Harishcharian

Harishcharian

Share

Harishchar is our proud ❤️

Photos from Harishcharian's post 06/05/2026

হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ দক্ষিণ কুমিল্লার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
২০২২ সালের দিকে এ প্রতিষ্ঠানের প্রবেশ পথে একটি দৃষ্টি নন্দন স্থাপনা তৈরি করা হয়। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বা রাজনৈতিক ব্যক্তিবর্গের পোস্টারিং এর কারণে এ দৃষ্টিনন্দন স্থাপনার সৌন্দর্য আজ বিলুপ্তির পথে।

সকলের প্রতি বিনীত অনুরোধ করছ এ প্রবেশ পথে সকল প্রকার পোষ্টার লাগানো থেকে বিরত থাকুন। এ প্রবেশ পথ সকলের সম্পদ। এটি রক্ষার দায়ীত্ব আমাদের সকলের।
আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হই। এবং যারা এ ঘৃণ্য কাজটি করে থাকে তাদের প্রতিহত করি।

26/04/2026

প্রিয় SSC 27 ব্যাচের ভাইয়া আপুরা।
তোমরা নিশ্চয় অবগত আছো যে, শিক্ষা মন্ত্রনালয় থেকে তোমাদের পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
যদিও এখনো সঠিক বলা যাচ্ছে না কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে।
তবে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও।
এখন থেকে পরীক্ষাকে টার্গেট করে পড়া শুরু করে দাও। যদি সিলেবাস মোটামুটি শেষ হয়ে থাকে তবে দ্রুত শেষ করে রিভাইজ দেওয়া শুরু করে দাও।
বোর্ড প্রশ্ন সলভ করো।

পরীক্ষাকে সামনে রেখে এখন থেকে পড়া শুরু করাই বুদ্ধিমানের কাজ হবে।।

#হরিশ্চরিয়ান

18/04/2026

প্রিয় SSC-26 ব্যাচের পরীক্ষার্থী,
তোমাদের পরীক্ষাকে সামনে রেখে তোমাদের বড় ভাইদের পক্ষ থেকে কিছু পরামর্শ।

★ পরীক্ষার আগের রাতে করণীয় :
১/ সন্ধ্যার আগে অবশ্যই যাবতীয় রিভিশন শেষ করে রাখবে।
২/ সন্ধ্যার পরে যে যে টপিক মনে হবে আরেকবার পড়া দরকার, সেগুলো রিভিশন দিবে।
৩/ পরীক্ষার আগের রাতে নতুন কোনো টপিক পড়ার দরকার নেই।
৪/ ফাইল প্রস্তুত করে রাখবে (পর্যাপ্ত পরিমাণ কলম, পেন্সিল নিবে। রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড যেন কোনোভাবেই মিস না হয়)।
৫/ এ রাতে তোমার প্রয়োজন পর্যাপ্ত ঘুম। তাই চেষ্টা করবে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার।

★ পরীক্ষার দিন সকালের করণীয়:
১/ সকালে অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে।
২/ ফজরের নামাজ আদায় করবে।
৩/ শুধু সূত্র টাইপ জিনিসগুলো বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে একবার চোখ বুলাবে।
৪/ গোসল করবে।
৫/ পর্যাপ্ত খাবার খাবে।
৬/ পরীক্ষার হলে ১ ঘণ্টা আগে প্রবেশের জন্য অবশ্যই ৯টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবে।

★ পরীক্ষার হলে করণীয়:
১/ সাথে পর্যাপ্ত পানি রাখবে।
২/ সাথে টিস্যু রাখবে।
৩/ নিজেকে সর্বোচ্চ শান্ত রাখার চেষ্টা করবে।
৪/ OMR এবং খাতার কভার পেজে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে সময় নিয়ে পূরণ করবে।
৫/ রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে ভুল হলে হলের দায়িত্বপ্রাপ্ত স্যারকে জানাবে।
৬/ প্রশ্ন পাওয়ার পর শান্তভাবে প্রশ্নটি একবার পড়ে নিয়ে লেখা শুরু করবে।
৭/ কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করবে না।
৮/ হলে কোনো ধরনের গণ্ডগোল করবে না।
৯/ ১০০ নম্বরের উত্তর লিখে হল ত্যাগ করবে।

★ পরীক্ষার পরবর্তী সময়ে করণীয়:
১/ অন্যের সাথে প্রশ্নের উত্তর মিলানোর দরকার নেই। এতে মনোবল নষ্ট হয়।
২/ পরীক্ষা যেমনই হোক, এটি নিয়ে টেনশন করা যাবে না।
৩/ পরীক্ষা শেষে বাড়িতে এসে একটু বিশ্রাম বা ঘুমাবে।
৪/ নতুন উদ্যমে পরবর্তী পরীক্ষার জন্য পড়া শুরু করবে।
৫/ ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে।
৬/ সম্ভব হলে নফল নামাজ আদায় করবে।

প্রিয় জুনিয়র,
তোমাদের জন্য রইলো আমাদের অফুরন্ত দোয়া।
আশা করছি তোমরা তোমাদের সেরাটা দিয়ে চেষ্টা করে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করবে।
কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে নক করো। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করতে

04/04/2026

একটি শোক সংবাদ...

হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের ২০২৪ এইচএসসি ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন আজ বেলা ১১ ঘটিকার সময় বাগমারায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।

আমরা তার এ অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

28/03/2026

স্মৃতির জানালায় আমাদের প্রিয় বিদ্যাপীঠ! 🏫✨

​আমাদের স্কুলের জন্য আমরা একটি বিশেষ অ্যালামনাই ওয়েবসাইট তৈরি করছি। এই ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রাণবন্ত করে তুলতে আপনাদের স্কুল জীবনের রঙিন মুহূর্তগুলোর হাই-রেজোলিউশন ছবি প্রয়োজন।

​পুরানো দিনের সেই আড্ডা, উৎসব বা স্মৃতিময় মুহূর্তের ছবিগুলো আমাদের সাথে শেয়ার করুন নিচের যেকোনো একটি উপায়ে:

​✅ গুগল ফর্মের মাধ্যমে (সহজ পদ্ধতি): 🔗 https://forms.gle/SZ8RS7aWT9s72PkQ7

​✅ ইমেইলের মাধ্যমে: 📩 [email protected]

​আপনার পাঠানো ছবিগুলো আমাদের এই আর্কাইভকে আরও সমৃদ্ধ করবে। ছবিগুলো দ্রুত পাঠিয়ে আমাদের এই উদ্যোগে শামিল হোন!

27/03/2026

We have taken the initiative to build a modern Alumni Website for our beloved school.

If any skilled and interested individual would like to voluntarily contribute to this project, please feel free to reach out via inbox.

Your support would be highly valuable to us.

--

আমরা আমাদের প্রিয় স্কুলের জন্য একটি আধুনিক Alumni Website তৈরির উদ্যোগ নিয়েছি।

যদি কোনো দক্ষ ও আগ্রহী ব্যক্তি স্বেচ্ছায় এই প্রজেক্টে কাজ করতে চান, তাহলে অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করুন।

আপনার সহযোগিতা আমাদের জন্য অনেক মূল্যবান।

21/03/2026

মন বাগানে ঘ্রাণ ছড়িয়ে
ফুটলো ঈদের ফুল,
গাইছে আরো বনে বনে
পাপিয়া বুলবুল।।

হরিশ্চরিয়ান পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই
"ঈদ মুবারক"

Photos from Harishcharian's post 18/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে,
"ভ্রাতৃত্বের মিলনে মেহফিলে ইফতার।"

আয়োজনে SSC Batch- 2025
(ANIRBAN-25)
আলোকচিত্র পাঠিয়েছেন : জাবের আহম্মদ আইমান
তারিখ: ১৭ই মার্চ ২০২৬

#হরিশ্চরিয়ান

18/03/2026

Some moments deserve to be shared
Here’s one of them ❤️

SSC Batch 2026
Video sent by Saifur Rahman Shawon

18/03/2026

আসসালামু আলাইকুম।

পবিত্র রমাদানের শেষ সময়ে এসে, আমাদের প্রিয় হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ-এর প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ইফতার আয়োজনগুলো হয়ে উঠেছে আনন্দময় ও স্মরণীয়।

আমরা চাই এই সুন্দর মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করতে—যাতে প্রতিটি ব্যাচের স্মৃতি জায়গা পায় একসাথে।

আপনার ব্যাচের ইফতারের ছবি ও ভিডিও পাঠিয়ে দিন আমাদের কাছে—
📩 [email protected]

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Cumilla