Munem Shahriyar

Munem Shahriyar I'm Shahriyar Arman (Author)
Assistant Teacher
Syedpur High School, Cumilla

ছোট্ট একটি প্রাণী—অথচ তাকে জানতে কত গবেষণা, পর্যবেক্ষণ ও অধ্যয়ন করতে হয়! 🦗স্টুডেন্টদের বোঝাতে গিয়ে প্রতিটি বিষয় লিখে, এঁ...
20/08/2026

ছোট্ট একটি প্রাণী—অথচ তাকে জানতে কত গবেষণা, পর্যবেক্ষণ ও অধ্যয়ন করতে হয়! 🦗

স্টুডেন্টদের বোঝাতে গিয়ে প্রতিটি বিষয় লিখে, এঁকে ও বিশ্লেষণ করে পড়াতে হয়। জীববিজ্ঞানের শিক্ষক না হলে হয়তো প্রকৃতির এত সূক্ষ্ম বিষয়গুলো জানার সুযোগই হতো না।

পড়াতে গিয়ে প্রতিনিয়ত শেখা—এটাই শিক্ষকতার সবচেয়ে সুন্দর দিক। 📚🔬

19/08/2026

🧬 দশম শ্রেণির জীববিজ্ঞান | পেশি টিস্যু 💪

পেশি টিস্যুর গঠন, প্রকারভেদ, বৈশিষ্ট্য ও কাজ—সহজভাবে বুঝে নাও এই ভিডিওতে। 🎥📚

▶️ ভিডিওটি দেখো, বিষয়টি বুঝে শেখো।

্রেণি #জীববিজ্ঞান #পেশি_টিস্যু

২০২৬ সনের এসএসসি ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন (জীববিজ্ঞান)
20/07/2026

২০২৬ সনের এসএসসি ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন (জীববিজ্ঞান)

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফলাফল
18/07/2026

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফলাফল

12/07/2026

একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা হাইড্রার উপর ফ্রি এক্সাম নেওয়া হবে। তোমরা যারা ইচ্ছুক কমেন্টে জানাতে পার। কোশ্চেন হবে এক কথায় টাইপের। একাডেমিক, মেডিকেল এডমিশন স্ট্যান্ডার্ড।

🧬 এইচএসসি ২০২৮ পরীক্ষার্থীদের জন্যবায়োলজি ২য় পত্রের হাইড্রা অধ্যায়ের উপর পূর্ণাঙ্গ প্লেলিস্টের রেকর্ডিং চলছে।✅ বেসিক ...
07/07/2026

🧬 এইচএসসি ২০২৮ পরীক্ষার্থীদের জন্য
বায়োলজি ২য় পত্রের হাইড্রা অধ্যায়ের উপর পূর্ণাঙ্গ প্লেলিস্টের রেকর্ডিং চলছে।
✅ বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা
✅ একাডেমিক পরীক্ষার জন্য উপযোগী
✅ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক
✅ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কনসেপ্ট
✅ সহজ ভাষায় বিস্তারিত ব্যাখ্যা ও শর্ট টেকনিক
খুব শিগগিরই প্লেলিস্টটি প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

কমেন্টে উত্তর দাও😊
17/06/2026

কমেন্টে উত্তর দাও😊

09/06/2026

ইনশাআল্লাহ খুব দ্রুতই এইচএসসি বায়োলজি সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু করব। যারা এসএসসি দিয়েছে বসে না থেকে ব্যাচে এড হতে পার। আগ্রহীরা কমেন্টে জানিয়ে রাখতে পার।

সরকারি টিকা কেন্দ্রগুলোতে টিকা না পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে কিছু অসাধু ব্যক্তির অর্থের বিনিময়ে টিকা বিতরণ।" যখন কোন ...
08/06/2026

সরকারি টিকা কেন্দ্রগুলোতে টিকা না পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে কিছু অসাধু ব্যক্তির অর্থের বিনিময়ে টিকা বিতরণ।" যখন কোন একটি টিকা কেন্দ্রে বা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা আসে তখন কতিপয় অসাধু স্বাস্থ্যকর্মী নিজেদের কাস্টরিতে কিছু টিকা নিয়ে নেয় এবং টিকার কৃত্রিম সংকট তৈরি করে। পরবর্তীতে ঐ টিকা(EPI) যা কিনা সরকার সম্পূর্ণ বিনামূল্যে দেয় সেই টিকা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে কিনে নিতে হয়। যখন টাকার কথা শোনে তখন টিকা এভেইএভল হয়ে যায়।

এটার বাস্তব প্রমাণ আমি নিজেই, যখন টিকা কেন্দ্রগুলোতে টিকা পাচ্ছিলাম না তখন কোন এক মারফতে জানতে পারলাম যে, এক স্বাস্থ্যকর্মী যে কিনা বাসায় এসে টিকা দিয়ে থাকেন। পরিবার থেকে তার সাথে যোগাযোগ করা হয়। প্রথম কয়েকদিন তিনি বিভিন্নভাবে ঘোরাচ্ছিলেন আজ কাল এগুলো বলে কিন্তু মূল সমস্যা ছিল তিনি টাকা। পরক্ষণে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তার কাছে টিকা আছে কিনা সে বলল সকল টিকা (BCG, Pentavalent, OPV, PCV) আছে। তবে খরচা লাগবে বলল ১০০০ টাকা দিতে হবে। পরিবার থেকে যখন আমাকে এ কথা জানানো হলো আমি বললাম কথাটার রেকর্ড আছে কিনা আমি ঐ ব্যক্তিকে এখনই পুলিশে দিব। আর আমি কোন ক্রমেই টাকার বিনিময়ে টিকা দিতে চাই না।

এই সিন্ডিকেট আর কালোবাজারির কারণে কিছুদিন পর দেখা যাবে টিকা কেন্দ্রগুলো টিকা শূন্য আর এদিক দিয়ে একদল রমরমা ব্যবসা করে যাচ্ছে। দেখা যাবে সরকার যে টিকা ফ্রি দেয় এই টিকাই বিপুল অর্থের বিনিময়ে কিনতে হচ্ছে।

আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এ সেক্টরের উপর নজরদারি বৃদ্ধি করুন অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনুন না হয় আমাদের মত সাধারণ মানুষের প্রতিনিয়ত হয়রানি হতে হবে।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Munem Shahriyar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Munem Shahriyar:

Shortcuts

Share

Category