Purify The Soul

Purify The Soul

Share

islam

03/10/2025

আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته 🌸
এই ভিডিওতে আমরা শুনব সূরা হাশরের শেষ তিন আয়াত (২১-২৪ আয়াত) এর তিলাওয়াত।
এগুলোকে কুরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত বলা হয়। রাতে ঘুমানোর আগে নিয়মিত এ আয়াতগুলো পড়লে দুনিয়া ও আখিরাতে অনেক উপকার পাওয়া যায় ইনশাআল্লাহ।

✨ ফজিলত:

আল্লাহর মহান শক্তি ও মহিমা সম্পর্কে স্মরণ করিয়ে দেয়।

দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা করে।

📖 এই আয়াতগুলো আমাদের হৃদয়ে তাকওয়া জাগ্রত করে এবং আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔔 আমাদের চ্যানেল PURIFY THE SOUL–এ প্রতিদিন কুরআনের আয়াত, দোয়া ও ইসলামী ভিডিও আপলোড করা হয়।
👉 ভিডিওটি ভালো লাগলে Like, Share & Subscribe করুন।

02/10/2025

بسم الله الرحمن الرحيم

গাড়ি, বাইক বা যেকোনো যানবাহনে উঠার সময় পড়ার দোয়াটি শিখে নিন।
এই দোয়া পড়লে আল্লাহ তায়ালা আমাদের সফরকে সহজ ও নিরাপদ করেন।

📖 দোয়া:
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ
وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ

🌸 অর্থ:
“পবিত্র তিনি, যিনি আমাদের জন্য একে নিয়ন্ত্রিত করলেন, অথচ আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয়ই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাব।”
(সূরা যুখরুফ: ১৩-১৪)

📌 ইসলামিক দোয়া, কুরআন ও তেলাওয়াতের ভিডিও পেতে আমাদের চ্যানেল Purify The Soul সাবস্ক্রাইব করুন।

01/10/2025

মানুষের ইবাদত এক নয়। কেউ মূর্তি পূজা করে, কেউ টাকা-পয়সা, কেউ মানুষকেই বড় করে দেখে। অথচ সত্যিকারের ইবাদত কেবল আল্লাহর জন্য।
🕋 “আর আমি জ্বিন ও মানবজাতিকে সৃষ্টি করিনি, শুধুমাত্র আমার ইবাদতের জন্য।” – সূরা আয-যারিয়াত: ৫৬

#ইবাদত #ইসলামিকশর্টস #কুরআন # purify the soul

05/03/2025

দ্বিতীয় হিজরিতে পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ উম্মতের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজানের প্রথম দশক রহমতের, মধ্য দশক মাগফিরাতের আর শেষ দশক নাজাতের।’ প্রথম দশকে আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন। রমজান মাসের রহমতের দশকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কপটতা না করে, মানুষের দোষত্রুটি অন্বেষণ না করে, রহমত-বরকত-মাগফিরাতের মাসে বেশি নেক আমল করতে হবে।

রহমতের মাস রমজানজুড়ে পাপ কাজ থেকে বিরত থাকা এবং নেক কাজে নিয়োজিত থাকা অনেক সহজ। তাই রমজানের রহমতের দশকে আল্লাহর অনুগ্রহ পেতে রোজাদারের করণীয় হলো: ১. দিনের বেলা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করা। ২. জামাতে নামাজ আদায় করা। ৩. রাতের তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ পড়া। ৪. কোরআন তিলাওয়াত করা। ৫. দান-সদকা করা। ৬. ফিতরা ও জাকাত দেওয়া। ৭. আল্লাহর জিকির করা, তাকওয়া অর্জনে সচেষ্ট হওয়া।🤲

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Cumilla