সবকিছু বিনিময় করা যায় সে কেবল বন্ধু।

৩৫. একজন প্রকৃত বন্ধু থাকা মানে অনেক বড় সম্পত্তির মালিক হওয়া।

৩৬. বন্ধু তো সেই যার গলা জড়িয়ে ধরে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে যাওয়া যায়।

৩৭. সেই প্রকৃত বন্ধু যে বিপদে আপনাকে ছেড়ে যায়, না কেননা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।

৩৮. আপনার জীবনের সমস্ত আনন্দ দুঃখ বন্ধুর সাথে ভাগ করে নিন, তাতে আপনার দুঃখ অবশ্যই কমবে এবং আনন্দ বৃদ্ধি পাবে।

৩৯. বন্ধু ছাড়া জীবনে পরিপূর্ণ তা সম্ভব নয়।

৪০. একজন প্রকৃত বন্ধু আপনার জীবনের সেই মুহূর্তটি কেউ আপনার পাশে থাকবে যখন কেউ থাকবে না।

৪১. একজন বন্ধু আপনার ক্ষুদ্র আনন্দকেও বৃহৎ আনন্দে উন্নত করতে পারে আর বৃহৎ দুঃখ কেউ ক্ষুদ্র করতে পারে।

৪২. সত্যি কারের বন্ধু আপনাকে ভুল পথে যেতে বাঁধা দিবে কিন্তু বন্ধুরূপী শত্রুরা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে।

৪৩. যার একজন মনের মত বন্ধু থাকে তাকে কখনো একাকীত্ব গ্রাস করতে পারেনা।

৪৪. বন্ধুত্ব টিকিয়ে রাখার মূলমন্ত্র হলো একে অপরের গোপনীয়তা বজায় রাখা।

৪৫. যারা একজন প্রকৃত বন্ধু আছে সে কখনো দরিদ্র নয়।

৪৬. একজন প্রকৃত বন্ধু পাশে থাকলে অন্ধকারেও যুদ্ধে টিকে থাকা সম্ভব।

৪৭. কিছু কিছু বন্ধু শুধু বন্ধু নয় বরং একই উদরে জন্ম নেওয়া ভাইয়ের মত।

৪৮. বন্ধুত্ব শোনার মত কখনো পুরোনো বা মূল্যহীন হয়ে যায় না।

৪৯. প্রকৃত বন্ধু কেবল সেই পায় যে নিজেও একজন প্রকৃত বন্ধু হতে পারে।

৫০. আত্মপ্রেমী বন্ধু আপনাকে বিপদের সময় একা ফেলে চলে যেতে পারে কিন্তু প্রকৃত বন্ধু কেবল বিপদে পাশে এসে দাড়ায়।

৫১. বন্ধুত্ব হল মধুর মতোই খাঁটি যা কোনদিন তার স্বাদ গন্ধ হারিয়ে ফেলো না।

Address

Cumilla
3533

Telephone

+8801686919044

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSC Batch- 1995 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category