Bihar mondol Girls High School

Bihar mondol Girls High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bihar mondol Girls High School, School, Cumilla.

বিহার মন্ডল বালিকা  উচ্চ  বিদ্যালয়ের  শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করছি যে, আপনাদের সন্তানদের প্রতি ন...
27/08/2022

বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দিন, নিয়মিত খোঁজখবর রাখুন । সারাদিন কি কি কাজ করে তার জবাবদিহিতা নিশ্চিত করুন।

সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখুন -

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না ,এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়তে গেলে , কোথায় প্রাইভেট পড়ে? কখন পড়ে ? সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মেলামেশা করছে- জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে , সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করুন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।


মোঃ নবীনেওয়াজ
প্রধান শিক্ষক
বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ইং, স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উ...
15/08/2022

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ইং, স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ে,
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ শহিদুর রহমান সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তিলাওয়াতের পরে আলোচনা শুরু করা হয়,। কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মোঃ ইউছুফ আলী। বিদ্যালের সহকারী শিক্ষক জনাব মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নবী নেওয়াজ স্যার। আলোচনার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী আলোচনা রাখেন বিদ্যালের সভাপতি সাহেব আরো আলোচনা রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাদাৎ হোসেন মাস্টার। আরো আলোচনা রাখেন জনাব মোঃ খালেক স্যার। আরো আলোচনা রাখেন জনাব হাবিবুর রহমান। আরো আলোচনা রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আমান উল্লাহ, জনাব মোঃ ইসমাইল করিম। আলোচনার শেষে মিলাদ ও মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মোঃ ইউছুফ আলী। সবশেষে মিলাদ ও মাহফিল শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

এস এস সি পরীক্ষারনতুন রুটিন,,,,
11/08/2022

এস এস সি পরীক্ষার
নতুন রুটিন,,,,

প্রাত্যহিক সমাবেশ, বিহার মন্ডল বালিকা  উচ্চ বিদ্যালয়।
27/06/2022

প্রাত্যহিক সমাবেশ, বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bihar mondol Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category