05/10/2024
"শিক্ষকের কন্ঠস্বর
শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার"
প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ অক্টোবর ২০২৪ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কতৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা ও শিক্ষা সপ্তাহ ২০২৪ এ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠস্থান অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আলোচনা করেন।